অস্ট্রেলিয়ার মাটিতে রুটের প্রথম সেঞ্চুরি, স্টার্কের ৬ উইকেট

‘আমি এর (অস্ট্রেলিয়ায় টেস্ট সেঞ্চুরি) জন্য প্রস্তুত।’ অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগে গত অক্টোবরে স্কাই স্পোর্টসকে আত্মবিশ্বাসের কথা বলেছিলেন জো রুট। ব্রিসবেন টেস্টের আগে অস্ট্রেলিয়ার মাটিতে ১৪ টেস্টের ২৯ ইনিংসে প্রায় নয়শ রান করলেও সেঞ্চুরি ছিল না ইংলিশ ব্যাটারের। পার্থে প্রথম ইনিংসে শূন্য রানে ফেরার পর দ্বিতীয় ইনিংসে করেছিলেন ৮ রান। পুরনো ভূত তখনো তাড়া করে বেড়াচ্ছিল তাকে।

তবে ব্রিসবেনে এসে দৃশ্যপট বদলে দিলেন রুট। নব্বইয়ের ঘরে পৌঁছানোর পর খানিকটা নার্ভাস হয়ে পড়লেও শেষ পর্যন্ত ভড়কে যাননি তিনি।স্কট বোল্যান্ডের গুড লেংথ ডেলিভারিতে ফাইন লেগ দিয়ে চার মেরে ব্যাট উঁচিয়ে ধরলেন রুট। অস্ট্রেলিয়ার মাটিতে ডানহাতি ব্যাটারের প্রথম সেঞ্চুরির উদযাপনে কমতি রাখলেন না ব্রিসবেনের সমর্থকরা।

অস্ট্রেলিয়াতে প্রথম সেঞ্চুরি করে খরা কাটালেও প্রথম দিনের একক নায়ক বনে যেতে পারেননি রুট। লাইন, লেংথ আর গতির ঝলকে ইংলিশ ব্যাটারদের রীতিমতো ভড়কে দিয়েছেন মিচেল স্টার্ক। গোলাপি বলের রাজা বনে যাওয়া বাঁহাতি পেসার ফিরিয়েছেন বেন ডাকেট, ওলি পোপ, হ্যারি ব্রুক, উইল জ্যাকস, ব্রাইডন কার্স এবং গাস আটকিনসনকে। স্টার্কের ৬ উইকেট পাওয়ার দিনে রুটের সেঞ্চুরিতে প্রথম দিন শেষে ৯ উইকেটে ৩২৫ রান করেছে ইংল্যান্ড।

ব্রিসবেনে টস জিতে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ডের শুরুটা হয়েছে নড়বড়ে। ইনিংসের প্রথম ওভারে উইকেট নেয়াকে রীতিমতো ‘প্রথা’ বানিয়ে ফেলেছেন স্টার্ক। পার্থে দুই ইনিংসেই জ্যাক ক্রলিকে আউট করা বাঁহাতি পেসার ব্রিসবেনের প্রথম ইনিংসে নিয়েছেন ডাকেটের উইকেট। টেস্ট ক্যারিয়ারে ২৬তম বার প্রথম ওভারেই উইকেট নেয়ার কীর্তি গড়েছেন তিনি। নিজের দ্বিতীয় ওভারে এসে তুলে নিয়েছেন পোপের উইকেটও। বাঁহাতি পেসারের অফ স্টাম্পের বাইরের বলে ইন সাইড এজে বোল্ড হয়েছেন তিনি।



৫ রানে ২ উইকেট হারানোর পর প্রতিরোধ গড়ে তোলেন রুট ও ক্রলি। দিনের প্রথম সেশনের বাকিটা সময়টা বেশ ভালোভাবেই কাটিয়ে দিয়েছেন তারা দুজন। লাঞ্চ ব্রেকে যাওয়ার আগে দুর্দান্ত ব্যাটিংয়ে ৬৮ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন ক্রলি। ৯৮ রান নিয়ে লাঞ্চে যান ইংলিশরা। তবে লাঞ্চ থেকে ফিরে উইকেট হারায় সফরকারীরা। মাইকেল নেসারের ব্যাক অব লেংথ ডেলিভারিতে পুল করতে গিয়ে অ্যালেক্স ক্যারিকে ক্যাচ দিয়েছেন ৯৩ বলে ৭৬ রানের ইনিংস খেলা ক্রলি।

ডানহাতি ওপেনার ফিরলেও হ্যারি ব্রুককে সঙ্গে নিয়ে এগোতে থাকেন রুট। ৮৩ বলে পেয়েছেন হাফ সেঞ্চুরিও। ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি ব্রুক। স্টার্কের অফ স্টাম্পের বাইরের বলে এজ হয়ে স্লিপে ক্যাচ দিয়েছেন ৩১ রান করা এই ব্যাটার। ব্রুককে ফিরিয়ে ওয়াসিম আকরামকে (৪১৪ উইকেট) ছাঁড়িয়ে যান তিনি। সাদা পোশাকের ক্রিকেটে বাঁহাতি পেসারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেটের মালিক এখন স্টার্ক। দলের রান দুইশ পেরিয়ে যাওয়ার পর আউট হয়েছেন বেন স্টোকসও।

ব্রেন্ডান ডগেটের বলে মিড অফে ঠেলে দিয়ে সিঙ্গেল নিতে চেয়েছিলেন ইংলিশ অধিনায়ক। স্টোকসের ডাকে সাড়া দেননি রুট। কভার থেকে দৌড়ে এসে সরাসরি থ্রোতে স্টাম্প ভাঙেন জশ ইংলিস। রান আউট হয়ে ফিরতে হয় ১৯ রান করা বাঁহাতি ব্যাটারকে। একটু পর ডাক মেরেছেন জেমি স্মিথ। ব্যাটিংয়ে নেমে দ্রুত রান বাড়ানোর চেষ্টা করলেও ১৯ রানের বেশি করতে পারেননি জ্যাকস। দ্রুত ফিরে গেছেন অ্যাটকিনসনও। একই ওভারে কার্সের উইকেটও নিয়েছেন স্টার্ক।

যদিও তাদের দুজনের ফেরার আগেই ১৮১ বলে সেঞ্চুরি তুলে নিয়েছেন রুট। মারিউস লেয়ান্দের পর দ্বিতীয় ইংলিশ ব্যাটার হিসেবে গ্যাবার প্রথম দিনে সেঞ্চুরি করেছেন তিনি। ২৯ ইনিংসের আক্ষেপ কাটিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে তিন অঙ্ক ছুঁয়েছেন ডানহাতি এই ব্যাটার। সেঞ্চুরির পর দ্রুত রান তুলতে থাকেন রুট। পাশাপাশি আক্রমণাত্বক ব্যাটিং করে ২৬ বলে ৩২ রান করে অপরাজিত জফরা আর্চার। দিন শেষে রুট অপরাজিত আছেন ১৩৫ রানে। অস্ট্রেলিয়ার হয়ে ৭১ রানে ৬ উইকেট নিয়েছেন স্টার্ক।

এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
মুস্তাফিজকে শেষ ওভার না করানোর কারণ জানালেন আশরাফুল Feb 07, 2026
img
আজ নতুন কর্মসূচি ঘোষণা করবে ইনকিলাব মঞ্চ Feb 07, 2026
img
ভারতকে হারিয়ে আরেকটি শিরোপা জেতার অপেক্ষায় বাংলাদেশ Feb 07, 2026
img
গায়কদের শোষণ করা হয়, অভিযোগ ‘ইন্ডিয়ান আইডল’ খ্যাত অভিজিতের! Feb 07, 2026
img
বারাক ওবামাকে বানর হিসেবে দেখানো ট্রাম্পের ভিডিও সরিয়ে নিল হোয়াইট হাউজ Feb 07, 2026
img
অরিজিৎ-এর প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তে কী বললেন লাকি আলি? Feb 07, 2026
img

নীলফামারী-৪ আসন

বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী Feb 07, 2026
img
নৌযান চলাচল নিয়ে সতর্কবার্তা আবহাওয়া অফিসের Feb 07, 2026
img
কিভাবে ৪০০ মিলিয়ন ডলারের সাম্রাজ্য গড়ে তোলেন ব্র্যাড পিট? Feb 07, 2026
img
শেষ মুহূর্তে বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনল ভারত Feb 07, 2026
img
১২ দিনেই ৫ কোটি ছাড়াল ইমরান হাশমির অভিনীত সেই ওয়েব সিরিজ! Feb 07, 2026
img
ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে, মন্তব্য ট্রাম্পের Feb 07, 2026
img
ফিফা বিশ্বকাপের জন্য বেসক্যাম্পের নাম প্রকাশ করল আর্জেন্টিনা Feb 07, 2026
img
আজ শুষ্ক থাকবে ঢাকার আবহাওয়া, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা Feb 07, 2026
img
৭ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল? Feb 07, 2026
img
আজ উত্তরাঞ্চলের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান Feb 07, 2026
img
৯১’র মতো এবারও ইশরাককেই বেছে নেবে জনগণ: রিজভী Feb 07, 2026
img
এবার ছাত্রদলে যোগ দিলেন গকসু ভিপি ইয়াসিন Feb 07, 2026
img
আমিই জিয়াউর রহমানকে স্বাধীনতা ঘোষণা করতে বলেছিলাম : কর্নেল অলি Feb 07, 2026
img
বিশ্ববাজারে আবারও স্বর্ণ ও রুপার দামে বড় পতন Feb 07, 2026