অবসর ভেঙে টেস্টে ফেরার গুঞ্জনে কোহলির মন্তব্য

টেস্ট ক্রিকেটে ভারতের সাম্প্রতিক ব্যর্থতার মধ্যে বিরাট কোহলির অবসান ভাঙার গুঞ্জন জোরালো হচ্ছিল। তবে রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচজয়ী সেঞ্চুরির পর নিজ মুখেই সব জল্পনা-কল্পনার ইতি টানলেন তিনি। স্পষ্ট জানিয়ে দিলেন, আন্তর্জাতিক ক্রিকেটে তার পথ এখন একটাই, আর সেটি ওয়ানডে ফরম্যাট।

রবিবার রাঁচিতে দক্ষিণ আফ্রিকাকে ১৭ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত।

কিন্তু ম্যাচের সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে ওঠে কোহলির ৫২তম ওয়ানডে সেঞ্চুরি। তার সাবলীল ব্যাটিং, ধারাবাহিক স্ট্রোকপ্লে এবং ম্যাচ নিয়ন্ত্রণের ক্ষমতা আবারও আলোচনায় তোলে, তাকে কি টেস্ট দলে ফিরতে বলা হবে? তবে কোহলি নিজেই শেষ করলেন সেই বিতর্ক।

ম্যাচশেষে টেস্টে ফেরার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘হ্যাঁ, এবং এটিই সবসময় থাকবে। আমি এখন শুধু একটি ফরম্যাটই খেলছি।

৩৭ বছর বয়সী এই তারকা ব্যাটসম্যান আরো বলেন, ‘৩০০-এর মতো আন্তর্জাতিক ম্যাচ খেললে আপনি বুঝতে পারবেন কখন আপনার রিফ্লেক্স কাজ করছে, শরীর সাড়া দিচ্ছে। যখন পর্যন্ত বল ভালোভাবে ব্যাটে লাগবে, শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকব।’

ভারতের সাম্প্রতিক টেস্ট ধসের মধ্যে কোহলি- রোহিতকে ফেরানোর গুজব ছড়ায়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ০-২ হারের আগে নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে ০–৩ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল ভারত।



এর পরই শোনা যাচ্ছিল, বোর্ড নাকি দুই সিনিয়রকে ফিরতে বলেছে। তবে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া স্পষ্ট জানিয়ে দেন, বোর্ড কারো সঙ্গে এমন কোনো আলোচনা করেনি। রোহিত ও কোহলি দু’জনই ইংল্যান্ড সফরের আগেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন।

২০২৭ বিশ্বকাপ সামনে রেখে এখনো ভারতীয় ওয়ানডে দলে রোহিত- কোহলিই প্রধান ভরসা। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে বিদায় নিলেও তাদের অভিজ্ঞতা দলের জন্য অনন্য।

অস্ট্রেলিয়ার বিপক্ষে পরপর দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর কোহলির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। বাড়ছিল টেস্টে ফিরিয়ে আনার জল্পনা। কিন্তু রাঁচির সেঞ্চুরিতে এবং স্পষ্ট মন্তব্যে কোহলি জানিয়ে দিলেন, টেস্টে ফেরার প্রশ্নই নেই, সিদ্ধান্ত চূড়ান্ত।

টিজে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
আচরণবিধি লঙ্ঘনের জন্য জামায়াত প্রার্থীকে শোকজ Feb 07, 2026
আগামী ২দিন ঢাকায় জনসভায় অংশগ্রহণ করবেন তারেক রহমান: মাহদী আমিন Feb 07, 2026
ভারত-পাকিস্তান ম্যাচ না হলে আইসিসির কত টাকা ক্ষতি হবে Feb 07, 2026
img
বিশ্বকাপের প্রথম ম্যাচের একাদশ ঘোষণা করল ইংল্যান্ড Feb 07, 2026
img
চলে গেলেন যাত্রাশিল্পের কিংবদন্তি মিলন কান্তি দে Feb 07, 2026
img
অবশেষে সুপার লিগ থেকে নাম প্রত্যাহার করল বার্সেলোনা Feb 07, 2026
img
সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে শেষ শ্রদ্ধা জানাতে তার বাসায় মির্জা ফখরুল Feb 07, 2026
img
একটি মহল কোনোভাবেই এ দেশে নির্বাচন হোক তা চায় না : এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু Feb 07, 2026
img
রাজা-মধুবনীর ছেলে কেশবকে 'কাকাবাবু' লুকে দেখে মুগ্ধ প্রসেনজিৎ! Feb 07, 2026
img
হেটমায়ারের রেকর্ডের পর শেফার্ডের হ্যাটট্রিক, ওয়েস্ট ইন্ডিজের সহজ জয় Feb 07, 2026
img
ধানের শীষের মিছিল নিয়ে কেন্দ্রে যাবে, ভোট দেবে দাঁড়িপাল্লা-শাপলা কলিতে: হাসনাত আবদুল্লাহ Feb 07, 2026
img
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি Feb 07, 2026
img
এমপি অইলে মাধবপুরে ওয়াজ ফ্রি: তাহেরী Feb 07, 2026
img
নির্বাচন কমিশন দায়িত্বশীল আচরণ করছে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ Feb 07, 2026
img
৪ উপায়ে জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার তথ্য: ইসি Feb 07, 2026
img
বিদেশি শক্তির দেশ পরিচালনার সুযোগ নেই : আমীর খসরু Feb 07, 2026
img
বিশ্বের কিছু প্রতিষ্ঠিত শক্তি আমাদের শান্তিতে থাকতে দেবে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
দুই ধাপ নিচে নামছেন রোহিত-কোহলি! Feb 07, 2026
img
জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মী Feb 07, 2026