লিটনকে ৭৫ লাখ টাকায় পাবে রংপুর, ভাবতেও পারেননি সোহান

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিলাম পদ্ধতি প্রত্যাবর্তনের দিনে বেশ কিছু চমক দেখা গেছে। সর্বোচ্চ ১ কোটি ১০ লাখ টাকায় নাঈম শেখকে দলে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস। তার সঙ্গে ‘এ’ ক্যাটাগরির আরেক ক্রিকেটার লিটন দাস পেয়েছেন ৭৫ লাখ টাকা। ওই মূল্যে রংপুর রাইডার্স তাকে পেয়ে নিজেদের সৌভাগ্যবানই ভাবার কথা। অথচ বাংলাদেশের এই টি-টোয়েন্টি অধিনায়কের চেয়ে বেশি দামেও দল পাওয়ার নজির দেখা গেছে।

অভিজ্ঞ এই উইকেটরক্ষককে তুলনামূলক কম দামে দলে ভেড়ানোকে বাড়তি পাওয়া বলছেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। নিলাম শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সোহান বলছিলেন, ‘টি-টোয়েন্টিতে টপ অর্ডারের অনেক দায়িত্ব থাকে। আমাদের টপ অর্ডার অনেক হেভি। আমরা খুশি। লিটনকে ৭০ লাখে পাব এটা আশা করিনি।’
জাতীয় দলের অধিনায়ক লিটনকে পেয়ে রংপুর রাইডার্সকে নিয়ে আত্মবিশ্বাস আরও বেড়েছে সোহান, ‘লিটন এখন যে ধরনের ক্রিকেট খেলছে, তাতে ওর হাত ধরে রংপুর আরও এগিয়ে যাবে। লিটনকে ৭০ লাখে পাওয়াটা বাড়তি পাওয়া। তবে তাওহীদ হৃদয়কে নিয়েও আমাদের পরিকল্পনা ছিল।’ প্রসঙ্গত, হৃদয়কে ৯২ লাখ টাকায় কিনেছে রংপুর।

যদিও নিলাম থেকে রংপুরের সেরা ক্রিকেটার কে বা কাকে বেশি মূল্যবান ভাবছেন প্রশ্নে ফ্র্যাঞ্চাইজিটিকে গ্লোবার সুপার লিগে চ্যাম্পিয়ন করা সোহান বলেন, ‘দলে ১৪ বা ১৫ জন যেই থাকুক না কেন– প্রতিটি খেলোয়াড়ই আমার কাছে সমান মূল্যবান। আর একটি দল হিসেবে খেলতে গেলে আমার বিশ্বাস– প্রতিটি খেলোয়াড়কেই সমানভাবে মূল্যায়ন করা উচিত।’

দেশি ক্রিকেটার নির্ভর স্কোয়াড গড়তে পেরে খুশি এই উইকেটরক্ষক ব্যাটার, ‘প্রতিবছরই যেমন হয়, আমরা বিদেশি খেলোয়াড়দের ওপর বেশ নির্ভর করে থাকি। কিন্তু তারা যেহেতু আসা–যাওয়ার মধ্যে থাকে, তাই দলে সমন্বয়ের একটা ঘাটতি তৈরি হয়। সেই জায়গা পূরণ করার লক্ষ্যেই আমরা চেয়েছি সাত-আটজন স্থানীয় খেলোয়াড় মাঠে নামবে, তারা যেন জাতীয় দল-ধাঁচেরই থাকে। আর স্থানীয়দের ওপর বেশি গুরুত্ব দেওয়ার কারণেই আমরা যেন সবচেয়ে ভালো দলটা করতে পারি– এটাই ছিল মূল লক্ষ্য।’

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
বিশ্বের কিছু প্রতিষ্ঠিত শক্তি আমাদের শান্তিতে থাকতে দেবে না : আব্বাস Feb 07, 2026
img
দুই ধাপ নিচে নামছেন রোহিত-কোহলি! Feb 07, 2026
img
জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মী Feb 07, 2026
img
চ্যাম্পিয়ন হওয়ায় সাড়ে ৭ কোটি রুপি পুরস্কার ঘোষণা করল বিসিসিআই Feb 07, 2026
img
এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না: ইসি মাছউদ Feb 07, 2026
img
মেয়েদের প্রিমিয়ার লিগে জয়ী স্মৃতির দল Feb 07, 2026
img
ভোটকেন্দ্রে ধূমপান করা যাবে না: ইসি Feb 07, 2026
img
আল্লাহ যদি আমাদের দেশের দায়িত্ব দেন, কেউ আর চাঁদাবাজির সাহস করবে না: জামায়াতে আমির Feb 07, 2026
img
অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত Feb 07, 2026
img
‘আনন্দী’ ধারাবাহিক শেষ হওয়ার জল্পনা, মনখারাপ নীলাঞ্জনার Feb 07, 2026
img
অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন পঙ্কজ ত্রিপাঠি Feb 07, 2026
img
বিনোদন ও সংস্কৃতি নিয়ে কী রয়েছে বিএনপির ইশতেহারে? Feb 07, 2026
img
দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: রেজাউল করীম Feb 07, 2026
img
‘গ্র্যামি অ্যাওয়ার্ডস’-এর মঞ্চে হাফপ্যান্ট পরে জাস্টিন বিবার Feb 07, 2026
img
‘হেরা ফেরি ৩’ ছবির ভবিষ্যৎ নিয়ে নতুন সমস্যা, নেপথ্যে কারণ কী? Feb 07, 2026
img
গানের সুরকার ও সংগীত পরিচালক মো. শাহনেওয়াজ আর নেই Feb 07, 2026
img
জীবনের সেরা সিদ্ধান্ত ও প্রাপ্তির কথা জানালেন প্রিয়াঙ্কা চোপড়া Feb 07, 2026
img
সন্ধ্যায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান Feb 07, 2026
img
চা শ্রমিকদের স্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করবো: জামায়াত আমির Feb 07, 2026
img
নির্বাচিত হলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করতে চাই: তারেক রহমান Feb 07, 2026