রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ২ নেতা গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের ব্যানারে ঝটিকা বিক্ষোভ মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে আসাদগেট ফ্যামিলি ওয়ার্ল্ড গ্র্যান্ডের সামনে আকস্মিকভাবে এই মিছিল বের করে তারা। গ্রেপ্তারকৃতরা হলেন, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের উপ-গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোকাররম হোসাইন রুদ্র ও শেরে বাংলা নগর থানার ২৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের নেতা সাইফুল ইসলাম পাপ্পু।

মোহাম্মদপুর থানা পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে মিছিলটি অনুষ্ঠিত হয়। পুলিশ উপস্থিত হয়ে মিছিলের ব্যানার উদ্ধার করে এবং পরবর্তীতে অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বলেন, আজ সকালের দিকে আসাদ গেট এলাকায় আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল বের করে এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। পরবর্তীতে নিষিদ্ধ সংগঠন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের উপ-গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোকাররম হোসাইন রুদ্র এবং শেরেবাংলা নগর স্বেচ্ছাসেবক লীগের ২৭ নম্বর ওয়ার্ডের নেতা সাইফুল ইসলাম পাপ্পুকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কয়েকটি মামলা এবং সাইফুল ইসলাম পাপ্পুর বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা, হত্যার চেষ্টা ও মাদক মামলা রয়েছে। বুধবার তাদের আদালতে হাজির করা হবে।

এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
চট্টগ্রাম বন্দরে আন্দোলনকারী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ Feb 02, 2026
img
নির্বাচন নিয়ে অসংখ্য অপতথ্য মোকাবেলা করতে হচ্ছে: প্রেস সচিব Feb 02, 2026
img
ফ্যামিলি কার্ডের নামে চাঁদাবাজির লাইসেন্স দেয়া হচ্ছে: হাসনাত Feb 02, 2026
img
বিয়ের আগে রেট্রো রোমান্স, প্রি ওয়েডিং ফটোশুটে রণজয় ও শ্যামৌপ্তি Feb 02, 2026
img
ইরান ইসলামী বিপ্লবের আদর্শের প্রতি অঙ্গীকারবদ্ধ, চক্রান্ত ব্যর্থ হবে: সিনিয়র কমান্ডার Feb 02, 2026
img
হাইকোর্টের এক বিচারপতির পদত্যাগ Feb 02, 2026
img
একটি দল নারীদের মর্যাদা দিতে চায় না : সালাহউদ্দিন আহমদ Feb 02, 2026
img
ভোটে ১৬ হাজার বিএনসিসি নিয়োগে আপত্তি বিএনপির Feb 02, 2026
img
যারা নারীদের অসম্মান করে, তাদের হাতে দেশ নিরাপদ নয় : তারেক রহমান Feb 02, 2026
img
নারীকে ব্ল্যাকমেইল, আবারও গ্রেপ্তার হতে পারে নোবেল Feb 02, 2026
img
অতীতেও পারেনি এবং ভবিষ্যতেও কেউ জাতীয় পার্টির কবর রচনা করতে পারবে না: জিএম কাদের Feb 02, 2026
img
ক্ষমতায় গেলে নারীদের মাথায় তুলে রাখবো: জামায়াত আমির Feb 02, 2026
img
মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়া উচিত হয়নি: শশী থারুর Feb 02, 2026
img
ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ক্ষতি ৬ হাজার ১৫০ কোটি টাকা Feb 02, 2026
img
আইডি হ্যাকের মিথ্যা কথা বলে ধর্মকে ব্যবহার করে একটি দল : তারেক রহমান Feb 02, 2026
img
ভারতের বিপক্ষে ফাইনালও কি বর্জন করবে পাকিস্তান? প্রশ্ন পিটারসেনের Feb 02, 2026
img
একই অভিযোগে বিএনপির ২৮ নেতাকর্মী বহিষ্কার Feb 02, 2026
img
প্রায় নগ্ন পোশাকে গ্র্যামির রেড কার্পেটে গায়িকা চ্যাপেল রোয়ান Feb 02, 2026
img
চোরাকারবারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা কায়সার কামালের Feb 02, 2026
img
নির্বাচনে বিএনসিসি নিয়োগ দেওয়া হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 02, 2026