টি-টোয়েন্টিতে ইতিহাস গড়লেন সিকান্দার রাজা

পাকিস্তানে চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন সিকান্দার রাজা। সেই পারফরম্যান্সের সুবাদে টি-টোয়েন্টিতে প্রথমবার বিশ্বসেরা অলরাউন্ডারের খেতাব পেলেন জিম্বাবুয়ের এই অধিনায়ক।

আর ওয়ানডে ব্যাটসম্যানদের মধ্যে সিংহাসনে ফিরেছেন ভারতের হিটম্যান খ্যাত রোহিত শার্মা। বুধবার ঘোষিত পুরুষ ক্রিকেটারদের র‍্যাংকিংয়ে সাপ্তাহিক হালনাগাদে টি-টোয়েন্টি অলরাউন্ডারদের মধ্যে এক ধাপ এগিয়েছেন রাজা। ওয়ানডে ব্যাটসম্যানদের তালিকায় রোহিতেরও উন্নতি এক ধাপ।

ত্রিদেশীয় সিরিজে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে জিম্বাবুয়ে। তবে র‍্যাংকিংয়ের হালনাগাদে বিবেচনায় এসেছে তাদের সবশেষ তিনটি ম্যাচ। গত বৃহস্পতিবার শ্রীলংকাকে ৬৭ রান হারানোর পথে বড় অবদান রাখেন রাজা। ৪৭ রানের ইনিংস খেলার পর অফ স্পিনে ২৩ রান দিয়ে নেন এক উইকেট। পাকিস্তানের বিপক্ষে পরের ম্যাচে ২ শিকার ধরেন ৩৯ রান খরচায়। পরে রান তাড়ায় করেন ২৩ রান।

শ্রীলংকার বিপক্ষে সবশেষ ম্যাচে মঙ্গলবার ৩৭ রান করেন রাজা। পরে ৪ ওভার করে দেন স্রেফ ১৭ রান, ছিলেন উইকেটশূন্য। ২০২২ সাল থেকে অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে সেরা দশে আছেন রাজা। ধারাবাহিক পারফরম্যান্সে ১৩ বছরের ক্যারিয়ারে প্রথমবার শীর্ষে ওঠার স্বাদ পেলেন ৩৯ বছর বয়সী ক্রিকেটার। তার উন্নতিতে এক ধাপ নিচে নেমে এখন দুইয়ে পাকিস্তানের সাইম আইয়ুব।



গত সেপ্টেম্বরে ওয়ানডে অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে চূড়ায় উঠেছিলেন রাজা। এখন আছেন দ্বিতীয় স্থানে। শীর্ষে আফগানিস্তানের আজমাতউল্লাহ ওমারজাই।

টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের মধ্যে আগের মতোই সবার ওপরে ভারতের অভিষেক শার্মা। ৮ ধাপ এগিয়ে চতুর্থ স্থানে সাহিবজাদা ফারহান। ৫ ধাপ উন্নতি করে এখন ২৯তম স্থানে পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম। এই সংস্করণের বোলারদের তালিকায় যথারীতি চূড়ায় ভারতের ভারুন চক্রবর্তী।

গত অক্টোবরে প্রথমবার ওয়ানডে ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে শীর্ষে ওঠেন রোহিত। গত সপ্তাহে তাকে সরিয়ে জায়গাটি নিজের করে নেন ড্যারেল মিচেল। ওয়ানডে বোলারদের র‍্যাংকিংয়ে আগের মতোই সবার ওপরে আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রাশিদ খান।

এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
আফগানিস্তানে পাহাড়ি সড়ক থেকে খাদে পড়ল মিনিবাস, নিহত অন্তত ১৫ Feb 08, 2026
img
অক্ষয় খান্নার সঙ্গে প্রেম করতে চেয়েছিলেন কঙ্গনা! Feb 08, 2026
img
‘ভারতীয় গণমাধ্যম কল্পকাহিনী তৈরি করছে’ মন্তব্য পিসিবির Feb 08, 2026
img
স্বর্ণের বাজারে বড় পতন, আজ থেকে বিক্রি হবে নতুন দামে Feb 08, 2026
img
ঢাকায় আজ ৬ স্থানে তারেক রহমানের জনসভা Feb 08, 2026
img
বিয়ে করলেন কনটেন্ট ক্রিয়েটর স্মিতা চৌধুরী Feb 08, 2026
img
ফাইনালে মাঠভর্তি দর্শক চান খেলোয়াড়রা Feb 08, 2026
img
জনগণের চাপে ‘না’ এখন ‘হ্যাঁ’ হয়ে গেছে : ডা. তাহের Feb 08, 2026
img
দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলার স্বপ্ন দেখেন রশিদ খান Feb 08, 2026
img
দূষিত শহরের তালিকায় ঢাকা দ্বিতীয়, শীর্ষে কায়রো Feb 08, 2026
img
রংপুরে ২১৬টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করল আইনশৃঙ্খলা বাহিনী Feb 08, 2026
img
আজ থেকে ভোটের মাঠে মোতায়েন হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী Feb 08, 2026
img
বিএনপি চট্টগ্রাম বন্দর দখলের জন্য পাগল হয়ে গেছে: অলি আহমদ Feb 08, 2026
img
বিশ্ববাজারে নিম্নমুখী খাদ্যপণ্যের দাম: এফএও Feb 08, 2026
img
রাজামৌলি-মহেশ বাবুর ছবিতে প্রিমিয়াম প্রদর্শনের আলোচনা Feb 08, 2026
img
জীবন নিয়ে ‘শঙ্কায়’ আবদুল আউয়াল মিন্টু, থানায় জিডি Feb 08, 2026
img
যশ ও কিয়ারার নাচে আগুন, ‘টক্সিক’-এ আসছে বড় চমক Feb 08, 2026
img
ভালোবাসা দিবসের আগে ফের প্রেক্ষাগৃহে ‘সাইয়ারা’ Feb 08, 2026
img
বিজয়ের সঙ্গে নতুন পথচলা রশ্মিকার, বাগদানের পরও কেন ভেঙেছিল আগের সম্পর্ক? Feb 08, 2026
img
স্বপ্নের ছবি, বাস্তবে হতাশা-তিন খানের ব্যর্থ অধ্যায় Feb 08, 2026