আইপিএল থেকে ছুটি নিয়ে পিএসএলে ডু প্লেসিস

গতবছর প্রায় একই সময়ে মাঠে গড়ায় পাকিস্তান সুপার (পিএসএল) লিগ ও ইন্ডিয়ান প্রিমিয়ার (আইপিএল) লিগ। সেবার কয়েকজন ক্রিকেটার পিএসএল ছেড়ে আইপিএলে চলে গিয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন। তবে এবার পিএসএল খেলতে আইপিএলের নিলাম থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ফাফ ডু প্লেসিস।


গতকাল (২৯ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে নিজের সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই অধিনায়ক।


সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ফাফ ডু প্লেসিস লিখেন, ‘আইপিএলে ১৪ মৌসুম খেলার পর আমি সিদ্ধান্ত নিয়েছি, এ বছর নিলামে আমার নাম না তোলার। এটা বড় একটি সিদ্ধান্ত, আর পিছনে তাকালে অনেক কৃতজ্ঞতা জাগে।’

সেই পোস্টে তিনি আরও লিখেন, ‘এই লিগ আমার যাত্রার বিশাল একটি অংশ। বিশ্বমানের সতীর্থদের সঙ্গে খেলতে পেরেছি, দুর্দান্ত সব ফ্র্যাঞ্চাইজির হয়ে প্রতিনিধিত্ব করেছি এবং এমন সব ভক্তদের সামনে খেলেছি, যাদের আবেগের মতো আর কিছু নেই। ভারত আমাকে দিয়েছে বন্ধুত্ব, শিক্ষা আর স্মৃতি- যা আমাকে একজন ক্রিকেটার এবং মানুষ হিসেবে গড়ে তুলেছে।’


১৪ বছরের আইপিএল ক্যারিয়ারে সবমিলিয়ে ১৫৪ ম্যাচে মাঠে নেমেছেন ফাফ। তবে এই টুর্নামেন্টে ফেরার সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি। দরজা খোলা রাখছেন ফিরে আসার, ‘চৌদ্দ বছর অনেক লম্বা সময়, এবং এই অধ্যায় আমার জীবনে যা এনেছে, তা নিয়ে আমি গর্বিত। ভারতের প্রতি আমার হৃদয়ে বিশেষ জায়গা আছে, এবং এটা কোনো বিদায় নয়- আপনারা আমাকে আবারও দেখবেন।’

আইপিএলের সবশেষ আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে ৯ ম্যাচে ডু প্লেসিস রান করেছেন ২০২। নিয়মিত অধিনায়ক অক্ষর প্যাটেল চোটে থাকায় দু’টি ম্যাচে দলকে নেতৃত্বও দিয়েছেন তিনি। তবে নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিটট তাকে ছেড়ে দেয়।

পিএসএলকে অগ্রাধিকার দিয়ে আইপিএলের নিলাম থেকে নাম সরিয়ে নিলেও এবারই প্রথম পিএসএলে যাচ্ছেন তিনি এমনটা নয়। ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে পেশোয়ার জালমি ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে ছয়টি ম্যাচ খেলেছেন তিনি।

টিজে/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
দেশ এখন দুই ভাগে বিভক্ত : ডা. তাহের Feb 07, 2026
img
রহস্যময় পোস্টে সমাপ্তির ইঙ্গিত নীলাঞ্জনার! Feb 07, 2026
img
দিন শেষে ক্রিকেটাররা বঞ্চিত হয়েছে: মাহমুদউল্লাহ Feb 07, 2026
img
নির্বাচন ঘিরে বেশকিছু জায়গায় অস্ত্রের মজুত হচ্ছে : আসিফ মাহমুদ Feb 07, 2026
img
সাংবাদিকদের মারধর, নিন্দা ও প্রতিবাদ জামায়াতের Feb 07, 2026
img
জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেলকে হারানোর দুই বছর Feb 07, 2026
img
আমাদের প্রথম ও শেষ ঠিকানা এই বাংলাদেশ: তারেক রহমান Feb 07, 2026
img
খালেদের ৪ উইকেট, ১৪৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে শান্তর দুর্বার Feb 07, 2026
img
নওগাঁয় নিপাহ ভাইরাসে নারীর মৃত্যু Feb 07, 2026
img
রেকর্ড ছুঁয়ে মালিঙ্গা-সাকিবের পাশে নাম লেখালেন হোল্ডার Feb 07, 2026
img
বৌভাতে ভরপুর বাঙালিয়ানা, নতুন বউয়ের সাজে নজর কাড়লেন প্রিয়াঙ্কা Feb 07, 2026
img
ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট ইস্যুতে পিসিবির সঙ্গে আলোচনায় আইসিসি Feb 07, 2026
img
বৌভাতে ‘তুই’ থেকে ‘তুমি’, প্রিয়াঙ্কার মিষ্টি খুনসুটিভরা মুহূর্ত Feb 07, 2026
img
এবার সিনেমার নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করছেন মিথিলা! Feb 07, 2026
একটি বিখ্যাত কুসংস্কার। ইসলামিক জ্ঞান Feb 07, 2026
img
আচরণবিধি লঙ্ঘনের জন্য জামায়াত প্রার্থীকে শোকজ Feb 07, 2026
আগামী ২দিন ঢাকায় জনসভায় অংশগ্রহণ করবেন তারেক রহমান: মাহদী আমিন Feb 07, 2026
ভারত-পাকিস্তান ম্যাচ না হলে আইসিসির কত টাকা ক্ষতি হবে Feb 07, 2026
img
বিশ্বকাপের প্রথম ম্যাচের একাদশ ঘোষণা করল ইংল্যান্ড Feb 07, 2026
img
চলে গেলেন যাত্রাশিল্পের কিংবদন্তি মিলন কান্তি দে Feb 07, 2026