© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

“যাদের রূপ নেই, তারাই বেশি প্রসাধনী ব্যবহার করে”

শেয়ার করুন:
“যাদের রূপ নেই, তারাই  বেশি প্রসাধনী ব্যবহার করে”
ukti-desk
০৮:৪৬ এএম | ১৫ জানুয়ারি, ২০২০

ভারতীয় বাঙালি লেখক সঞ্জীব চট্টোপাধ্যায়, যিনি মূলত হাস্যরসাত্মক রচনার জন্য খ্যাত। সঞ্জীব ১৯৩৬ সালের ২৮ ফেব্রুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি অনেক উপন্যাস,ছোটগল্প ও প্রবন্ধ রচনা করেছেন| কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে রসায়ন বিদ্যায় অনার্স পাশ করেন তিনি। এরপর বেশ কিছুদিন সরকারি চাকরি করেছেন।

ভারতীয় বাঙালি লেখক সঞ্জীব চট্টোপাধ্যায়, যিনি মূলত হাস্যরসাত্মক রচনার জন্য খ্যাত। সঞ্জীব ১৯৩৬ সালের ২৮ ফেব্রুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি অনেক উপন্যাস, ছোটগল্প ও প্রবন্ধ রচনা করেছেন|

কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে রসায়ন বিদ্যায় অনার্স পাশ করেন তিনি। এরপর বেশ কিছুদিন সরকারি চাকরি করেছেন।

রামকৃষ্ণ মিশন পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা দিয়ে তার কর্মজীবন শুরু। সরকারি চাকরিতে থাকাকালীন বেতার ও দূরদর্শনের নানা শিল্পসংক্রান্ত লেখা লিখতেন। তার প্রথম লেখা প্রকাশিত হয় একটি সিনেমা পত্রিকায়।

তার সব থেকে বিখ্যাত উপন্যাস লোটাকম্বল, যা দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। তার রচনায় হাস্যরসের সঙ্গে তীব্র শ্লেষ ও ব্যঙ্গ মেশানো। ছোটদের জন্য তার লেখাগুলি খুবই জনপ্রিয়। তার সৃষ্ট ছোটদের চরিত্রের মধ্যে বড়মামা ও ছোটমামা প্রধান।

রঙ্গ ও ব্যঙ্গের লেখাই শুধু নয়, তিনি অন্যান্য বিষয়েও লেখায় পারদর্শী।

তার একটি উক্তি হলো-

“যাদের রূপ নেই, কুরূপা, তারাই
বেশি প্রসাধনী ব্যবহার করে।”

মন্তব্য করুন