বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সফরের সম্পূর্ণ অর্থ দান করল শ্রীলঙ্কা

পাকিস্তান সফরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ভালো সময়ই কাটছে। গতকাল স্বাগতিকদের হারিয়ে তারা ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠেছে। এমন সময়েও মন ভালো নেই দলটির ক্রিকেটার ও কোচিং স্টাফের সদস্যদের। কারণ দেশে বন্যা ও ভূমিধস।

কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধস ও বন্যায় শ্রীলঙ্কার ৫৬ জন মানুষ মারা গেছেন। অনেকে নিখোঁজ। খবরে বলা হয়েছে দেশটির ৫ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিস্থতিতে দেশটিতে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ এবং দেশের কিছু অংশে রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে।

এমন অবস্থায় দেশের মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। পাকিস্তান সফরের সম্পূর্ণ অর্থ, এমনকি ম্যাচ ফিও ক্ষতিগ্রস্তদের দান করে দেয়ার সিদ্ধান্ত সনাৎ জয়াসুরিয়ার শিষ্যদের। বিষয়টি জয়াসুরিয়াই নিশ্চিত করেছেন।



ফেসবুকে এক পোস্টে শ্রীলঙ্কার কোচ লেখেন, ‘দেশে ভয়াবহ বন্যা ও ভূমিধসের কারণে আমাদের শ্রীলঙ্কানরা যে পরিস্থিতির মুখোমুখি হচ্ছে, তাতে খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফের সদস্যরা ব্যথিত। দল হিসেবে আমাদের হৃদয় আপনাদের সকলের প্রতি বেদনার্ত এবং আমরা পাকিস্তান সিরিজের সফরের অর্থ এবং ম্যাচ ফি ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য দান করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা দেশে ফিরে আসার পরে আরও কাজ চালিয়ে যাব।’

বন্যা ও ভূমিধসের সময় জাতীয় নির্দেশনা অনুসরণ গুরুত্বপূর্ণ। জয়াসুরিয়ার আর্জি, যেন প্রত্যেকে নির্দেশ অনুসরণ করে চলেন। ‘দয়া করে নিরাপদে থাকুন, নির্দেশিকা অনুসরণ করুন এবং এই কঠিন সময়ে একে অপরের যত্ন নিন। সকল শ্রীলঙ্কানদের সঙ্গে দাঁড়িয়ে আছি।’

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
আজ থেকে হজের ভিসা দিচ্ছে সৌদি আরব Feb 08, 2026
img
ভাঙ্গায় বিএনপিতে যোগ দিলেন শেখ হাসিনার দুলাভাই Feb 08, 2026
img
ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক তুলে নিলো যুক্তরাষ্ট্র Feb 08, 2026
img
জামায়াত নয়, মুক্তিযোদ্ধাদের মুখে স্বাধীনতার কথা শুনতে চাই : মেজর হাফিজ Feb 08, 2026
img
জনগণ রক্ত দিয়ে আওয়ামী লীগের ফিরে আসা থামাবে: আসিফ মাহমুদ Feb 08, 2026
img
ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে: গোলাম পরওয়ার Feb 08, 2026
img
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান Feb 08, 2026
img

তথ্য যাচাই ছাড়াই মিথ্যা দাবি ‘টাইমস অব বাংলাদেশ'র

‘বাংলাদেশ টাইমস’কে অনিবন্ধিত বলায় প্রশ্নের মুখে ‘টাইমস অব বাংলাদেশ’ Feb 08, 2026
img
থাইল্যান্ডে স্বর্ণপদকসহ ট্রিপল অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের 'টিম ইংলোভয়েস' Feb 08, 2026
img
ময়মনসিংহ-৮ আসনে এমপি প্রার্থীর চাঁদাবাজির কল রেকর্ড ভাইরাল, সমালোচনার ঝড় Feb 08, 2026
img
আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির Feb 08, 2026
img
স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না : লুৎফুজ্জামান বাবর Feb 08, 2026
img
এনসিপির সদস্য সচিব আখতারকে প্রাণনাশের হুমকি Feb 08, 2026
img
আর্থিক প্রতিষ্ঠান-শিল্প প্রতিষ্ঠান নিরাপদ রাখা সকলের নৈতিক দায়িত্ব: সেনাপ্রধান Feb 08, 2026
img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026
img
বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল Feb 07, 2026
img
রোমেরোর লাল কার্ডে ভেঙ্গে গেল টটেনহ্যামের মনোবল, জয় পেল ম্যানইউ Feb 07, 2026
img
যাকে ইচ্ছা ভোট দিন, তবু ভোটকেন্দ্রে যান: গয়েশ্বর Feb 07, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল ৪ দেশ Feb 07, 2026
img
নারীদের জাগরণই ধানের শীষের পুনর্জাগরণ: প্রিন্স Feb 07, 2026