টানা দুই হারের পর অবশেষে জয়ে ফিরলো ম্যানচেস্টার সিটি

প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডের পর, চ্যাম্পিয়ন্স লিগে বায়ার লেভারকুসেন। টানা দুই হারে হতাশায় ডুবে ছিল ম্যানচেস্টার সিটি। অবশেষে ফিল ফোডেনের কল্যাণে জয়ে ফিরলো তারা।

শনিবার (২৯ নভেম্বর) রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে লিডস ইউনাইটেডকে ৩-২ ব্যবধানে হারিয়েছে ম্যানসিটি। ফোডেন দুটি আর ইয়োশকো ভার্দিওল অন্য গোলটি করেছেন। লিডসের হয়ে দুটি গোল করেছেন ডমিনিক কালভার্ট-লুইন ও লুকাস এনমেচা।
 
ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল লিডস। পুরো ম্যাচে ৬৩ শতাংশ সময় বল দখলে রেখে ১৭টি শট নিয়ে ৮টি লক্ষ্য বরাবর রাখতে পেরেছিল সিটি। এ পরিসংখ্যান হয়তো সিটির আধিপত্যকেই নির্দেশ করে। কিন্তু ফুটবল যে গোলের খেলা। ফলাফলও নির্ধারণ হয় গোলের মাধ্যমেই। তাই আক্রমণে কিংবা বল দখলে খুব একটা লড়াই করতে না পারলেও গোল করে সিটির পয়েন্ট প্রায় কেড়েই নিচ্ছিল লিডস।
 

এদিন অবশ্য শুরুতে জোড়া গোলে এগিয়ে ছিল সিটি। ম্যাচ শুরুর প্রথম মিনিটেই ডান দিক থেকে মাথেউস নুনেসের ক্রস ছয় গজ বক্সের বাইরে পেয়ে, বাঁ পায়ের শটে দলকে এগিয়ে নেন ইংলিশ মিডফিল্ডার ফোডেন। এরপর ২৫তম মিনিটে নিকো ও’রাইলির কর্নার থেকে হেডের সাহায্যে ব্যবধান দ্বিগুণ করেন ক্রোয়াট ডিফেন্ডার ভার্দিওল।
 
বিরতির ৪৯তম মিনিটে সিটির রক্ষণভাগের দুর্বলতায় ঘুরে দাঁড়ানোর উপলক্ষ পায় লিডস। কয়েক দফায় সুযোগ পেয়েও ক্লিয়ার করতে পারেনি সিটি, সবশেষে ডি-বক্সে মাথেউস নুনেসের ভুলে বল পেয়েই জোরালো শটে ব্যবধান কমান ডমিনিক কালভার্ট-লুইন।
 
৬৮তম মিনিটে ডি-বক্সে কালভার্ট-লুইনকে ফাউল করে হলুদ কার্ড দেখেন ভার্দিওল আর পেনাল্টি পায় লিডস। লুকাস এনমেচার স্পট কিক অবশ্য ঠেকিয়ে দেন জিয়ানলুইজি দোন্নারুম্মা; কিন্তু বল হাতে রাখতে পারেননি। কাছ থেকে দ্বিতীয় প্রচেষ্টায় দলকে সমতায় ফেরান জার্মান ফরোয়ার্ড এনমেচা।
 
নির্ধারিত ৯০ মিনিটের বাকি সময়ে কোনো সুবিধা করতে পারছিল না সিটি। তাতে ম্যাচ এগোচ্ছিল ড্রয়ের পথে। তবে যোগ করা সময়ের প্রথম মিনিটেই সব শঙ্কা দূর করে দেন ফোডেন। শের্কির পাস ডি-বক্সে পেয়ে একাধিক খেলোয়াড়ের বাধা সামলে জোরাল শটে গোল আদায় করে নেন ইংলিশ মিডফিল্ডার। বাকি সময়ে আর কোনো চ্যালেঞ্জ জানাতে পারেনি লিডস। তাতে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার শিষ্যরা।
 
গত সপ্তাহে প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ২-১ ও চ্যাম্পিয়ন্স লিগে বায়ার লেভারকুসের বিপক্ষে ২-০ গোলে হেরেছিল সিটি। প্রিমিয়ার লিগে তারা আবার ফিরলো জয় দিয়ে। ১৩ ম্যাচে ৮ জয় ও ১ ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠেছে সিটি। ১২ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্সেনাল।
 
এসএস/টিকে

Share this news on:

সর্বশেষ

img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026
img
বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল Feb 07, 2026
img
রোমেরোর লাল কার্ডে ভেঙ্গে গেল টটেনহ্যামের মনোবল, জয় পেল ম্যানইউ Feb 07, 2026
img
যাকে ইচ্ছা ভোট দিন, তবু ভোটকেন্দ্রে যান: গয়েশ্বর Feb 07, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল ৪ দেশ Feb 07, 2026
img
নারীদের জাগরণই ধানের শীষের পুনর্জাগরণ: প্রিন্স Feb 07, 2026
img
ভোটটা যাতে পারফেক্ট হয়, সেটা আমাদের জন্য এখন প্রধান চ্যালেঞ্জ : প্রধান উপদেষ্টা Feb 07, 2026
img
ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন চমক ও রহস্যের ঝড়! Feb 07, 2026
img
২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ২৯ Feb 07, 2026
img
দেশ এখন দুই ভাগে বিভক্ত : ডা. তাহের Feb 07, 2026
img
রহস্যময় পোস্টে সমাপ্তির ইঙ্গিত নীলাঞ্জনার! Feb 07, 2026
img
দিন শেষে ক্রিকেটাররা বঞ্চিত হয়েছে: মাহমুদউল্লাহ Feb 07, 2026
img
নির্বাচন ঘিরে বেশকিছু জায়গায় অস্ত্রের মজুত হচ্ছে : আসিফ মাহমুদ Feb 07, 2026
img
সাংবাদিকদের মারধর, নিন্দা ও প্রতিবাদ জামায়াতের Feb 07, 2026
img
জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেলকে হারানোর দুই বছর Feb 07, 2026
img
আমাদের প্রথম ও শেষ ঠিকানা এই বাংলাদেশ: তারেক রহমান Feb 07, 2026
img
খালেদের ৪ উইকেট, ১৪৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে শান্তর দুর্বার Feb 07, 2026
img
নওগাঁয় নিপাহ ভাইরাসে নারীর মৃত্যু Feb 07, 2026
img
রেকর্ড ছুঁয়ে মালিঙ্গা-সাকিবের পাশে নাম লেখালেন হোল্ডার Feb 07, 2026
img
বৌভাতে ভরপুর বাঙালিয়ানা, নতুন বউয়ের সাজে নজর কাড়লেন প্রিয়াঙ্কা Feb 07, 2026