© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজশাহীতে শুরু পাঁচ দিনব্যাপী এসএমই মেলা

শেয়ার করুন:
রাজশাহীতে শুরু পাঁচ দিনব্যাপী এসএমই মেলা
own-reporter-rajshahi
০৪:৪৬ পিএম | ১৪ জানুয়ারি, ২০২০

রাজশাহীতে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী মাইডাস এসএমই মেলা। মঙ্গলবার দুপুর ১২টায় নগরভবনের গ্রিনপ্লাজায় ফিতাকেটে মেলার উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

রাজশাহীতে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী মাইডাস এসএমই মেলা। মঙ্গলবার দুপুর ১২টায় নগরভবনের গ্রিনপ্লাজায় ফিতাকেটে মেলার উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

উদ্বোধনকালে মাইডাসের চেয়ারম্যান অঞ্জন চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী, মাইডাসের ম্যানেজিং ডিরেক্টর ড. এএসএম মশিউর রহমানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। কানাডা সরকারের সিএলএফআই প্রকল্পের আওতায় পাঁচ দিনব্যাপী আয়োজিত মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ৬০টি স্টল রয়েছে।

মাইডাসের ম্যানেজিং ডিরেক্টর এএসএম মশিউর রহমান, নতুন উদ্যোক্তা সৃষ্টি, নারীদের বিভিন্ন বিষয়ে দক্ষতা উন্নয়ন শেষে উৎপাদিত পণ্যের বাজার সৃষ্টির মধ্য দিয়ে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টিই এ মেলার মূল উদ্দেশ্য।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন