“জীবন ব্যতীত কমিউনিস্টের হারাবার কিছুই নেই”
০৮:৩৭ এএম | ০৩ ডিসেম্বর, ২০১৯
ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ লেনিন। একজন রাশিয়ান বিপ্লবী। বলশেভিক বিপ্লবের প্রবাদ পুরুষ। তিনিই হলেন সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রথম রাষ্ট্রনায়ক। তার নেতৃত্বেই ১৯১৭ সালে রাশিয়ায় কমিউনিস্ট সরকারের গোড়াপত্তন হয়।
লেনিন ১৮৭০ সালে রাশিয়ান সাম্রাজ্যের সিমবিরস্ক শহরে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন অত্যন্ত মেধাবী এবং শৈশবেই ল্যাটিন ও গ্রিক ভাষা শিখেছিলেন।
১৯২৪ সালে ২১ জানুয়ারি স্ট্রোকে আক্রান্ত হয়ে এই বলশিভিক নেতা মারা যান। মস্কোর রেড স্কয়ারে তার নামে ‘লেনিন মিউজিয়াম’ প্রতিষ্ঠা করা হয় এবং এখানেই লেনিনের মরদেহ সংরক্ষণ করা হয়েছে।
তাঁর বিখ্যাত একটি উক্তি হলো-
“জীবন ব্যতীত একজন কমিউনিস্টের
হারাবার কিছুই থাকে না।”