নোয়াখালী এক্সপ্রেসের প্রধান কোচের দায়িত্বে খালেদ মাহমুদ সুজন!

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ আসরে ঢাকা ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্বে ছিলেন খালেদ মাহমুদ সুজন। আগামী মৌসুমে দেখা যাবে নোয়াখালী এক্সপ্রেসের ডাগ আউটে। প্রথমবারের মতো বিপিএল খেলতে যাওয়া ফ্র্যাঞ্চাইজিটির প্রধান কোচের দায়িত্বে থাকবেন সুজন। দেশের একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটির একটি সূত্র।

রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, রাজশাহী ওয়ারিয়র্স এবং চট্টগ্রাম রয়্যালসকে নিয়ে হওয়ার কথা ছিল বিপিএলের আগামী আসরে। তবে নিলামের দিন কয়েক আগে ষষ্ঠ দল হিসেবে নোয়াখালীকে যুক্ত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা পেয়েছে দেশ ট্রাভেলস। মালিকানা পেয়েই দল সাজানোর চেষ্টা করছে তারা।

বিপিএল গভর্নিং কাউন্সিলের নিয়ম অনুযায়ী, নিলামের আগে দুজন দেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করতে পারবে ফ্র্যাঞ্চাইজিরা। সেই সুযোগটা কাজে লাগাতে তিনজন দেশি ক্রিকেটারের সঙ্গে আলোচনা করছে নোয়াখালী। সৌম্য সরকারের পাশাপাশি তানজিম হাসান সাকিব ও হাবিবুর রহমান সোহানের সঙ্গে কথা বলছে তারা। যদিও এখনো কারও সঙ্গে চুক্তি হয়নি প্রথমবারের মতো বিপিএল খেলতে যাওয়া দলটির।



গত বিপিএলে রংপুরের হয়ে খেলেছেন সৌম্য। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন বাঁহাতি এই ওপেনার। বাংলাদেশের ওয়ানডে দলের হয়ে রানও করছেন তিনি। এদিকে বর্তমানে বাংলাদেশের ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্য তানজিম সাকিব। ডানহাতি এই পেসারের সঙ্গেও আলাপ করছে ফ্র্যাঞ্চাইজিটি। কদিন আগে এশিয়া কাপ রাইজিং স্টার্সে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন সোহান। তরুণ ওপেনারের কথাও ভাবছে ফ্র্যাঞ্চাইজি।

এর বাইরে তিনজন বিদেশি ক্রিকেটারের সঙ্গেও প্রাথমিক আলোচনা করছে তারা। যেখানে অস্ট্রেলিয়ার টিম ডেভিডের সঙ্গে আছেন ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস এবং নিউজিল্যান্ডের জিমি নিশাম। তাদের কারও সঙ্গেই এখনো চুক্তি হয়নি। বিপিএলে খেলতে রাজি হলেও তাদের কাউকেও পুরো টুর্নামেন্টে খেলতে দেখা যাবে না।

নিলামের আগে দেশি ক্রিকেটার হিসেবে রংপুর মুস্তাফিজুর রহমান ও নুরুল হাসান সোহান, ঢাকা তাসকিন আহমেদ ও সাইফ হাসান, সিলেট মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদ, রাজশাহী নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিম এবং চট্টগ্রাম দলে টেনেছে দুই স্পিনার শেখ মেহেদী ও তানভির ইসলামকে। বিদেশি ক্রিকেটার হিসেবেও অনেকের সঙ্গে আলোচনা এগিয়ে রেখেছে ফ্র্যাঞ্চাইজিরা।

এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
আফগানিস্তানে পাহাড়ি সড়ক থেকে খাদে পড়ল মিনিবাস, নিহত অন্তত ১৫ Feb 08, 2026
img
অক্ষয় খান্নার সঙ্গে প্রেম করতে চেয়েছিলেন কঙ্গনা! Feb 08, 2026
img
‘ভারতীয় গণমাধ্যম কল্পকাহিনী তৈরি করছে’ মন্তব্য পিসিবির Feb 08, 2026
img
স্বর্ণের বাজারে বড় পতন, আজ থেকে বিক্রি হবে নতুন দামে Feb 08, 2026
img
ঢাকায় আজ ৬ স্থানে তারেক রহমানের জনসভা Feb 08, 2026
img
বিয়ে করলেন কনটেন্ট ক্রিয়েটর স্মিতা চৌধুরী Feb 08, 2026
img
ফাইনালে মাঠভর্তি দর্শক চান খেলোয়াড়রা Feb 08, 2026
img
জনগণের চাপে ‘না’ এখন ‘হ্যাঁ’ হয়ে গেছে : ডা. তাহের Feb 08, 2026
img
দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলার স্বপ্ন দেখেন রশিদ খান Feb 08, 2026
img
দূষিত শহরের তালিকায় ঢাকা দ্বিতীয়, শীর্ষে কায়রো Feb 08, 2026
img
রংপুরে ২১৬টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করল আইনশৃঙ্খলা বাহিনী Feb 08, 2026
img
আজ থেকে ভোটের মাঠে মোতায়েন হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী Feb 08, 2026
img
বিএনপি চট্টগ্রাম বন্দর দখলের জন্য পাগল হয়ে গেছে: অলি আহমদ Feb 08, 2026
img
বিশ্ববাজারে নিম্নমুখী খাদ্যপণ্যের দাম: এফএও Feb 08, 2026
img
রাজামৌলি-মহেশ বাবুর ছবিতে প্রিমিয়াম প্রদর্শনের আলোচনা Feb 08, 2026
img
জীবন নিয়ে ‘শঙ্কায়’ আবদুল আউয়াল মিন্টু, থানায় জিডি Feb 08, 2026
img
যশ ও কিয়ারার নাচে আগুন, ‘টক্সিক’-এ আসছে বড় চমক Feb 08, 2026
img
ভালোবাসা দিবসের আগে ফের প্রেক্ষাগৃহে ‘সাইয়ারা’ Feb 08, 2026
img
বিজয়ের সঙ্গে নতুন পথচলা রশ্মিকার, বাগদানের পরও কেন ভেঙেছিল আগের সম্পর্ক? Feb 08, 2026
img
স্বপ্নের ছবি, বাস্তবে হতাশা-তিন খানের ব্যর্থ অধ্যায় Feb 08, 2026