© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাশিয়ায় গ্যাস বিস্ফোরণে নিহত ২৮

শেয়ার করুন:
রাশিয়ায় গ্যাস বিস্ফোরণে নিহত ২৮
international-desk
১২:২৭ পিএম | ০৩ জানুয়ারি, ২০১৯

রাশিয়ার একটি বহুতল ভবনে গ্যাস পাইপ বিস্ফোরণে এ পর্যন্ত ২৮ জন নিহত হয়েছেন। এখনও নিখোঁজ রয়েছেন আরও ডজন খানেক মানুষ। খবর নিউইয়র্ক টাইমসের।

তীব্র শীতের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

নিউ ইয়র্ক টাইমসের বরাত দিয়ে জানা যায়, স্থানীয় সময় ৩১ ডিসেম্বর সকাল ৬টার দিকে ৪৮টি অ্যাপার্টমেন্ট সম্বলিত ভবনটিতে গ্যাস লিক থেকে বিস্ফোরণ ঘটে। এ সময় ভবনের অনেক বাসিন্দা ঘুমিয়ে ছিলেন।

ঘটনাস্থল মস্কো থেকে ১ হাজার ৭০০ কিলোমিটার পূর্বে উরাল পর্বতমালা সংলগ্ন মাগানিতোগোররস্ক শহরে অবস্থিত।

বিস্ফোরণের আগে ভবনটিতে ১ হাজার ৩০০ মানুষের বসবাস ছিল, যা এখন শূণ্যের কোটায় নেমে এসেছে।

 

টাইমস/এএইচ/এইচইউ

মন্তব্য করুন