© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই তাসকিন

শেয়ার করুন:
আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই তাসকিন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩৫ পিএম | ২৩ নভেম্বর, ২০২৫
আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের পর দুই দল ২৭ নভেম্বর থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে। এর ফলে টেস্ট দলে থাকা অনেকেরই বিশ্রামের সুযোগ মিলছে না। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে দেশের বাইরে থাকায় আইরিশদের বিপক্ষে সংক্ষিপ্ত ফরম্যাটের লড়াইয়ে থাকা হচ্ছে না তাসকিন আহমেদের। ৩০ বছর বয়সী এই টাইগার পেসার বর্তমানে আবুধাবিতে টি-টেন লিগে অংশ নিচ্ছেন।

ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যস্ত সূচির কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে তাসকিনের টি-টোয়েন্টি সিরিজে খেলা হচ্ছে না। ফলে তার পরিবর্তে দলে কে সুযোগ পেতে পারেন তা নিয়ে ক্রিকেটাঙ্গনে চলছে আলোচনা।



গণমাধ্যম সূত্রে জানা গেছে, তাসকিন না খেলায় দলে ডাক পেতে যাচ্ছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ছিলেন না তিনি। পরে আবার ইনজুরিতে ভুগেছেন। ইতোমধ্যে সুস্থ হয়ে ওঠায় আবারও মাঠে ফিরতে যাচ্ছেন সাইফউদ্দিন।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইএল টি-টোয়েন্টিতে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র (NOC) পেয়েছেন দুই তারকা পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে।

এবি/টিকে

মন্তব্য করুন