মেসির আর্মব্যান্ড পড়তে চান এনজো ফার্নান্দেজ!

লিওনেল মেসি আর্জেন্টিনার জার্সিতে যতদিন খেলবেন, ততদিন আর্মব্যান্ডটা তার বাহুতেই থাকবে এটা নিশ্চিত। তবে মেসি আর ক’দিনই বা খেলবেন, তারপর তো অধিনায়কের জায়গাটাও ফাঁকা হয়ে যাবে। তখন তার আর্মব্যান্ডটা কার বাহুতে উঠবে, সেটিই হয়তো বড় প্রশ্ন। কিন্তু আর্জেন্টিনা জাতীয় দলে লিওনেল মেসির উত্তরসূরি হওয়ার দাবি করেছেন ২০২২ ফিফা বিশ্বকাপের সেরা উদীয়মান ফুটবলার এনজো ফার্নান্দেজ।

২০২৬ ফিফা বিশ্বকাপে মেসি খেলবেন কি না, তা নিয়ে ছিল বহু প্রশ্ন। তবে, আগামী বছর মেসি তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলবেন। তারপর হয়তো আন্তর্জাতিক ফুটবলকেও বিদায় জানাবেন। তারপর? মেসি বিদায় নিলে ফাঁকা হবে তার ১০ নম্বর জার্সি, ফাঁকা হবে অধিনায়কের জায়গা। কিন্তু সেই ১০ নম্বর জার্সি উঠবে কার গায়ে, আর্মব্যান্ডটাই বা উঠবে কার বাহুতে!

আলবিসেলেস্তেদের পরবর্তী আইকনিক ১০ নম্বর হতে চাইছেন না চেলসির মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। তবে জাতীয় দলে মেসির উত্তরসূরি হওয়ার দাবি করেছেন বিশ্বকাপজ এই তারকা। তিনি বলেছেন, আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব উত্তরাধিকার সূত্রে পাওয়ার সুযোগকে তিনি স্বাগত জানাবেন।

আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র-মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে আর্জেন্টিনা দলের অংশ হিসেবে থাকবেন তিনি। যদিও ইতোমধ্যে ঘরের মাঠে আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেলেছেন এলএমটেন। কিন্তু আন্তর্জাতিক ফুটবলকে এখনও বিদায় জানাননি।

আরও একটি বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন লিওনেল মেসি। এর আগে তার নেতৃত্বে দুটি কোপা আমেরিকার শিরোপা ও ২০২২ সালে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। এখনও পর্যন্ত আকাশি-সাদা জার্সিতে ১৯৬ ম্যাচ খেলে করেছেন ১১৫ টি গোল।

সেই দিনটা আর হয়তো খুব বেশি দূরে নয়, যেদিন মেসি বিদায় জানাবেন ফুটবলকে। আর কত, অনেক তো হলো। দীর্ঘ প্রায় দুই যুগ ধরে মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন আর্জেন্টিনার এই মহাতারকা। তবে বড় প্রশ্ন হচ্ছে, মেসি যখন থামবেন, তখন কাউকে না কাউকে তো আর্জেন্টিনা দলের হাল ধরতেই হবে। অধিনায়কের দায়িত্ব তো কাউকে না কাউকে নিতেই হবে।

মাঝে ইংলিশ ক্লাব চেলসির অধিনায়কের দায়িত্ব পালন করেছেন এনজো ফার্নান্দেজ। তার বিশ্বাস, আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব নিতে তিনি প্রস্তুত।

ফুটবলবিষয়ক ওয়েবসাইট গোলডটকম-এর প্রতিবেদনে বলা হয়েছে, গিভ মি স্পোর্টসকে এনজো বলেছেন তার স্বপ্নের কথা। ‘ব্যক্তিগতভাবে অবশ্যই আমি আর্জেন্টিনার অধিনায়কত্বের স্বপ্ন দেখি। কিন্তু সেই সিদ্ধান্ত আমার ওপর নির্ভর করে না। এটা নির্ভর করে কোচিং স্টাফের ওপর।’

‘আমি জানি না কখন এটা হতে পারে। সময়ই সব বলে দেবে এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেবে কোচিং স্টাফ। অবশ্যই এটি (আর্জেন্টিনার অধিনায়ক হওয়া) আমার স্বপ্ন। (আর্জেন্টিনা দলের) অধিনায়কের আর্মব্যান্ড পরতে পেরে আমি সম্মানিত বোধ করবো।’

২০২২ সালে কাতার বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছেন এনজো ফার্নান্দেজ। সেবার বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন এনজো।

এনজো বলেন, ‘বিশ্বকাপ জয় এখন অতীত, এবং আমরা ভবিষ্যতে কী হবে তার উপর মনোযোগ দিচ্ছি। আমরা জানি এটি মেসির শেষ বিশ্বকাপ হতে পারে, তাই আমরা দল হিসেবে আমাদের মুকুট রক্ষা করার চেষ্টা করবো। আমরা এটি (বিশ্বকাপ) ধরে রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করবো।’

ইএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচিত হলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করতে চাই: তারেক রহমান Feb 07, 2026
img
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমোদন নেই: মা‌র্কিন দূতাবাস Feb 07, 2026
img
উগ্রবাদীরা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে : সালাহউদ্দিন টুকু Feb 07, 2026
img
একবার সুযোগ দিন, আমরা দেশের মালিক না, চৌকিদার হব: জামায়াত আমির Feb 07, 2026
img
মানুষকে জুলুম, চাঁদাবাজি, নির্যাতন ও মানব পাচার থেকে মুক্ত করতে হবে: রেজাউল করিম Feb 07, 2026
img
‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’- এ ফিরছেন জনি ডেপ! Feb 07, 2026
img
আবারও একসঙ্গে রোমান্টিক কমেডিতে শাহিদ কাপুর ও রাশমিকা Feb 07, 2026
img
গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব Feb 07, 2026
img
ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট ইস্যুতে প্রতিক্রিয়া জানালেন সুনীল শেঠি Feb 07, 2026
img
বিএনপি মনোনীত প্রার্থী কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ Feb 07, 2026
img
চিংড়ির মতো পেছন দিকে নয়, সিংহের মতো সামনে দৌঁড়াতে চাই: জামায়াত আমির Feb 07, 2026
img
এবার রোমান্টিক কমেডি সিনেমায় ব্ল্যাকপিঙ্কের লিসা Feb 07, 2026
img
এপস্টেইনের কাছে ‘লম্বা স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন অনিল আম্বানি Feb 07, 2026
img
আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ১৬ পুলিশ আহত : ডিএমপি কমিশনার Feb 07, 2026
img
বিশ্বকাপে নেই বাংলাদেশ, আবেগী আকরাম-বাশাররা! Feb 07, 2026
img
ফিট আছি, এখনও ক্রিকেট খেলতে চাই : মাহমুদুল্লাহ Feb 07, 2026
img
কত প্রাইজমানি পাচ্ছে বাঁধন-মম-নাসিরের ‘মাস্টার’ Feb 07, 2026
img
সালমানের চর্চিত বান্ধবীর সঙ্গে গান গেয়েছেন অরিজিৎ সিং! Feb 07, 2026
img
মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা, আহত ২ Feb 07, 2026
img
মুক্তির আগেই একের পর এক রেকর্ড ভাঙছে যশ এর ‘টক্সিক’ Feb 07, 2026