© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

“প্রেমে পড়লে মানুষ কবি হয়ে উঠে”

শেয়ার করুন:
“প্রেমে পড়লে মানুষ  কবি হয়ে উঠে”
ukti-desk
০৮:৩২ এএম | ১০ নভেম্বর, ২০১৯

বিশ্ববিখ্যাত গ্রিক দার্শনিক প্লেটো। ৪২৭ খ্রিস্টপূর্বাব্দে গ্রিসের এথেন্সে তিনি জন্মগ্রহণ করেন। প্লেটো ছিলেন দার্শনিক সক্রেটিসের ছাত্র এবং দার্শনিক এরিস্টটলের শিক্ষক।

প্লেটো একাধারে গণিতজ্ঞ এবং দার্শনিক ভাষ্যের রচয়িতা হিসেবে খ্যাত। তিনিই পশ্চিমা বিশ্বে উচ্চ শিক্ষার প্রথম প্রতিষ্ঠান গড়ে তোলেন। এটি ছিল এথেন্সের আকাদেমি।

প্লেটো বহু গ্রন্থ রচনা করে গেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হচ্ছে- দি রিপাবলিক, এপোলজি, ক্রিটো, ইউথ্রিফ্রন, লাইসিস, সোফিস্ট ইত্যাদি।

এই মহান দার্শনিক ৩৪৭ খ্রিস্টপূর্বাব্দে মৃত্যুবরণ করেন।

তাঁর একটি বিখ্যাত উক্তি-

“প্রেমে পড়লে মানুষ
কবি হয়ে উঠে।”

মন্তব্য করুন