নোয়াখালীর ছয় আসনেই ভোট বর্জন
নোয়াখালীর ৬টি নির্বাচনী আসনে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই, জালভোট, হামলাসহ বিভিন্ন অভিযোগ এনে ভোট বর্জন করে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি'র প্রার্থীরা।
নোয়াখালী জেলার ছয়টি আসন হচ্ছে- নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী), নোয়াখালী-২ (সেনবাগ), নোয়াখালী-৩ (বেগমগঞ্জ), নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর), নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ ও কবিরহাট) ও নোয়াখালী-৬ (হাতিয়া)।
নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী) বিএনপি প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন অভিযোগ করে বলেন, এ উপজেলার ১২৯টি কেন্দ্র দখল করে আওয়ামীলীগ-যুবলীগের কর্মীরা বিএনপির এজেন্টদের বের করে সকাল সাড়ে ৮টায় কেন্দ্রে অসংখ্য ককটেল ও বোমা বিস্ফোরণ করে জালভোট দেয়া হয়েছে।
নোয়াখালী-২ (সেনবাগ) বিএনপি প্রার্থী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, এ আসনের ১০৩টি কেন্দ্রের মধ্যে শনিবার রাতেই আওয়ামী লীগের এমপি প্রার্থী মোরশেদ আলমের কর্মীরা এ থানার ওসি মিজানুর রহমানের সহযোগিতায় ৮২টি কেন্দ্র দখল করে জালভোট দিয়েছে।
টইমস/এইচইউ