© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সেবা দিতে ৩৪ জেলায় হবে বিএসটিআই অফিস

শেয়ার করুন:
সেবা দিতে ৩৪ জেলায় হবে বিএসটিআই অফিস
own-reporter
০৭:৩৭ পিএম | ৩১ ডিসেম্বর, ২০১৯

মানুষের কাঙ্খিত মানসম্পন্ন সেবা প্রান্তিক পর্যায়ে পৌছে দিতে আরও ৩৪ জেলায় অফিস স্থাপন করবে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এ্যান্ড টেস্টিং ইন্সটিটিউট (বিএসটিআই)। সংস্থাটির ৩৩তম কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়েছে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সভায় শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হূমায়ুন বলেন, বিএসটিআইয়ের কার্যক্রমের ওপর মানুষের আস্থা তৈরি হয়েছে। এই আস্থা ধরে রাখার জন্য আমাদের এগিয়ে যেতে হবে। সেই লক্ষ্যে আরও ৩৪ জেলায় বিএসটিআইয়ের অফিস চালু হলে জনগণের খাদ্য নিরাপত্তা সুদৃঢ় হবে।

এসময় ভেজাল পণ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে বিএসটিআইকে নির্দেশ দিয়ে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, ভেজাল ব্যবসায়ীরা জেনে-বুঝে ভেজাল দিচ্ছে। এটা এক ধরনের প্রতারণা ও অপরাধ। এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে বিএসটিআইকে আরও কঠোর হতে হবে।

সভায় কাউন্সিল সদস্যরা আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের বৈচিত্র ও গ্রহণযোগ্যতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করার পরামর্শ দেন। কাউন্সিলে শিল্প সচিব মো. আবদুল হালিম, বিএসটিআই মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

টাইমস/এসএন/এইচইউ

মন্তব্য করুন