এক ম্যাচেই দুই বিশ্বরেকর্ড গড়লেন লিওনেল মেসি

৩৮ বছর বয়সেও লিওনেল মেসি যেন ঝলক দেখাচ্ছেন আগের মতোই। খেলছেন, খেলাচ্ছেন, দলকেও জেতাচ্ছেন। এবার তিনি জিতেছেন ক্যারিয়ারের ৪৭তম শিরোপা। নিউ ইয়র্ক সিটিকে ৫-১ গোলে হারিয়ে তার দল ইন্টার মায়ামি প্রথমবারের মতো জিতে নিয়েছে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের শিরোপা। ইতিহাসের সর্বোচ্চ ট্রফি জেতার মালিক এখন মেসি।

আর তাতেই ৫৯ বছরের পুরোনো বিশ্বরেকর্ড ভেঙে দেন তিনি। ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ অ্যাসিস্টের মালিক এখন মেসি। ইস্টার্ন কনফারেন্সের ফাইনালে এই অ্যাসিস্ট তার ক্যারিয়ারের ৪০৫তম। এই অ্যাসিস্টই তাকে তুলে দেয় তালিকার শীর্ষে।

১৯৬৬ সালে ফেরেনশ পুসকাস যখন অবসরে যাচ্ছেন, তখন তার ক্যারিয়ার অ্যাসিস্টসংখ্যা ছিল ৪০৪। যদিও তা ছিল অনানুষ্ঠানিক, কারণ তখন এসবের হিসেব আনুষ্ঠানিকভাবে রাখত না কোনো প্রতিষ্ঠানই।



আগের ম্যাচে সিনসিনাতির বিপক্ষে অ্যাসিস্টের হ্যাটট্রিক করে তার পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন মেসি। আজকের এই অ্যাসিস্ট তাকে তুলে দিয়েছে সবার ওপরে। এখনও খেলে যাচ্ছেন, এমন ফুটবলারদের ভেতর সবচেয়ে বেশি অ্যাসিস্ট আছে থমাস মুলারের, ৩৫২টি। তার ইন্টার মিয়ামি সতীর্থ লুইস সুয়ারেজের নামের পাশে অ্যাসিস্ট ৩১৭টি। কেভিন ডি ব্রুইনা আছেন ঠিক তার পেছনে, তার অ্যাসিস্ট ৩১৬টি। খুব বেশি দূরে নেই আনহেল ডি মারিয়াও, ৩১৩ অ্যাসিস্ট তার। ক্রিশ্চিয়ানো রোনালদো আছেন মেসি থেকে ১০১ অ্যাসিস্ট দূরে।

ক্যারিয়ারের পড়ন্ত সময়ে এখানেও মেসিকে টক্কর দেবেন রোনালদো, এমন সম্ভাবনা নেই খুব বেশি। অ্যাসিস্টের পাশাপাশি মেসির গোলসংখ্যাও ৮৯৬টি। তিনি মোট গোলে অবদান রাখার দিক দিয়েও আছেন সবার ওপরে। 

এসএস/টিকে

Share this news on:

সর্বশেষ

img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026
img
বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল Feb 07, 2026
img
রোমেরোর লাল কার্ডে ভেঙ্গে গেল টটেনহ্যামের মনোবল, জয় পেল ম্যানইউ Feb 07, 2026
img
যাকে ইচ্ছা ভোট দিন, তবু ভোটকেন্দ্রে যান: গয়েশ্বর Feb 07, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল ৪ দেশ Feb 07, 2026
img
নারীদের জাগরণই ধানের শীষের পুনর্জাগরণ: প্রিন্স Feb 07, 2026
img
ভোটটা যাতে পারফেক্ট হয়, সেটা আমাদের জন্য এখন প্রধান চ্যালেঞ্জ : প্রধান উপদেষ্টা Feb 07, 2026
img
ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন চমক ও রহস্যের ঝড়! Feb 07, 2026
img
২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ২৯ Feb 07, 2026
img
দেশ এখন দুই ভাগে বিভক্ত : ডা. তাহের Feb 07, 2026
img
রহস্যময় পোস্টে সমাপ্তির ইঙ্গিত নীলাঞ্জনার! Feb 07, 2026
img
দিন শেষে ক্রিকেটাররা বঞ্চিত হয়েছে: মাহমুদউল্লাহ Feb 07, 2026
img
নির্বাচন ঘিরে বেশকিছু জায়গায় অস্ত্রের মজুত হচ্ছে : আসিফ মাহমুদ Feb 07, 2026
img
সাংবাদিকদের মারধর, নিন্দা ও প্রতিবাদ জামায়াতের Feb 07, 2026
img
জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেলকে হারানোর দুই বছর Feb 07, 2026
img
আমাদের প্রথম ও শেষ ঠিকানা এই বাংলাদেশ: তারেক রহমান Feb 07, 2026
img
খালেদের ৪ উইকেট, ১৪৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে শান্তর দুর্বার Feb 07, 2026
img
নওগাঁয় নিপাহ ভাইরাসে নারীর মৃত্যু Feb 07, 2026
img
রেকর্ড ছুঁয়ে মালিঙ্গা-সাকিবের পাশে নাম লেখালেন হোল্ডার Feb 07, 2026
img
বৌভাতে ভরপুর বাঙালিয়ানা, নতুন বউয়ের সাজে নজর কাড়লেন প্রিয়াঙ্কা Feb 07, 2026