© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকার পথে সমিত সোম, নেপাল ম্যাচেই নামবেন মাঠে

শেয়ার করুন:
ঢাকার পথে সমিত সোম, নেপাল ম্যাচেই নামবেন মাঠে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১২ পিএম | ১১ নভেম্বর, ২০২৫
দেশের পথে রওনা দিয়েছেন কানাডা প্রিমিয়ার লিগ ফুটবলে খেলা সমিত সোম। আজ মঙ্গলবার রাত ১১টা ৫৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন কাভালরি এফসি তারকা।

নেপালের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ আগামী ১৩ নভেম্বর। ওই ম্যাচে মাঠে নামার আগে একদিন দলের সঙ্গে প্রাকটিস করার সময় পাবেন সমিত। আগামীকাল অংশ নেবেন হাভিয়ের কাবরেরার প্রাকটিস সেশনে। 

সমিত আসার পর পূর্নাঙ্গ স্কোয়াড নিয়ে আগামীকাল অনুশীলন করতে পারবেন কাবরেরাও। বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ প্রাকটিস সেশনের পর সমিতকে নিয়ে স্প্যানিশ কোচ বলেন, 'আজ রাতে আসার পর দেখে নিতে হবে তাঁর কি অবস্থা। প্রথমত আমরা তাঁদের (হামজা-সমিত) যত্ন নেব ভারত ম্যাচের জন্য। আশা করছি দুজনেই নেপালের বিপক্ষে খেলতে পারবে।'



এর আগে গতকাল সোমবার বিকেলে ঢাকায় আসেন হামজা চৌধুরী। দলের সঙ্গে আজ প্রথমবার করেছেন অনুশীলন। সব ঠিক থাকলে নেপাল ম্যাচের শুরু থেকেই মাঠে দেখা যাবে লেস্টার সিটির তারকাকে। সমিত খেলতে পারেন বদলি হিসেবে।

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের খেলায় ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে মাঠে নামবেন জামাল ভুঁইয়ারা। পল্টনের জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। ১৩ নভেম্বর একই সময়ে হামজাদের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে নেপাল।

এসএস/এসএন

মন্তব্য করুন