© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ত্রিদেশীয় সিরিজে মাঠে নামছে বাংলাদেশ নারী ফুটবল দল

শেয়ার করুন:
ত্রিদেশীয় সিরিজে মাঠে নামছে বাংলাদেশ নারী ফুটবল দল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৯ এএম | ২৩ নভেম্বর, ২০২৫
আগামী ২৬ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে ত্রিদেশীয় নারী ফুটবল সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। এই সিরিজের বাকি দুই দল আজারবাইজান ও মালয়েশিয়া। উক্ত সিরিজের জন্য টিকিটের মূল্য জানিয়েছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা বাফুফে।

শনিবার (২২ নভেম্বর) বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে আসন্ন ত্রিদেশীয় সিরিজের বিস্তারিত তুলে ধরেন ফেডারেশনের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস। তিনি জানান, রোববার (২৩ নভেম্বর) থেকেই অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে। সাধারণ দর্শকদের জন্য গ্যালারির টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ১০০ টাকা।
এ ছাড়া ক্লাব হাউসের টিকিট পাওয়া যাবে স্থানভেদে ২০০ থেকে ৩০০ টাকার মধ্যে। তবে ভিআইপি গ্যালারি ও রেড বক্সের আসনগুলো নারী ফুটবলের পৃষ্ঠপোষক ঢাকা ব্যাংকের জন্য সংরক্ষিত রাখা হয়েছে।



নারী ফুটবলকে ঘিরে দর্শকদের আগ্রহ বাড়াতে এবং সহজে মাঠে আনার লক্ষ্যেই এবার টিকিটের এই সাশ্রয়ী মূল্য নির্ধারণ করেছে ফেডারেশন।

সূচি অনুযায়ী, ২৬ নভেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। ২৯ নভেম্বর লড়বে মালয়েশিয়া ও আজারবাইজান। আর ২ ডিসেম্বর শেষ ম্যাচে শক্তিশালী আজারবাইজানের মুখোমুখি হবে স্বাগতিকরা। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়।

এবি/টিকে

মন্তব্য করুন