জামায়াতে যোগদান নিয়ে মুখ খুললেন পাইলট

সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল বুধবার একটি খবর অনেকেরই দৃষ্টি কেড়েছে। খবরটি হলো জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিবি পরিচালক খালেদ মাসুদ পাইলট জামায়াতে যোগ দিচ্ছেন।

যদিও খবরের কোথাও জামায়াতে ইসলাম ও পাইলটের কোন আনুষ্ঠানিক বক্তব্য নেই।

তারপরও খবরটি বেশ ভাইরাল হয়েছে। অনেকেই জানতে চেয়েছেন সত্যিই কি পাইলট রাজনীতিতে জড়াচ্ছেন ? যোগ দিচ্ছেন জামায়াতের রাজনীতিতে ?

সামাজিক যোগাযোগ মাধ্যমের এ খবরটি নজর এড়ায়নি পাইলটেরও। ছড়িয়ে পড়া এ সংবাদ নিয়ে দেশের একটি গণমাধ্যমের সঙ্গে আলাপে জাতীয় দলের সাবেক উইকেটকিপার অধিনায়ক ও বর্তমান বিসিবি পরিচালক খালেদ মাসুদ পাইলটের ব্যাখ্যা পরিষ্কার, ‘আমি ক্রীড়া অনুরাগী মানুষ। জন্মগতভাবেই ক্রীড়া পরিবারের ছেলে। আমার বাবাও ছিলেন জাতীয় ফুটবলার। আমি জাতীয় দলে খেলেছি অনেকদিন। অধিনায়কত্ব করেছি। এখন বিসিবি পরিচালক হয়েছি দেশের ক্রিকেটের উন্নয়নে ভুমিকা রাখার লক্ষ্য নিয়ে। আপাতত আমার রাজনীতিতে সম্পৃক্ত হবার কোনই ইচ্ছে নেই। সব রাজনৈতিক দলের প্রতি সমান শ্রদ্ধা রেখেই বলছি আমার এখন কোন রাজনৈতিক দলে যোগদানের প্রশ্নই আসেনা। এখন আমি রাজনীতি নিয়ে ভাবছিওনা।’



নিজের ধ্যানজ্ঞান যে এখনও ক্রিকেটেই, সেটিও স্পষ্ট করেছেন তিনি, ‘আমার সার্বক্ষণিক চিন্তা এখন খেলাধুলা, বিশেষ করে ক্রিকেট। কি করে ক্রিকেটের উন্নয়ন ঘটবে, আমি সে চিন্তায় বিভোর। সবেমাত্র বিসিবির সঙ্গে সম্পৃক্ত হয়েছি ক্রিকেটকে এগিয়ে নেয়ার লক্ষ্যে। এ অবস্থায় রাজনীতিতে জড়ানোর প্রশ্নই আসেনা। তেমন কোনই সম্ভাবনা নেই।’

পাইলট আরও বলেন, ‘তবে হ্যাঁ, আমি যদি বিসিবির বাইরের কোন সংগঠনের অনুষ্ঠানে অংশ নিতেই পারি। যেমন আমি আগামীকাল ২৮ নভেম্বর একটি খেলার প্রোগ্রামে যাচ্ছি। এখন সেটা দেখে যদি কেউ আমাকে কোন দলের ব্যানারের লোক মনে করেন, তাহলে বলার কিছুই থাকবেনা। আমি আশা করবো, বিসিবির বাইরেও আমরা অনেক অনুষ্ঠানে যোগ দেই। সামাজিক দায়বদ্ধতা থেকে যেতেও হয়। কিন্তু সেগুলোর মধ্যে দয়া করে কেউ রাজনীতির দাগ দিয়েন না।’

এমকে/এসএন


Share this news on:

সর্বশেষ

img
বিজয়ের সঙ্গে নতুন পথচলা রশ্মিকার, বাগদানের পরও কেন ভেঙেছিল আগের সম্পর্ক? Feb 08, 2026
img
স্বপ্নের ছবি, বাস্তবে হতাশা-তিন খানের ব্যর্থ অধ্যায় Feb 08, 2026
img
চরিত্র বাছাইয়ে ভুল? বলিউডে তারকাদের ঘিরে বিতর্ক Feb 08, 2026
img
বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তারা Feb 08, 2026
img
ডা. পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ নোটিশ Feb 08, 2026
img
সূর্যকুমারের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়াল ভারত Feb 08, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026
img
শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার Feb 08, 2026
টি-টুয়েন্টি বিশ্বকাপে শেফার্ডের হ্যাটট্রিক, গেইলকে টপকালেন হেটমায়ার Feb 08, 2026
আনচেলত্তির ডেরায় নিশ্চিত ১১, বাকিরা কারা ? Feb 08, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 08, 2026
অদম্য বাংলাদেশ কাপে মুখোমুখি ধূমকেতু একাদশ ও দুরন্ত একাদশ Feb 08, 2026
শর্ট রানে জরিমানা-হিট উইকেট আরও কঠোর Feb 08, 2026