দুঃসংবাদ পেল ভারত

ইডেনে গার্ডেনে ঘাড়ে টান লাগার পর থেকে মাঠের বাইরে আছেন শুভমান গিল। এরপর থেকেই রিকভারি করছেন তিনি। আপাতত বেঙ্গালুরুতে সেন্টার অব এক্সেলেন্সে থাকবেন। সেখানেই মেডিকেল দল নজর রাখবে তার উপর। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও তার খেলার সম্ভাবনা খুবই কম।

‘টাইমস অব ইন্ডিয়া’ একটি রিপোর্টে জানিয়েছে, সোমবার বা মঙ্গলবার বেঙ্গালুরুতে পৌঁছাবেন গিল। তার পর শুরু হবে তার রিহ্যাব। ইডেনে চোটের পর গুয়াহাটিতে দলের সঙ্গে গিয়েছিলেন গিল। কিন্তু সেখানে খেলেননি তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার আগেই গুয়াহাটি থেকে মুম্বাইয়ে যান ভারতের টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক। সেখানে কিছু দিন ফিজিওথেরাপি চলে তার। বেঙ্গালুরু যাওয়ার আগে মুম্বাই থেকে চণ্ডীগড়ে যান গিল। সেখানে পরিবারের সঙ্গেও সময় কাটান তিনি।

বিসিসিআইয়ের সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম বলছে, গিলের এই মুহূর্তে ভ্রমণে কোনো সমস্যা হচ্ছে না। তিনি গত কয়েক দিনে কলকাতা থেকে গুয়াহাটি, গুয়াহাটি থেকে মুম্বাই ও মুম্বাই থেকে চণ্ডীগড় গিয়েছেন। এবার চণ্ডীগড় থেকে বেঙ্গালুরু যাচ্ছেন। তবে এখনই খেলার সম্ভাবনা নেই তার। যতক্ষণ না তিনি পুরো ফিট হবেন, ততক্ষণ তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না বোর্ড।

আপাতত সেন্টার অব এক্সিলেন্সে হালকা অনুশীলন করবেন তিনি। জগিং, জিমে শরীরচর্চার পাশাপাশি গিলের ডায়েটের দিকেও নজর রাখা হবে। প্রতিদিন কিছু পরীক্ষা হবে তার। ঘাড়ে নতুন করে ব্যথা বা অস্বস্তি হচ্ছে কি না, সে দিকে নজর রাখা হবে। চলতি সপ্তাহের শেষ দিক থেকে নেটে ব্যাটিং শুরু করবেন।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এখন ওয়ানডে সিরিজ খেলছে ভারত। গিল না থাকায় এখানে দলকে নেতৃত্ব দিচ্ছেন লোকেশ রাহুল। ৯ ডিসেম্বর থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। সেই সিরিজে গিলকে পাওয়া নিয়ে শঙ্কা থাকছে।

ইএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমোদন নেই: মা‌র্কিন দূতাবাস Feb 07, 2026
img
উগ্রবাদীরা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে : সালাহউদ্দিন টুকু Feb 07, 2026
img
একবার সুযোগ দিন, আমরা দেশের মালিক না, চৌকিদার হব: জামায়াত আমির Feb 07, 2026
img
মানুষকে জুলুম, চাঁদাবাজি, নির্যাতন ও মানব পাচার থেকে মুক্ত করতে হবে: রেজাউল করিম Feb 07, 2026
img
‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’- এ ফিরছেন জনি ডেপ! Feb 07, 2026
img
আবারও একসঙ্গে রোমান্টিক কমেডিতে শাহিদ কাপুর ও রাশমিকা Feb 07, 2026
img
গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব Feb 07, 2026
img
ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট ইস্যুতে প্রতিক্রিয়া জানালেন সুনীল শেঠি Feb 07, 2026
img
বিএনপি মনোনীত প্রার্থী কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ Feb 07, 2026
img
চিংড়ির মতো পেছন দিকে নয়, সিংহের মতো সামনে দৌঁড়াতে চাই: জামায়াত আমির Feb 07, 2026
img
এবার রোমান্টিক কমেডি সিনেমায় ব্ল্যাকপিঙ্কের লিসা Feb 07, 2026
img
এপস্টেইনের কাছে ‘লম্বা স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন অনিল আম্বানি Feb 07, 2026
img
আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ১৬ পুলিশ আহত : ডিএমপি কমিশনার Feb 07, 2026
img
বিশ্বকাপে নেই বাংলাদেশ, আবেগী আকরাম-বাশাররা! Feb 07, 2026
img
ফিট আছি, এখনও ক্রিকেট খেলতে চাই : মাহমুদুল্লাহ Feb 07, 2026
img
কত প্রাইজমানি পাচ্ছে বাঁধন-মম-নাসিরের ‘মাস্টার’ Feb 07, 2026
img
সালমানের চর্চিত বান্ধবীর সঙ্গে গান গেয়েছেন অরিজিৎ সিং! Feb 07, 2026
img
মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা, আহত ২ Feb 07, 2026
img
মুক্তির আগেই একের পর এক রেকর্ড ভাঙছে যশ এর ‘টক্সিক’ Feb 07, 2026
img
বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনলো শ্রীলঙ্কা Feb 07, 2026