© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সম্পর্ক জোরদারে পাকিস্তানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান

শেয়ার করুন:
সম্পর্ক জোরদারে পাকিস্তানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৮ পিএম | ২৮ অক্টোবর, ২০২৫
দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে বর্তমানে পাকিস্তান সফর করছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (অর্থনীতি) ড. আনিসুজ্জামান চৌধুরী। তার এই সফরকে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে ড. আনিসুজ্জামান চৌধুরী ইসলামাবাদে পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ে স্টেট মিনিস্টার ফর ফাইন্যান্স বিলাল আজহার কায়ানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা, এবং জরুরি পণ্য ও যাত্রী পরিবহনের জন্য ফেরি সার্ভিস চালুসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

পরে দুপুরে ড. আনিসুজ্জামান চৌধুরী সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অব পাকিস্তান (SECP)-এর চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ক্যাপিটাল মার্কেট (পুঁজিবাজার) উন্নয়নের বিষয়ে উভয় দেশের অবস্থান এবং সম্ভাব্য নীতিগত সহযোগিতা নিয়ে প্রেজেন্টেশন ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

বিকেলে তিনি ফেডারেল ট্যাক্স ওমবুডসম্যানের কার্যালয়ও পরিদর্শন করেন এবং সেখানে প্রশাসনিক ও কর ব্যবস্থার উন্নয়ন নিয়ে আলোচনা করেন।

এমকে/টিএ

মন্তব্য করুন