© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্বকাপের আগে টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান-ওয়েস্ট ইন্ডিজ

শেয়ার করুন:
বিশ্বকাপের আগে টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান-ওয়েস্ট ইন্ডিজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:২৯ পিএম | ১১ নভেম্বর, ২০২৫
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) দুই দলের টি-টোয়েন্টি সিরিজ খেলার বিষয়টি নিশ্চিত করেছে।

আগামী জানুয়ারিতে টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। 



বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই এ সিরিজকে দেখছে দুই দল। ইতোমধ্যে সিরিজের সূচিও প্রকাশ করেছে এসিবি। প্রকাশিত সূচি অনুযায়ী, তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি ১৯ জানুয়ারি এবং শেষ দুইটি অনুষ্ঠিত হবে ২১ ও ২২ জানুয়ারি।  

গত কয়েক মাস ধরেই ব্যস্ত সময় পার করছে ওয়েস্ট ইন্ডিজ। সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শেষে দলটি এখন অবস্থান করছে নিউজিল্যান্ডে। নিউজিল্যান্ডে টি-টোয়েন্টির পাশাপাশি ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলবে ক্যারিবীয়রা।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও সিরিজ খেলবে ক্যারিবীয়রা। অন্যদিকে, আফগানিস্তান মঙ্গলবার (১১ নভেম্বর) কাতারের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।

ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান সিরিজের সূচি
প্রথম টি-টোয়েন্টি ১৯ জানুয়ারি
দ্বিতীয় টি-টোয়েন্টি ২১ জানুয়ারি
তৃতীয় টি-টোয়েন্টি ২২ জানুয়ারি

আরপি/টিকে

মন্তব্য করুন