অনেকে ভাবেন, আমি টিমেই থাকার মতো না : হৃদয়

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের শুরু হলো হার দিয়ে। ব্যাটাররা নিজেদের প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। তবে ব্যতিক্রম ছিলেন কেবল তাওহীদ হৃদয়। ম্যাচ শেষে তার কণ্ঠে ঝরেছে হতাশা। পাঁচ নম্বরে নামা হৃদয়ের কি আরও উপরে ব্যাট করার সুযোগ রয়েছে?

সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে এই ব্যাটার বলেছেন, ‘আমার কাছে এরকম মনে হয় না (আরও উপরে খেললে ভালো হবে)। উপরে খেলার মতো এখন আসলে টিমে তো জায়গা নেই।

আপনারাও হয়তো অনেকে ভাবেন, আমি টিমেই থাকার মতো না (হাসি)। আলহামদুলিল্লাহ যেখানে আছি, ভালো আছি। সবাই ভালো শেইপে আছি। এসব নিয়ে কোনো আফসোস নাই। এগুলো নিয়ে এত আফসোসের কিছু নেই। চেষ্টা করি যখন যেখানে সুযোগ পাই ভালো করার।’



ম্যাচে বড় জুটি গড়তে না পারার আফসোস হৃদয়ের, ‘যদি বড় জুটি হতো তাহলে খেলা অন্যরকম হতো। কারণ খেলাটা আসলে আমরা অত বেশি রানের ব্যবধানে হারিনি। একটা জুটি। যদি আমি আর জাকের আলী যখন ব্যাট করছিলাম, তখন ৭০-৮০ রানের জুটি হলে হয়তো ভিন্ন কিছু হতে পারতো।’

হারের পর সংবাদ সম্মেলনে আসা কঠিন কিনা এমন প্রশ্নে হৃদয় বলেছেন, ‘না আমার কাছে তো কঠিন মনে হচ্ছে না। আপনার কাছে যদি মনে হয়। না আমার কাছে কঠিন মনে হচ্ছে না। এটাও একটা পার্ট অব লাইফ। আসতে তো হবেই কাউকে না কাউকে।’

হৃদয় আরও বলেছেন, ‘অবশ্যই ওরা ভালো খেলেছে। আমরা ভালো খেলতে পারিনি। আমরাই নিজেদের এক্সিকিউশন ভালো করতে পারিনি। যখন আমরা খেলাটা ধরেছিলাম আমি আর জাকের আলী, আমাদের উচিত ছিল আরেকটু খেলাটা যতটুকু নিয়ে যাওয়া যায়। এটাই লাস্ট জুটি ছিল (বিশেষজ্ঞ ব্যাটারদের)।’

কেএন/এসএন

Share this news on:

সর্বশেষ

img
সরকার লোক দেখানো জানাযা ছাড়া আর কিছু করেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী Feb 08, 2026
img
সূত্রাপুর থানার ওসির অপসারণ চাইলেন ইশরাক Feb 08, 2026
img
দুর্দান্ত জয়ে শীর্ষস্থান সুসংহত করল কাতালানরা Feb 08, 2026
img
যুক্তরাষ্ট্রের ‘সবচেয়ে নিকৃষ্ট’ অপরাধীদের তালিকায় ৮৯ ভারতীয় Feb 08, 2026
img
শিরোপার দৌড়ে ৯ পয়েন্টে এগিয়ে গেল আর্সেনাল Feb 08, 2026
img
আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল: প্রধান উপদেষ্টা Feb 08, 2026
img
নতুন বাংলাদেশে কাউকে আর লুটপাট করতে দেব না: সারজিস আলম Feb 08, 2026
img
আজ থেকে হজের ভিসা দিচ্ছে সৌদি আরব Feb 08, 2026
img
ভাঙ্গায় বিএনপিতে যোগ দিলেন শেখ হাসিনার দুলাভাই Feb 08, 2026
img
ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক তুলে নিলো যুক্তরাষ্ট্র Feb 08, 2026
img
জামায়াত নয়, মুক্তিযোদ্ধাদের মুখে স্বাধীনতার কথা শুনতে চাই : মেজর হাফিজ Feb 08, 2026
img
জনগণ রক্ত দিয়ে আওয়ামী লীগের ফিরে আসা থামাবে: আসিফ মাহমুদ Feb 08, 2026
img
ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে: গোলাম পরওয়ার Feb 08, 2026
img
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান Feb 08, 2026
img

তথ্য যাচাই ছাড়াই মিথ্যা দাবি ‘টাইমস অব বাংলাদেশ'র

‘বাংলাদেশ টাইমস’কে অনিবন্ধিত বলায় প্রশ্নের মুখে ‘টাইমস অব বাংলাদেশ’ Feb 08, 2026
img
থাইল্যান্ডে স্বর্ণপদকসহ ট্রিপল অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের 'টিম ইংলোভয়েস' Feb 08, 2026
img
ময়মনসিংহ-৮ আসনে এমপি প্রার্থীর চাঁদাবাজির কল রেকর্ড ভাইরাল, সমালোচনার ঝড় Feb 08, 2026
img
আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির Feb 08, 2026
img
স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না : লুৎফুজ্জামান বাবর Feb 08, 2026
img
এনসিপির সদস্য সচিব আখতারকে প্রাণনাশের হুমকি Feb 08, 2026