© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খালেদার জামিন আবেদন নাকচ নিয়ে বিতর্কের সুযোগ নেই : আইনমন্ত্রী

শেয়ার করুন:
খালেদার জামিন আবেদন নাকচ নিয়ে বিতর্কের সুযোগ নেই : আইনমন্ত্রী
district-correspondent
০৫:৩০ পিএম | ১৩ ডিসেম্বর, ২০১৯

খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশের সর্বোচ্চ আদালতের বিচারপতি সকল কাগজপত্র দেখার পর খালেদা জিয়ার জামিন আবেদন নাকচ করেছেন। এখানে বিতর্কের সুযোগ নেই। এ নিয়ে বিএনপি নেতারা আজেবাজে কথা বলছেন। মনের মাধুরী মিশিয়ে তাদের মনগড়া বক্তব্য দিচ্ছেন।

শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আইনমন্ত্রী। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপি-জামায়াতের সমালোচনা করে আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণের বিএনপি-জামায়াতের দুঃশাসনের কথা মনে আছে। বাংলাদেশের জনগণ সেই দুঃশাসনের দিকে ফিরে যেতে চায় না।

এ সময় আরো উপস্থিত ছিলেন গণপূর্তের নির্বাহী প্রকৌশলী ইমতিয়া আহমেদ, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূঁইয়া। ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানের সঞ্চালনা করেন সমীর চক্রবর্তী।

৪১ শতক জায়গায় ১২ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে বলে জানান ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণ বিল্ডার্সের স্বত্বাধিকারী আমজাদ হোসেন।

 

টাইমস/টিএইচ

 

মন্তব্য করুন