ফের পিএসএলে খেলার ঘোষণা মঈন আলীর

ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার মঈন আলি আসন্ন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাচ্ছেন। সোমবার নিজেই সেই ঘোষণা দিয়েছেন। ৩৮ বছর বয়সী মঈন জানিয়েছেন, পিএসএলে যোগ দিতে পেরে তিনি বেশ উচ্ছ্বসিত। মঈনের ধারণা পিএসএল এরই মধ্যে নিজেদের ভালো অবস্থান তৈরি করেছে ফ্যাঞ্চাইজি ক্রিকেটের দুনিয়ায়।


বিশ্ব জুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে বেড়ানো ক্রিকেটারদের মধ্যে একজন মঈন। খেলেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল)। পিএসএলের প্রায় নিয়মিত মুখই বলা যায় তাকে।

২০১৯ থেকে ২০২১ পর্যন্ত মুলতান সুলতানসের হয়ে নয়টি ম্যাচ খেলেছিলেন। এবার আরও একটি পিএসএলে খেলতে মুখিয়ে আছেন এই ইংলিশ অলরাউন্ডার।

তিনি ইনস্টাগ্রামে এক পোস্টে লিখেছেন, 'পিএসএলের নতুন যুগে যোগ দিতে পেরে আমি দারুণ রোমাঞ্চিত। প্রতিটি দলে বিশ্বমানের ক্রিকেটার, প্রতিযোগিতাও তীব্র-সামগ্রিকভাবে লিগটি এখন শীর্ষ পর্যায়ের টি-টোয়েন্টি ক্রিকেটের প্রতীক। পাকিস্তানে খেলা সবসময়ই অসাধারণ। ক্রিকেটের মান দুর্দান্ত, আর দর্শকদের আবেগ আর তীব্র সমর্থন আপনাকে সেরাটা দিতে বাধ্য করে।'

পিএসএলের পাশাপাশি আইপিএলেও নিয়মিত মুখ তিনি। ২০১৮ সাল থেকে তিনটি ভিন্ন দলে খেলেছেন তিনি। এর মধ্যে চেন্নাই সুপার কিংসের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছিলেন তিনি।

পাকিস্তানের মাটিতে খেলতে মুখিয়ে থাকা এই ক্রিকেটার জানিয়েছেন তিনি আসন্ন পিএসএলে বিশেষ অভিজ্ঞতা অর্জন করতে চান।

পিএসএলে খেলার আকাঙ্খার কথা জানালেও কোন দলে তিনি যোগ দিচ্ছেন তা এখনও খোলাসা করেননি তিনি বা পিএসএলের আয়োজকরা। মঈন বলেছেন, 'সবকিছুর অংশ হতে আর নতুন স্মৃতি গড়তে মুখিয়ে আছি। ইনশাআল্লাহ, আরও একটি বিশেষ অভিজ্ঞতার অপেক্ষায়।'

মঈনের আগে পিএসএলে খেলার ঘোষণা দিয়েছেন সাবেক প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসি। তিনি আইপিএলের আসন্ন নিলাম থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন। তিনি ঘোষণা দেন ১৪ বছরের আইপিএল অধ্যায় শেষ করে তিনি পিএসএলে নতুন যাত্রার অংশ হতে যাচ্ছেন।

পিএসএলে খেলার কথা খোলাসা করে প্রোটিয়া এই ক্রিকেটার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, 'একটি অধ্যায় শেষ হলে আরেকটি শুরু হয়। পরের মৌসুমে পিএসএলে যোগ দিচ্ছি-এটা জানাতে দারুণ লাগছে। লিগটির শক্তি আর প্রতিভার অংশ হতে আমি আর অপেক্ষা করতে পারছি না।'

পিএ/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচিত হলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করতে চাই: তারেক রহমান Feb 07, 2026
img
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমোদন নেই: মা‌র্কিন দূতাবাস Feb 07, 2026
img
উগ্রবাদীরা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে : সালাহউদ্দিন টুকু Feb 07, 2026
img
একবার সুযোগ দিন, আমরা দেশের মালিক না, চৌকিদার হব: জামায়াত আমির Feb 07, 2026
img
মানুষকে জুলুম, চাঁদাবাজি, নির্যাতন ও মানব পাচার থেকে মুক্ত করতে হবে: রেজাউল করিম Feb 07, 2026
img
‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’- এ ফিরছেন জনি ডেপ! Feb 07, 2026
img
আবারও একসঙ্গে রোমান্টিক কমেডিতে শাহিদ কাপুর ও রাশমিকা Feb 07, 2026
img
গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব Feb 07, 2026
img
ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট ইস্যুতে প্রতিক্রিয়া জানালেন সুনীল শেঠি Feb 07, 2026
img
বিএনপি মনোনীত প্রার্থী কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ Feb 07, 2026
img
চিংড়ির মতো পেছন দিকে নয়, সিংহের মতো সামনে দৌঁড়াতে চাই: জামায়াত আমির Feb 07, 2026
img
এবার রোমান্টিক কমেডি সিনেমায় ব্ল্যাকপিঙ্কের লিসা Feb 07, 2026
img
এপস্টেইনের কাছে ‘লম্বা স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন অনিল আম্বানি Feb 07, 2026
img
আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ১৬ পুলিশ আহত : ডিএমপি কমিশনার Feb 07, 2026
img
বিশ্বকাপে নেই বাংলাদেশ, আবেগী আকরাম-বাশাররা! Feb 07, 2026
img
ফিট আছি, এখনও ক্রিকেট খেলতে চাই : মাহমুদুল্লাহ Feb 07, 2026
img
কত প্রাইজমানি পাচ্ছে বাঁধন-মম-নাসিরের ‘মাস্টার’ Feb 07, 2026
img
সালমানের চর্চিত বান্ধবীর সঙ্গে গান গেয়েছেন অরিজিৎ সিং! Feb 07, 2026
img
মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা, আহত ২ Feb 07, 2026
img
মুক্তির আগেই একের পর এক রেকর্ড ভাঙছে যশ এর ‘টক্সিক’ Feb 07, 2026