© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আরব আমিরাতে ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

শেয়ার করুন:
আরব আমিরাতে ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০৮ এএম | ২৫ নভেম্বর, ২০২৫
আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে আরব আমিরাতের মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। যেখানে অংশগ্রহণ করবে বাংলাদেশ দলও। আর সেই টুর্নামেন্টের জন্য এখনো আনুষ্ঠানিক সূচি ঘোষণা না হলেও বিস্তারিত জানা গেছে।

যুব দলের ওয়ানডে ফরম্যাটের এই মহাদেশীয় প্রতিযোগিতা শুরু হবে ১২ ডিসেম্বর থেকে। যেখানে সরাসরি অংশ নেবে ৫টি দল- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এর বাইরে বাছাইপর্ব খেলে উঠবে ৩টি দল।

বাছাই শেষে শীর্ষ ১ ও ৩ নম্বর দল 'এ' গ্রুপে খেলবে ভারত ও পাকিস্তানের সঙ্গে। এ ছাড়া 'বি' গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সঙ্গে বাছাইয়ের দুই নম্বর দল যুক্ত হবে। ১৩ ডিসেম্বর নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

এরপর ১৫ ডিসেম্বর কোয়ালিফায়ার ২ থেকে আসা দলের বিপক্ষে নামবে আজিজুল হাকিম তামিমের দল। এছাড়া গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৭ ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে যুবা টাইগাররা।

এশিয়া কাপ সামনে রেখে আজ (মঙ্গলবার) থেকেই ক্যাম্প শুরু করতে যাচ্ছে বাংলাদেশের যুবারা।

এবি/টিকে

মন্তব্য করুন