© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

“নিজেকে পালটাও, নিজকে নিয়ন্ত্রণ করতে পারবে”

শেয়ার করুন:
“নিজেকে পালটাও, নিজকে নিয়ন্ত্রণ করতে পারবে”
ukti-desk
০৭:০৪ এএম | ৩০ নভেম্বর, ২০১৯

ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব মোহনদাস করমচাঁদ গান্ধী (মহাত্মা গান্ধী)। তিনি ছিলেন ব্রিটিশবিরোধী অহিংস নীতি এবং শান্তিপূর্ণ আন্দোলনের পথিকৃৎ। তিনি “ভারতের জাতির জনক”।

ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব মোহনদাস করমচাঁদ গান্ধী (মহাত্মা গান্ধী)। তিনি ছিলেন ব্রিটিশবিরোধী অহিংস নীতি এবং শান্তিপূর্ণ আন্দোলনের পথিকৃৎ। তিনি “ভারতের জাতির জনক”।

মহাত্মা গান্ধী ১৮৬৯ সালে ব্রিটিশ ভারত গুজরাটের পোরবন্দরের হিন্দু মোধ পরিবারে জন্মগ্রহণ করেন। সত্যের সন্ধানে তিনি জৈন, ইসলাম, খ্রিস্টান, হিন্দুধর্ম, বৌদ্ধধর্ম এবং নিজের দর্শন দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন।

গান্ধীর জন্মদিন ২ অক্টোবর ভারতের জাতীয় ছুটি, গান্ধী জয়ন্তী হিসেবে পালিত হয়। ২০০৭ সালের ১৫ জুন জাতিসংঘের সাধারণ অধিবেশনে গান্ধীর জন্মদিনকে বিশ্ব অহিংস দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়।

১৯৪৮ সালের ৩০শে জানুয়ারি জনৈক হিন্দু ব্রাহ্মণের আঘাতে এই মহান ব্যক্তি মারা যান।

তাঁর একটি উক্তি হলো-

নিজেকে পালটাও, নিজকে নিয়ন্ত্রণ করতে পারবে।

মন্তব্য করুন