ইংলিশ প্রিমিয়ার লিগ

অ্যানফিল্ডে সান্ডারল্যান্ডের বিপক্ষে কোনোমতে হার এড়াল লিভারপুল

জয়ে ফেরার পরের ম্যাচেই আবার পথ হারিয়ে ফেলল লিভারপুল। সান্ডারল্যান্ডের বিপক্ষে জাগল হারের শঙ্কাও। শেষ পর্যন্ত কোনোমতে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারল আর্না স্লটের দল।

অ্যানফিল্ডে বুধবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। গোলশূন্য প্রথমার্ধের পর সান্ডারল্যান্ডকে এগিয়ে নেন তালবি। দলটির ডিফেন্ডার নর্দি মুকিয়েলের আত্মঘাতী গোলে সমতা ফেরে ম্যাচে।

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন হারের পর গত রোববার ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মাঠে লিগ ম্যাচে ২-০ গোলে জিতেছিল লিভারপুল। সেই ধারা ধরে রাখতে পারল না শিরোপাধারীরা।

১৪ ম্যাচে সাত জয় ও এক ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে লিভারপুল। ২৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে সান্ডারল্যান্ড। ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। ৫ পয়েন্ট কম নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি।

লিভারপুল ক্যারিয়ারে প্রথমবার পরপর দুটি লিগ ম্যাচে বেঞ্চে থাকতে হয় মোহামেদ সালাহকে। দ্বিতীয়ার্ধে বদলি নেমে তেমন কিছু করতে পারেননি মিশরীয় ফরোয়ার্ড।



আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা লড়াইয়ে নবম মিনিটে প্রথম সুযোগ পায় লিভারপুল। দমিনিক সোবোসলাইয়ের শট ঠেকিয়ে দেন সান্ডারল্যান্ড গোলরক্ষক। ২৩তম মিনিটে ফ্লোহিয়ান ভিয়েৎসের প্রচেষ্টাও ব্যর্থ করে দেন তিনি। ৩২তম মিনিটে এগিয়ে যেতে পারত সান্ডারল্যান্ড। ২৫ গজ দূর থেকে ট্রাই হিউমের জোরাল শট গোলরক্ষক আলিসনের হাত ছুঁয়ে ক্রসবারে লাগে।

প্রথমার্ধের শেষ দিকে দুর্ভাগ্য বাঁধ সাধে লিভারপুলের সামনেও। জো গোমেসের ক্রসে বক্সে আলেক্সিস মাক আলিস্তেরের হেড পোস্টে লাগে।

দ্বিতীয়ার্ধের শুরুতে কোডি হাকপোর জায়গায় সালাহকে নামান লিভারপুল কোচ। ৬৭তম মিনিটে এগিয়ে যায় সান্ডারল্যান্ড। বক্সের বাইরে লিভারপুল অধিনায়ক ভার্জিল ফন ডাইক বল তুলে দেন প্রতিপক্ষের পায়ে। সতীর্থের পাস পেয়ে তালবির নেওয়া শট ফন ডাইকের পিঠে লেগে একটু দিক পাল্টে দূরের পোস্ট দিয়ে জালে জড়ায়।

৮১তম মিনিটে সমতার স্বস্তি ফেরে লিভারপুল শিবিরে। বক্সের ভেতর দারুণ নৈপুণ্যে একজনকে কাটিয়ে শট নেন ভিয়েৎস। প্রতিপক্ষের মুকিয়েলের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায় বল।

গ্রীষ্মের দলবদলে ১০ কোটি পাউন্ডের বিনিময়ে লিভারপুলে যোগ দেওয়া জার্মান অ্যাটাকিং মিডফিল্ডার ভিয়েৎস এই ক্লাবে তার প্রথম গোল পেয়েছেন বলেই ধারণা করে হচ্ছিল প্রথমে। ধারাভাষ্যকারও তাই বলছিলেন। তবে আত্মঘাতী গোল হিসেবে ধরা হয় এটিকে।

যোগ করা সময়ের শেষ দিকে আরেকটি গোল খেতে বসেছিল লিভারপুল। গোলরক্ষকের বাড়ানো বল ধরে এগিয়ে যান ইসুদোর। তার সামনে একমাত্র বাধা ছিলেন গোলরক্ষক। বক্সে ঢুকে আলিসনকে পাশ কাটিয়ে শটও নেন তিনি, কিন্তু ঠেকিয়ে দেন ফেদেরিকো চিয়েসা।

আরেক ম্যাচে লিডস ইউনাইটেডের মাঠে ৩-১ গোলে হেরেছে চেলসি। ১৪ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে এন্টসো মারেস্কার দল।

এমআর 

Share this news on:

সর্বশেষ

img
ফিনিশিংয়ে ঝড়ো ব্যাটিংয়ের রহস্য ফাঁস করলেন সোহান Feb 07, 2026
img
নীল ও বেগুনি রঙের শাড়িতে নজরকাড়া লুকে রুনা খান Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার কিভাবে দেখছে ভারতীয় গণমাধ্যম? Feb 07, 2026
img
বিতর্কের পর কলকাতায় সুরেলা সফরে এ আর রহমান Feb 07, 2026
img
দেশে পৌঁছেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর ব্যালট Feb 07, 2026
img
বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা শিবিরে বড় ধাক্কা Feb 07, 2026
img
ক্যারিয়ারের প্রথম স্টেডিয়াম ট্যুরের ঘোষণা ব্রিটিশ গায়ক জায়ান মালিকের Feb 07, 2026
আল্লাহ ভরসার নামে ভণ্ডামি করে যারা Feb 07, 2026
পডকাস্টে ব্যক্তিগত জীবনের কথা বললেন মিথিলা Feb 07, 2026
img

টি-টোয়েন্টি বিশ্বকাপ

উদ্বোধনী ম্যাচে টস জিতে বোলিংয়ে পাকিস্তান Feb 07, 2026
img
গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়ে যেতে পারে ২ লাখ : জেনেভা একাডেমি Feb 07, 2026
img
ঋত্বিকের সঙ্গে জুটি বেঁধে ফের ছকভাঙা চরিত্রে কৌশানী! Feb 07, 2026
img
নিষেধাজ্ঞার পর ইনজুরিতে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড Feb 07, 2026
img
ভাইয়ের জন্য প্রধানমন্ত্রীর কাছে কাতর আর্জি সেলিনার Feb 07, 2026
img
শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি, তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন Feb 07, 2026
img
চুয়াডাঙ্গায় জামায়াত-বিএনপির সংঘর্ষ, দুইপক্ষের আহত ৬ Feb 07, 2026
img
জাপানে মুক্তি পাচ্ছে রণবীরের ‘অ্যানিম্যাল’ Feb 07, 2026
img
মস্কোতে রুশ জেনারেলকে গুলির ঘটনায় ইউক্রেনকে দায়ী করলেন সের্গেই ল্যাভরভ Feb 07, 2026
img
আজ নির্বাচনী জনসভায় অংশ নিতে ৩ জেলায় যাচ্ছেন জামায়াত আমির Feb 07, 2026
img
কার্তিক ও অনন্যার কেমিস্ট্রি এবার প্রাইম ভিডিওতে! Feb 07, 2026