© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

১৫৮ জন ইউএনওকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন

শেয়ার করুন:
১৫৮ জন ইউএনওকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:০৮ এএম | ২৭ নভেম্বর, ২০২৫
সরকার ১৫৮ জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলি করে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন করেছে। বুধবার (২৬ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তাদের সিনিয়র সহকারী সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। পাশাপাশি আগামী ৩০ নভেম্বরের মধ্যে তাদের নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে একই দিন পৃথক এক আদেশে ১৬৬ জন সিনিয়র সহকারী সচিবকে ১৬৬ উপজেলায় ইউএনও হিসেবে নিয়োগ দেয় সরকার।

এসএন 

মন্তব্য করুন