মরিসন-ওয়াকার থাকছেন ধারাভাষ্যে, শুরু হচ্ছে জাঁকজমকপূর্ণ বিপিএল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের অনিয়ম, অব্যবস্থাপনা ও মান নিয়ে বরাবরই অনেক প্রশ্ন থেকে যায়। বিতর্ক শুধু মাঠের খেলা কিংবা ফ্র্যাঞ্চাইজিতেই আটকে থাকে না। ব্রডকাস্ট, ইভেন্ট ম্যানেজমেন্ট এবং ধারাভাষ্যকারদের মান নিয়েও বিভিন্ন সময় অসন্তোষ দেখা গেছে সমর্থকদের মধ্যে। এবারের বিপিএলে সেসব থেকে সরে আসার দৃঢ় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিবি।

বিপিএলের আসন্ন আসরের জন্য ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে আমেরিকান একটি পেশাদার ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে। ব্রডকাস্টিং নিয়ে বেশ সতর্ক অবস্থানে বিসিবি। ধারাভাষ্য সংক্রান্ত সমস্যা সমাধানে ড্যানি মরিসন, ওয়াকার ইউনুস, রমিজ রাজা ও পারভেজ মাহারুফের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ধারাভাষ্যকার আনার পরিকল্পনা করছে বিসিবি। বিসিবর সূত্র জানিয়েছে, স্থানীয় ধারাভাষ্যকারদের সঙ্গে তারা ধারাভাষ্য দেবেন আসন্ন আসরে।
 
এদিকে, বিপিএলের আসন্ন আসর সিলেট পর্ব দিয়ে শুরু করার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত সেই পরিকল্পনা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। সূত্র বলছে, পর্যটন এলাকা হওয়ায় ডিসেম্বরের এই সময়টাতে সিলেটে অনেক ভিড় হয় পর্যটকদের। ফলে হোটেল সংক্রান্ত সমস্যা দেখা যেতে পারে সেখানে। এই কারণে প্রতি আসরের মতো এবারের বিপিএলেরও পর্দা উঠতে যাচ্ছে ঢাকা থেকে।
 

গত আসরগুলোর মতোই এবার ঢাকা দিয়ে বিপিএল শুরুর পর খেলা যাবে সিলেট এবং চট্টগ্রামে। এবারের আসরে ভেন্যু বাড়ানোর কথা শোনা গেলেও বিভিন্ন পরিস্থিতির কারণে সেটা সম্ভব হয়নি।
 
বিপিএলের এবারের আসরে অংশ নিচ্ছে ৬টি দল। গত ৩০ নভেম্বর নিলামে দল গুছিয়ে নিয়েছে তারা। নিলামের বাইরে সরাসরি সাইনিংয়েও সর্বোচ্চ ৪ জন খেলোয়াড় নেয়ার সুযোগ পেয়েছে দলগুলো। আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে বিপিএলের আসন্ন আসর।

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
সালমানের চর্চিত বান্ধবীর সঙ্গে গান গেয়েছেন অরিজিৎ সিং! Feb 07, 2026
img
মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা, আহত ২ Feb 07, 2026
img
মুক্তির আগেই একের পর এক রেকর্ড ভাঙছে যশ এর ‘টক্সিক’ Feb 07, 2026
img
বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনলো শ্রীলঙ্কা Feb 07, 2026
img
হঠাৎ পুলিশের এমন আগ্রাসীমনোভাবের কারণ কী: আজহারী Feb 07, 2026
img
ওয়াশিংটন হামলা চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি আরাঘচির Feb 07, 2026
img
মৎস্যসম্পদ আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ : প্রাণিসম্পদ উপদেষ্টা Feb 07, 2026
img
দল হিসেবে একমাত্র আমরাই ইসলামী আইন প্রতিষ্ঠার কথা বলেছি: চরমোনাই পীর Feb 07, 2026
img
নিজে দুর্নীতি করবো না, কাউকে করতেও দেব না: কায়সার কামাল Feb 07, 2026
img
জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে: সাদিক কায়েম Feb 07, 2026
img
পুলিশি হেফাজতে শমীক, মুখ খুললেন অভিযুক্তের মা-বাবা Feb 07, 2026
img
ঢাকার কোন দুটি আসনকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ বলল সেনাবাহিনী? Feb 07, 2026
img
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬৯ মামলা Feb 07, 2026
img
শিয়ালের হাতে মুরগি তুলে দেয়ার প্রয়োজন নেই: শিবির সভাপতি Feb 07, 2026
img
‘হেরা ফেরি ৩’-এর ভবিষ্যৎ অনিশ্চিত, অক্ষয়-পরেশের দ্বন্দ্ব নয় নেপথ্যে কী কারণ? Feb 07, 2026
img
তারেক রহমানের পক্ষে গুলশানে নির্বাচনী গণসংযোগে জাইমা রহমান Feb 07, 2026
img
টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নাটকীয়তায় পাকিস্তানের জয় Feb 07, 2026
img
যমুনায় আইন-শৃঙ্খলাসংক্রান্ত জরুরি সভা আজ, থাকবেন বাহিনী প্রধানরা Feb 07, 2026
img
সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক Feb 07, 2026
img
হাসপাতালে ভর্তি অভিনেত্রী নবনীতা, ঠিক কী হয়েছে তার? Feb 07, 2026