© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘অশ্লীল সিনেমা করিনি, ফিট ড্রেসগুলো পরেছি!’

শেয়ার করুন:
‘অশ্লীল সিনেমা করিনি, ফিট ড্রেসগুলো পরেছি!’

চিত্রনায়িকা কেয়া

entertainment-reporter
১০:৩৯ এএম | ২৯ ডিসেম্বর, ২০১৯

চিত্রনায়িকা কেয়া। বহুদিন পরে এই পাড়ায় ফিরেছেন তিনি। দীর্ঘ চার বছর পর আবারও চলচ্চিত্রে হাজির হয়েছেন এই অভিনেত্রী। তবে চলচ্চিত্রে অশ্লীল যুগের নায়িকা ছিলেন কেয়া, তাকে নিয়ে এমনটাই শুনা যায় সবদিকে।

 তবে এই বিষয়টা একেবারে মানতে নারাজ নায়িকা কেয়া। বাংলাদেশ টাইমস প্রতিনিধির সাথে আলাপকালে কেয়া বলেন, অশ্লীল যুগে খারাপ কোন সিনেমা বা দৃশ্য আমি কখনো করিনি, তবে ওইসময় ফিট ড্রেসগুলো পরেছি।

কেয়া আরও বলেন, সত্যিকার অর্থে এই অশ্লীলতার বিরুদ্ধেও আমি যুদ্ধের ডাক দিয়েছিলাম। মান্না ভাইকে সঙ্গে নিয়ে বহুবার প্রতিবাদও করেছি। এরপরেও সবকিছুতে আমার নাম ঢেলে দিলে চলবে না। কেউ যদি প্রমাণ করতে পারে আমি অশ্লীল দৃশ্য করেছি, তাহলে আমি সব দোষ মাথা পেতে নিবো।

প্রসঙ্গত, ২০০১ সালে ‘কঠিন বাস্তব’ চলচ্চিত্রের মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক হয় কেয়ার। ২০০৩ সালে তিনি ‘সাহসী মানুষ চাই’ চলচ্চিত্রে অভিনয় করেন, যা দুইটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।

এদিকে ২০১৫ সালে কেয়ার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ‘ব্ল্যাকমানি’ মুক্তি পায়। এরপর প্রায় ৪ বছর কেটে গেলেও আর ফিরেননি নায়িকা। পরে ‘ইয়েস ম্যাডাম’ দিয়ে আবারও ফিরেছেন কেয়া।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন