© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাদ্দাম হত্যাকাণ্ড / স্বেচ্ছাসেবক দল নেতা দিলীপ গ্রেপ্তার

শেয়ার করুন:
স্বেচ্ছাসেবক দল নেতা দিলীপ গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫৫ এএম | ০১ ডিসেম্বর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য মো. সাদ্দাম হোসেন (৩২) হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান সন্দেহভাজন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রোববার (৩০ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে ঢাকার বাসাবো এলাকা থেকে র‍্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্প ও র‍্যাব-৩-এর সদস্যদের সমন্বয়ে পরিচালিত এক বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. নূরনবী বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত দিলীপ আত্মগোপনে ছিলেন। তিনি ঢাকার বাসাবো এলাকার একটি বাড়িতে লুকিয়ে ছিলেন বলে গোপন তথ্যের ভিত্তিতে নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

ছাত্রদল নেতা সাদ্দামের লাশ নিয়ে থানা ঘেরাওউল্লেখ্য, গত ২৭ নভেম্বর মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় সাদ্দাম হোসেনকে পড়ে থাকতে দেখা যায়। দ্রুত তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরদিন ২৮ নভেম্বর রাতে নিহতের বাবা মো. মস্তু মিয়া বাদী হয়ে দেলোয়ার হোসেন দিলীপকে প্রধান আসামি করে মোট সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

এবি/টিকে

মন্তব্য করুন