শেষদিকে গোল হজম করে হারলো বাংলাদেশ

প্রথমার্ধে লড়াইটা জমিয়ে তুললেও দ্বিতীয়ার্ধে উয়েফা সদস্যভুক্ত আজারবাইজানকে রুখতে পারলো না বাংলাদেশ। শেষদিকে গোল হজম করে হারলো লাল সবুজরা।

ত্রিদেশীয় সিরিজে মঙ্গলবার (২ ডিসেম্বর) জাতীয় স্টেডিয়ামে আজারবাইজানের বিপক্ষে ২-১ ব্যবধানে হারলো বাংলাদেশ নারী ফুটবল দল। সফরকারীদের জয়ে গোল ২টি করেছেন সেভিঞ্জ জাফারজাদে ও মানিয়া ইসরা। স্বাগতিকদের হয়ে একমাত্র গোলটি করেন মারিয়া মান্ডা। উয়েফা সদস্যভুক্ত দেশ আজারবাইজান। র‌্যাঙ্কিংয়েও ৩০ ধাপ এগিয়ে। শক্তিমত্তায় কিংবা অভিজ্ঞতায় বাংলাদেশ তাই যোজন যোজন পিছিয়েই বলা চলে। তবে প্রথমার্ধে দারুণ লড়াই জমিয়ে তুলেছিল লাল সবুজরা। শুরুতে গোল হজম করে পিছিয়ে পড়ার পর মারিয়ার চোখধাঁধানো গোলে সমতা নিয়ে বিরতিতে গিয়েছিল স্বাগতিকরা।
 
আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচের ১৯তম মিনিটে এগিয়ে গিয়েছিল সফরকারীরা।  বাঁ প্রান্ত থেকে সতীর্থের ক্রস পেনাল্টি এরিয়ায় পেয়ে হেডে জালে জড়ান আজারবাইজান অধিনায়ক সেভিঞ্জ জাফারজাদে। তবে বেশিক্ষণ পিছিয়ে থাকতে হয়নি লাল সবুজদের।
 
৩৩তম মিনিটে সমতায় ফেরার দারুণ সুযোগ হাতছাড়া হলেও পরের মিনিটেই গোল আদায় করে নেয় স্বাগতিকরা। বক্সে মনিকা চাকমার নিচু শট এগিয়ে এসে আজারবাইজান গোলরক্ষক ঠেকিয়ে দেওয়ার পর কর্নার পায় বাংলাদেশ। সুযোগ পেয়ে আক্ষেপ মিটিয়ে নেয় লাল সবুজরা। স্বপ্নার ক্রস গোলমুখে আজারবাইজানের গোলরক্ষক ঠেকিয়ে দিলেও পুরোপুরি ক্লিয়ার করতে পারেননি। এক ড্রপ খেয়ে বল চলে যান মারিয়া মান্ডার কাছে। ডান পায়ের নিঁখুত শটে জাল খুঁজে নেন তিনি।
 
দ্বিতীয়ার্ধের শুরুতে অগাছালো আক্রমণ চলে দুদলের। ৫২তম মিনিটে দারুণ এক আক্রমণে লিড তুলে নেয়ার সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। বাঁ প্রান্ত ধরে আক্রমণে উঠে বক্সে ক্রস নেন ঋতুপর্ণা। পেনাল্টি এরিয়ায় সে ক্রস পেয়ে হেড নেন মনিকা। তবে প্রতিপক্ষ ডিফেন্ডারের বাধায় বল লক্ষ্যে রাখতে পারেননি। ম্যাচের বাকি সময়ে আধিপত্য দেখায় আজারবাইজান। একের পর এক আক্রমণে শেষ পর্যন্ত সাফল্যের দেখাও পায় তারা। ৬১তম মিনিটে বক্সে আজারবাইজানকে রুখে দেন গোলরক্ষক রূপনা চাকমা ও ডিফেন্ডার শিউলি আজিম। ৭৩তম মিনিটে রূপনার কল্যাণে আরও একবার রক্ষা পায় লাল সবুজরা।
 

তবে ৮৪তম মিনিটে আর জাল অক্ষত রাখতে পারেননি রূপনা। বাঁ প্রান্ত ধরে আক্রমণে উঠে ক্রস নেন অকার ইয়েলিজ। পেনাল্টি এরিয়ার কাছে ফাঁকায় সে বল পেয়ে নিঁখুত শটে জালে জড়ান মানিয়া ইসরা। নির্ধারিত ৯০ মিনিট শেষে যোগ করা ৪ মিনিটেও আর কোনো ব্যবধান গড়তে পারেনি ঋতুপর্ণারা।  তাতে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আজারবাইজান।
 
অস্ট্রেলিয়ায় আগামী বছরের এশিয়ান কাপের প্রস্তুতি নিতে ঘরের মাঠে ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজন করেছিল বাফুফে। লড়াই করলেও টুর্নামেন্টের দুটি ম্যাচই হারলো বাংলাদেশ। প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ১-০ গোলের হারের পর আজ আজারবাইজানের বিপক্ষে হারলো ২-১ ব্যবধানে। এশিয়ান কাপের আগে শিষ্যদের পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন বলে অবশ্য ফলটা গুরুত্বপূর্ণ নয় কোচ পিটার বাটলারের কাছে। র‌্যাঙ্কিং তুলনায় শক্তিশালী দুদলের বিপক্ষে মনিকা-আফঈদাদের লড়াইয়ে সন্তুষ্টই থাকার কথা ইংলিশ কোচের।

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ক্ষমতায় গেলে যত দ্রুত সম্ভব তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: তারেক রহমান Feb 07, 2026
img
১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের ‘বোর্ড অব পিস’- এর প্রথম বৈঠক Feb 07, 2026
img

রেডিও ব্ল্যাকআউটের আশঙ্কা

পৃথিবীর দিকে ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড় Feb 07, 2026
img
কালো টাকা দিয়ে কারাগার থেকে সন্ত্রাসী ছাড়িয়ে আনা হচ্ছে: গোলাম পরওয়ার Feb 07, 2026
img
পিএসএলের নিলামে ৫০ বাংলাদেশি Feb 07, 2026
img
বিশ্ব তাকিয়ে আছে, নির্বাচন ব্যর্থ হলে অজুহাত চলবে না : চট্টগ্রামের ডিসি Feb 07, 2026
img
সিলেটে পৌঁছেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান Feb 07, 2026
img
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সব একাডেমিক সম্পর্ক ছিন্ন করছে পেন্টাগন Feb 07, 2026
img
সুরের জগতে এক জীবন্ত কিংবদন্তি কে. এস. চিত্রা Feb 07, 2026
img
একটি দল ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে : মাহদী আমিন Feb 07, 2026
img
নিজের একুশে পদক কাকে উৎসর্গ করলেন ববিতা! Feb 07, 2026
img
আগামীকাল থেকে ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু করবে সৌদি আরব Feb 07, 2026
img
চাইলেই অ্যাটাকের ভান করে ছত্রভঙ্গ করে দেওয়া যেতো : আজহারী Feb 07, 2026
img
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে সুকান্ত মজুমদার! Feb 07, 2026
img
দলগুলোর নির্বাচনী ইশতেহার ইতিবাচক হলেও যথেষ্ট নয়: সিপিডি Feb 07, 2026
img
যেকোনো মূল্যে ১২ ফেব্রুয়ারি ভোট হবে: নাসীরুদ্দীন Feb 07, 2026
img
বিনোদন সিনেমা ইউনিভার্সিটি হলে শাকিব হবেন প্রিন্সিপাল: শবনম বুবলী Feb 07, 2026
img
রাজধানীর ১৪ স্থানে জনসভা করবেন তারেক রহমান, কবে কোথায়? Feb 07, 2026
img
ক্ষমতায় গেলে দলের সংসদ সদস্যরা বিনা ট্যাক্সের গাড়ি নেবে না: শফিকুর রহমান Feb 07, 2026
img
ধানের শীষের মিছিল নিয়ে কেন্দ্রে যাবেন, ভোট দেবেন ১১ দলীয় ঐক্যজোটে: হাসনাত আবদুল্লাহ Feb 07, 2026