চাকরি যাওয়ার শঙ্কার মধ্যেই বোর্ডকে কঠিন বার্তা দিলেন গম্ভীর

নিউজিল্যান্ডের পর দক্ষিণ আফ্রিকার কাছেও ঘরের মাঠে হোয়াইটওয়াশ। এক বছরের মধ্যে দুইবার বড় লজ্জায় পড়লো ভারত, কোচ গৌতম গম্ভীরের অধীনে। স্বাভাবিকভাবেই গম্ভীরের চাকরি নিয়ে টানাটানি। আলোচনা হচ্ছে, কবে তাকে সরাবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)?

এর মধ্যে বোর্ডকেই একহাত নিলেন গম্ভীর। তার মতে, টেস্ট ক্রিকেটকে সঠিকভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে না। ওয়ানডে-টি টোয়েন্টিতে ভালো করলে টেস্টের ব্যর্থতা ভুলে যাওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বানও জানিয়েছেন তিনি। কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ব্যস্ত সূচিকেও।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের পরেই ভারত চলে যায় অস্ট্রেলিয়ায়। সেখান থেকে সীমিত ওভারের সিরিজ খেলে ফেরার চার দিনের মধ্যে নামতে হয়েছে কলকাতা টেস্টে। ফলে প্রস্তুতির সময়ই পাওয়া যায়নি।

গম্ভীর বলেছেন, ‘সূচি তো একটা সমস্যা বটেই। ভাবুন, কলকাতায় টেস্ট খেলার তিন দিন আগে আমরা অস্ট্রেলিয়ায় ছিলাম। টেস্ট দলের সঙ্গে দু’দিন কাটানোর সময় পেয়েছি। তবে এটা কোনও অজুহাত নয়। মাঝেসাঝে এই বিষয়টাকে গুরুত্ব দেওয়া উচিত। দুটো সিরিজের মাঝে সময় থাকা উচিত, যাতে নির্দিষ্ট দক্ষতায় শান দেওয়ার সময় পাওয়া যায়।’

সামগ্রিকভাবে টেস্ট ক্রিকেটের দিকে মনোযোগ দেওয়ার প্রয়োজনীয়তা উল্লেখ করে গম্ভীর বলেছেন, ‘টেস্ট ক্রিকেটকে আরও প্রাধান্য দিতে হবে, যদি আমরা সত্যিই এই ফরম্যাটটা নিয়ে ভেবে থাকি। প্রত্যেককেই অংশ নিতে হবে। যদি আমরা চাই ভারতে টেস্ট ক্রিকেট আরও জনপ্রিয় হোক, তা হলে সকলের প্রচেষ্টা দরকার। শুধু ক্রিকেটার বা সাপোর্ট স্টাফদের দোষ দিলে চলবে না। আমরা কখনওই সব জিনিস ধামাচাপা দিতে চাই না। সাদা বলের সিরিজ শুরু হোক। সেখানে সাফল্য পেলে আপনি রাতারাতি ভুলে যাবেন লাল বলের ক্রিকেটে কী হয়েছিল। এটা কখনওই হওয়া উচিত নয়।’

ভারতীয় ক্রিকেটে একের পর এক ধসের নেপথ্যে মানসিক বা টেকনিক্যাল, কোন বিষয়টি দায়ী? গম্ভীরের মতে, দলের অনেক ক্রিকেটারই পরিস্থিতি অনুযায়ী খেলার জন্য এখনও তৈরি নন।

ভারতের কোচ বলেছেন, ‘সবার আগে যত্ন দরকার। সাজঘর এবং দলের জন্য আপনার যত্ন কতটা, সেটাই আসল। দায়বদ্ধতা এবং ম্যাচের পরিস্থিতি কখনও হাতে ধরে শেখানো যায় না।

আপনি দক্ষতা নিয়ে কথা বলতে পারেন, কাজ করতে পারেন, মানসিক বিষয়ের খেয়াল রাখতে পারেন। কিন্তু মাঠে নামলে নিজের আগে দলকে রাখতে হবে। যদি কেউ ভাবে আমি এভাবেই খেলি, আমার বিকল্প পরিকল্পনা নেই, তা হলে এ রকম হবেই। দায়বদ্ধতা দরকার। তার চেয়েও বেশি দরকার যত্ন। ভারতীয় ক্রিকেটের প্রতি আপনি কতটা যত্নবান, সেটা মাঠে নেমে দেখাতে হবে।’

আইকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
আফগানিস্তানে পাহাড়ি সড়ক থেকে খাদে পড়ল মিনিবাস, নিহত অন্তত ১৫ Feb 08, 2026
img
অক্ষয় খান্নার সঙ্গে প্রেম করতে চেয়েছিলেন কঙ্গনা! Feb 08, 2026
img
‘ভারতীয় গণমাধ্যম কল্পকাহিনী তৈরি করছে’ মন্তব্য পিসিবির Feb 08, 2026
img
স্বর্ণের বাজারে বড় পতন, আজ থেকে বিক্রি হবে নতুন দামে Feb 08, 2026
img
ঢাকায় আজ ৬ স্থানে তারেক রহমানের জনসভা Feb 08, 2026
img
বিয়ে করলেন কনটেন্ট ক্রিয়েটর স্মিতা চৌধুরী Feb 08, 2026
img
ফাইনালে মাঠভর্তি দর্শক চান খেলোয়াড়রা Feb 08, 2026
img
জনগণের চাপে ‘না’ এখন ‘হ্যাঁ’ হয়ে গেছে : ডা. তাহের Feb 08, 2026
img
দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলার স্বপ্ন দেখেন রশিদ খান Feb 08, 2026
img
দূষিত শহরের তালিকায় ঢাকা দ্বিতীয়, শীর্ষে কায়রো Feb 08, 2026
img
রংপুরে ২১৬টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করল আইনশৃঙ্খলা বাহিনী Feb 08, 2026
img
আজ থেকে ভোটের মাঠে মোতায়েন হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী Feb 08, 2026
img
বিএনপি চট্টগ্রাম বন্দর দখলের জন্য পাগল হয়ে গেছে: অলি আহমদ Feb 08, 2026
img
বিশ্ববাজারে নিম্নমুখী খাদ্যপণ্যের দাম: এফএও Feb 08, 2026
img
রাজামৌলি-মহেশ বাবুর ছবিতে প্রিমিয়াম প্রদর্শনের আলোচনা Feb 08, 2026
img
জীবন নিয়ে ‘শঙ্কায়’ আবদুল আউয়াল মিন্টু, থানায় জিডি Feb 08, 2026
img
যশ ও কিয়ারার নাচে আগুন, ‘টক্সিক’-এ আসছে বড় চমক Feb 08, 2026
img
ভালোবাসা দিবসের আগে ফের প্রেক্ষাগৃহে ‘সাইয়ারা’ Feb 08, 2026
img
বিজয়ের সঙ্গে নতুন পথচলা রশ্মিকার, বাগদানের পরও কেন ভেঙেছিল আগের সম্পর্ক? Feb 08, 2026
img
স্বপ্নের ছবি, বাস্তবে হতাশা-তিন খানের ব্যর্থ অধ্যায় Feb 08, 2026