মুস্তাফিজের জন্য প্রস্তুত আয়ারল্যান্ড, লিটনকেও দ্রুত ফেরাতে চায়

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে সুবিধা করতে পারেনি আয়ারল্যান্ড। তারা ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে। যদিও দ্বিতীয় টেস্টে পঞ্চম দিয়ে নিয়ে গেছে তারা। যা আয়ারল্যান্ডকে বাড়তি অনুপ্রেরণা দিতেই পারে। এবার টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামতে যাচ্ছে দুই দল।

ফরম্যাটি টি-টোয়েন্টি বলেই দুই দলকে সমানে সমান ধরতে পারেন অনেকেই। সিরিজ শুরুর আগে লড়াইয়ের বার্তা দিয়েছেন আয়ারল্যান্ড দলের অলরাউন্ডার কার্টিস ক্যাম্ফার। তিনি জানিয়েছেন এই সিরিজে আক্রমণাত্মক ব্যাটিং করে বাংলাদেশকে চাপে ফেলতে চান তারা। বোলিং ইউনিট হিসেবে প্রতি ম্যাচেই বাংলাদেশকে অল আউটের লক্ষ্য তাদের।

এ প্রসঙ্গে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে ক্যাম্ফার বলেন, 'ব্যাটিং ইউনিট হিসেবে আমরা আমাদের প্রভাব বিস্তার করতে চাই এবং খুব ইতিবাচক ও আক্রমণাত্মক হতে চাই। বোলারদের ওপর চাপ সৃষ্টি করাটা নিশ্চিত করতে চাই। আর বোলিং ইউনিট হিসেবে আমরা এই সিরিজে ৩০টি উইকেট নিতে চাই। আমরা বাংলাদেশকে আটকে রাখতে চাই... আশা করি বিশ্বকাপের জন্য আমরা এখান থেকে ভালো কিছু কম্বিনেশন বা পরিকল্পনা নিয়ে যেতে পারব।'



বাংলাদেশ দলের ব্যাটিং ইউনিটের মেরুদণ্ড ধরা হয় লিটন দাসকে। তাকে দ্রুত আউট করলেই বাংলাদেশকে চাপে ফেলা যাবে বলে ম মনে করেন আয়ারল্যান্ড দলের অভিজ্ঞ ব্যাটার হ্যারি টেক্টর। তিনি মনে করেন যেকোনো মুহূর্তে ম্যাচ কেড়ে নেয়ার সামর্থ্য আছে বাংলাদেশ অধিনায়কের।

তিনি বলেন, 'আমার মনে হয় লিটন একজন চমৎকার খেলোয়াড়। যেকোনো ফরম্যাটে সে খুব প্রতিভাবান এবং খেলাটা আপনার হাত থেকে ছিনিয়ে নিতে পারে। তাই কাউকে আলাদা করতে হলে আমি বলব, তাকেই আমরা তিন ম্যাচে দ্রুত আউট করতে চাইব।'

মুস্তাফিজকে মোকেবেলার জন্য প্রস্তুত আছেন বলে জানিয়ে টেক্টর আরও বলেন, 'মুস্তাফিজুর একজন চমৎকার টি-টোয়েন্টি বোলার, দীর্ঘদিন ধরে সে ভালো করছে। তবে আমরা আগেও তাদের অনেক বোলারের মুখোমুখি হয়েছি। আন্তর্জাতিক বা ঘরোয়া ক্রিকেটে খেলার সুবাদে আমরা একে অপরের শক্তি সম্পর্কে জানি। তাই মূল বিষয় হলো ম্যাচের দিন নিজেদের সেরাটা দেয়া এবং তাদের মোকাবিলার জন্য প্রস্তুত থাকা।'

এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
আফগানিস্তানে পাহাড়ি সড়ক থেকে খাদে পড়ল মিনিবাস, নিহত অন্তত ১৫ Feb 08, 2026
img
অক্ষয় খান্নার সঙ্গে প্রেম করতে চেয়েছিলেন কঙ্গনা! Feb 08, 2026
img
‘ভারতীয় গণমাধ্যম কল্পকাহিনী তৈরি করছে’ মন্তব্য পিসিবির Feb 08, 2026
img
স্বর্ণের বাজারে বড় পতন, আজ থেকে বিক্রি হবে নতুন দামে Feb 08, 2026
img
ঢাকায় আজ ৬ স্থানে তারেক রহমানের জনসভা Feb 08, 2026
img
বিয়ে করলেন কনটেন্ট ক্রিয়েটর স্মিতা চৌধুরী Feb 08, 2026
img
ফাইনালে মাঠভর্তি দর্শক চান খেলোয়াড়রা Feb 08, 2026
img
জনগণের চাপে ‘না’ এখন ‘হ্যাঁ’ হয়ে গেছে : ডা. তাহের Feb 08, 2026
img
দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলার স্বপ্ন দেখেন রশিদ খান Feb 08, 2026
img
দূষিত শহরের তালিকায় ঢাকা দ্বিতীয়, শীর্ষে কায়রো Feb 08, 2026
img
রংপুরে ২১৬টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করল আইনশৃঙ্খলা বাহিনী Feb 08, 2026
img
আজ থেকে ভোটের মাঠে মোতায়েন হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী Feb 08, 2026
img
বিএনপি চট্টগ্রাম বন্দর দখলের জন্য পাগল হয়ে গেছে: অলি আহমদ Feb 08, 2026
img
বিশ্ববাজারে নিম্নমুখী খাদ্যপণ্যের দাম: এফএও Feb 08, 2026
img
রাজামৌলি-মহেশ বাবুর ছবিতে প্রিমিয়াম প্রদর্শনের আলোচনা Feb 08, 2026
img
জীবন নিয়ে ‘শঙ্কায়’ আবদুল আউয়াল মিন্টু, থানায় জিডি Feb 08, 2026
img
যশ ও কিয়ারার নাচে আগুন, ‘টক্সিক’-এ আসছে বড় চমক Feb 08, 2026
img
ভালোবাসা দিবসের আগে ফের প্রেক্ষাগৃহে ‘সাইয়ারা’ Feb 08, 2026
img
বিজয়ের সঙ্গে নতুন পথচলা রশ্মিকার, বাগদানের পরও কেন ভেঙেছিল আগের সম্পর্ক? Feb 08, 2026
img
স্বপ্নের ছবি, বাস্তবে হতাশা-তিন খানের ব্যর্থ অধ্যায় Feb 08, 2026