ভিনিসিয়ুসকে ‘ভুল’ না করতে গুরুত্বপূর্ণ পরামর্শ নেইমারের

রিয়াল মাদ্রিদে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মাঝে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র পেলেন আরেক ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের পরামর্শ। নতুন চুক্তি নিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে কথা-বার্তা এগোলেও শর্ত নিয়ে মতবিরোধের কারণে পরিস্থিতি ধোঁয়াশায় রয়েছে বলে জানাচ্ছে স্প্যানিশ গণমাধ্যম।

২৫ বছর বয়সী ভিনিসিয়ুসের সঙ্গে রিয়ালের বর্তমান চুক্তি ২০২৭ সাল পর্যন্ত থাকলেও গুঞ্জন জোরালো, চুক্তির মেয়াদ বাড়াতে চাইলেও আর্থিক শর্ত ও বোনাস কাঠামো নিয়ে দুই পক্ষের মনোমালিন্য দূর হয়নি। এ অবস্থায় মৌসুম শেষে তিনি ক্লাব ছাড়তে পারেন এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।



এমন প্রেক্ষাপটে ভিনিসিয়ুসকে ব্যক্তিগতভাবে পরামর্শ দিয়েছেন নেইমার। স্প্যানিশ সংবাদ মাধ্যম ওকে দিয়ারিওর প্রতিবেদন অনুযায়ী, ট্রান্সফার নিউজ লাইভকে উদ্ধৃত করে জানানো হয়েছে, নেইমার ভিনিসিয়ুসকে পরামর্শ দিয়েছেন যেন তিনি তার মতো ভুল না করেন এবং রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করেন। নেইমারের ‘ভুল’ বলতে বোঝানো হচ্ছে তার বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত। ২০১৭ সালে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে পিএসজিতে যোগ দিয়েছিলেন নেইমার।

পরবর্তীতে সে সিদ্ধান্তে অনুশোচনার কথা স্বীকার করেছিলেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।

নেইমারের মতে, ভিনিসিয়ুসের জন্য রিয়াল মাদ্রিদই সেরা জায়গা, এবং এখানেই তার ক্যারিয়ার আরও উজ্জ্বল হতে পারে। তবে চুক্তি নবায়নের অগ্রগতি ছাড়া সমর্থকদের উদ্বেগ কাটছে না।

Share this news on:

সর্বশেষ

img
বিশ্বের কিছু প্রতিষ্ঠিত শক্তি আমাদের শান্তিতে থাকতে দেবে না : আব্বাস Feb 07, 2026
img
দুই ধাপ নিচে নামছেন রোহিত-কোহলি! Feb 07, 2026
img
জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মী Feb 07, 2026
img
চ্যাম্পিয়ন হওয়ায় সাড়ে ৭ কোটি রুপি পুরস্কার ঘোষণা করল বিসিসিআই Feb 07, 2026
img
এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না: ইসি মাছউদ Feb 07, 2026
img
মেয়েদের প্রিমিয়ার লিগে জয়ী স্মৃতির দল Feb 07, 2026
img
ভোটকেন্দ্রে ধূমপান করা যাবে না: ইসি Feb 07, 2026
img
আল্লাহ যদি আমাদের দেশের দায়িত্ব দেন, কেউ আর চাঁদাবাজির সাহস করবে না: জামায়াতে আমির Feb 07, 2026
img
অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত Feb 07, 2026
img
‘আনন্দী’ ধারাবাহিক শেষ হওয়ার জল্পনা, মনখারাপ নীলাঞ্জনার Feb 07, 2026
img
অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন পঙ্কজ ত্রিপাঠি Feb 07, 2026
img
বিনোদন ও সংস্কৃতি নিয়ে কী রয়েছে বিএনপির ইশতেহারে? Feb 07, 2026
img
দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: রেজাউল করীম Feb 07, 2026
img
‘গ্র্যামি অ্যাওয়ার্ডস’-এর মঞ্চে হাফপ্যান্ট পরে জাস্টিন বিবার Feb 07, 2026
img
‘হেরা ফেরি ৩’ ছবির ভবিষ্যৎ নিয়ে নতুন সমস্যা, নেপথ্যে কারণ কী? Feb 07, 2026
img
গানের সুরকার ও সংগীত পরিচালক মো. শাহনেওয়াজ আর নেই Feb 07, 2026
img
জীবনের সেরা সিদ্ধান্ত ও প্রাপ্তির কথা জানালেন প্রিয়াঙ্কা চোপড়া Feb 07, 2026
img
সন্ধ্যায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান Feb 07, 2026
img
চা শ্রমিকদের স্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করবো: জামায়াত আমির Feb 07, 2026
img
নির্বাচিত হলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করতে চাই: তারেক রহমান Feb 07, 2026