১ কোটি টাকা লাগলেও মুশফিককে কিনত রাজশাহী

বিপিএলের নিলাম শেষ হয়েছে গেল রোববার। দেশের সকল তারকা ক্রিকেটাররাই দল পেয়েছেন। তবে শুরুতে অবিক্রিত ছিলেন মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ রিয়াদ। পরে অবশ্য ভিত্তিমূল্যে দুজনকে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স ও রংপুর রাইডার্স। রাজশাহী কিনেছে মুশফিককে, ১ কোটি টাকা লাগলেও তাকেই দলে টানত বলে জানালেন কোচ হান্নান সরকার।

অবশ্য শুরুতে রাজশাহীর পরিকল্পনায় মুশফিক ছিলেন না বলে জানান প্রধান কোচ, ‘এটা খুব স্বাভাবিক যে নিলামে নিজের মতো করে দল সবসময় মেলানো যায় না। মুশফিক শুরু থেকে আমার পরিকল্পনায় ছিল সেটা বললে মিথ্যা বলা হবে।’

পরে মুশফিককে দলে নেওয়ার পরিকল্পনা নিয়ে হান্নান বলেন, ‘কিন্তু যখন দেখলাম আমাদের পরিকল্পনা পূরণ করতে পারিনি এবং মুশফিকের মতো খেলোয়াড়কে পাওয়ার সুযোগ রয়েছে, তখন আমি পরের ধাপগুলোতে সেখানে কাজ করার চেষ্টা করেছি।’


হান্নান আরও বলেন মুশফিকের জন্য আরো খরচ করতে রাজি ছিলেন, ‘ওই সময়ে আর যারা ছিল তারা মুশফিকের কাছাকাছিও না। সেই জায়গায় আমি ছাড় দিয়েছি। ভাবছিলাম, ছোটদের (তরুণদের) থেকে যদি পাই পেলাম, আর না পেলে মুশফিকের জন্য অপেক্ষা করব।’

শেষ দিকে মুশফিককে পেতে নিলামে হাড্ডাহাড্ডি লড়াই করতে তৈরি ছিলেন হান্নান, ‘সবারই অনেক টাকা বেঁচে গিয়েছিল। আমারও যা ছিল তা খরচ করতে আর বাধা ছিল না। ওভাবেই হিসাব করে আমি মুশফিকের জন্য টাকা রেখেছিলাম এবং তখন মুশফিকের জন্য ১ কোটি পর্যন্ত যেতেও প্রস্তুত ছিলাম। সৌভাগ্যবান যে আমরা কম দামেই মুশফিককে পেয়ে গেছি।’ 

টিজে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
সালমানের চর্চিত বান্ধবীর সঙ্গে গান গেয়েছেন অরিজিৎ সিং! Feb 07, 2026
img
মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা, আহত ২ Feb 07, 2026
img
মুক্তির আগেই একের পর এক রেকর্ড ভাঙছে যশ এর ‘টক্সিক’ Feb 07, 2026
img
বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনলো শ্রীলঙ্কা Feb 07, 2026
img
হঠাৎ পুলিশের এমন আগ্রাসীমনোভাবের কারণ কী: আজহারী Feb 07, 2026
img
ওয়াশিংটন হামলা চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি আরাঘচির Feb 07, 2026
img
মৎস্যসম্পদ আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ : প্রাণিসম্পদ উপদেষ্টা Feb 07, 2026
img
দল হিসেবে একমাত্র আমরাই ইসলামী আইন প্রতিষ্ঠার কথা বলেছি: চরমোনাই পীর Feb 07, 2026
img
নিজে দুর্নীতি করবো না, কাউকে করতেও দেব না: কায়সার কামাল Feb 07, 2026
img
জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে: সাদিক কায়েম Feb 07, 2026
img
পুলিশি হেফাজতে শমীক, মুখ খুললেন অভিযুক্তের মা-বাবা Feb 07, 2026
img
ঢাকার কোন দুটি আসনকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ বলল সেনাবাহিনী? Feb 07, 2026
img
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬৯ মামলা Feb 07, 2026
img
শিয়ালের হাতে মুরগি তুলে দেয়ার প্রয়োজন নেই: শিবির সভাপতি Feb 07, 2026
img
‘হেরা ফেরি ৩’-এর ভবিষ্যৎ অনিশ্চিত, অক্ষয়-পরেশের দ্বন্দ্ব নয় নেপথ্যে কী কারণ? Feb 07, 2026
img
তারেক রহমানের পক্ষে গুলশানে নির্বাচনী গণসংযোগে জাইমা রহমান Feb 07, 2026
img
টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নাটকীয়তায় পাকিস্তানের জয় Feb 07, 2026
img
যমুনায় আইন-শৃঙ্খলাসংক্রান্ত জরুরি সভা আজ, থাকবেন বাহিনী প্রধানরা Feb 07, 2026
img
সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক Feb 07, 2026
img
হাসপাতালে ভর্তি অভিনেত্রী নবনীতা, ঠিক কী হয়েছে তার? Feb 07, 2026