© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ব্যাটিং কোচ আশরাফুলকে নিয়ে খুশি টেস্ট অধিনায়ক শান্ত

শেয়ার করুন:
ব্যাটিং কোচ আশরাফুলকে নিয়ে খুশি টেস্ট অধিনায়ক শান্ত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩৫ পিএম | ১০ নভেম্বর, ২০২৫
ব্যাটিংয়ে বাংলাদেশের প্রথম তারকা মোহাম্মদ আশরাফুল। অভিষেক ম্যাচেই সেটার জানান দেন তিনি। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে টেস্টের কনিষ্ঠতম সেঞ্চুরিয়ান বনে যান। কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে তার করা সেঞ্চুরিটি ১৭ বছর ৬১ দিন বয়সে। তাকে আয়ারল্যান্ড সিরিজের জন্য ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ।

আগামীকাল থেকে শুরু হবে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের টেস্ট সিরিজ। দুই ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে সিলেট স্টেডিয়ামে মুখোমুখি হবে তারা। এই ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে আশরাফুলকে নিয়ে কথা বলেছেন পুনরায় টেস্ট দলের নেতৃত্ব পাওয়া নাজমুল হোসেন শান্ত।



আশরাফুল তারকাখ্যাতি পেয়েছিলেন শান্তদের শৈশবে। দেশের প্রথম তারকার খেলা শান্ত টিভিতে দেখেছেন বলেই জানালেন, তাকে নিয়ে তিনি খুশি। সংবাদ সম্মেলনে টেস্ট দলপতি বলেন, ‘আশরাফুল ভাইয়ের খেলা আমরা টিভিতে দেখেছি। উনাকে নিয়ে আমরা খুশি। তার অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে।’

এতদিন বাংলাদেশের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করে আসছিলেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তিনি গত বছরের ৫ নভেম্বর বোর্ডের সঙ্গে যুক্ত হন। ব্যক্তিগত কারণ দেখিয়ে এবার দায়িত্ব থেকে সরে যাচ্ছেন। জাতীয় দলের সঙ্গে আয়ারল্যান্ড সিরিজই তার শেষ। নিয়োগ পাওয়ার সময় বোর্ডের সঙ্গে তার চুক্তি হয়েছিল ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত।



শান্তর সংবাদ সম্মেলনে সালাউদ্দিনের চাকরি ছেড়ে দেওয়ার এই প্রসঙ্গও উঠেছিল। শান্ত বলেন, ‘সালাউদ্দিন ভাই কেন দায়িত্ব ছাড়লেন আমি জানি না। এটা বোর্ড আর তার বিষয়। আমার সঙ্গে তার অভিজ্ঞতা খুব ভালো। উনি সব ক্রিকেটারকে সমানভাবে দেখেন। বাইরের আলোচনা সব সত্যি নয়।’

এসএস/টিকে

মন্তব্য করুন