ট্রাম্পকে ধন্যবাদ জানাতে ফোন করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রোনালদোর সম্পর্ক এখন উষ্ণ ও পারস্পরিক প্রশংসাপূর্ণ। এই সম্পর্কের শুরু হয়েছিল যখন পর্তুগিজ মহাতারকা নিজেই ইচ্ছা প্রকাশ করেন ট্রাম্পের সঙ্গে দেখা করার। রোনালদো তখন ট্রাম্পকে ‘বিশ্ব বদলে দেওয়ার ক্ষমতা রাখেন এমন লোকদের একজন' বলে অভিহিত করেছিলেন।

গত মাসে রোনালদোর সেই ইচ্ছা পূরণ হয়, তিনি সৌদি প্রতিনিধি দলের অংশ হিসেবে হোয়াইট হাউসের এক নৈশভোজে অংশ নেন এবং প্রেসিডেন্টের সঙ্গে আলাদা বৈঠকও করেন। এ সময় ট্রাম্প রোনালদোকে প্রশংসা করে বলেন, 'অসাধারণ একজন মানুষ, কেবল ক্রীড়াবিদ হিসেবে নয়, ব্যক্তি হিসেবেও।’

ট্রাম্প মজা করে বলেন, এই সাক্ষাৎ তার ছেলে ব্যারনের কাছে তাকে কিছুটা বাড়তি সম্মান এনে দিয়েছে, কারণ ব্যারন রোনালদোর বিশাল ভক্ত। নৈশভোজে ট্রাম্প বলেন, ‘আমার ছেলে রোনালদোর বড় ভক্ত। আর রোনালদো এখানে আছে। ব্যারন তার সঙ্গে দেখা করতে পেরেছে, আর আমি মনে করি শুধু আপনাকে পরিচয় করিয়ে দেওয়ার কারণে সে তার বাবাকে একটু বেশি সম্মান করছে। আপনাদের দু’জনকে ধন্যবাদ। সত্যিই এটি একটি সম্মান।’



হোয়াইট হাউসও ভিডিও প্রকাশ করে ক্যাপশন দেয় ‘Two GOATs’। ট্রাম্প রোনালদোকে হোয়াইট হাউসের স্বর্ণের প্রতীকী চাবিও উপহার দেন—যা বিশেষ অতিথিদের দেওয়া হয়। আর এবার ফোনকল নিয়ে নতুন তথ্য সামনে এসেছে।

ট্রাম্প ট্রুথ সোশালে লিখেছেন, ‘ক্রিশ্চিয়ানো রোনালদো, মহান ফুটবলার, আমাকে ফোন করে হোয়াইট হাউস ও ওভাল অফিসে তার সফরের জন্য ধন্যবাদ জানালেন। কী অবিশ্বাস্য মানুষ তিনি, কেবল অ্যাথলিট হিসেবে নয়, একজন ব্যক্তি হিসেবেও। এর থেকে ভালো আর কেউ হয় না!’

৪০ বছর বয়সী রোনালদো হোয়াইট হাউসে নৈশভোজে অংশ নেওয়ায় কিছু সমালোচনার মুখে পড়েছিলেন। তবে তার দুই বোন এলমা ও ক্যাটিয়া অ্যাভেইরো ভাইকে জোরালোভাবে সমর্থন করেছেন।

এলমা তার ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ‘এই ভাঁড়গুলো এখনও বুঝতে পারেনি যে, অন্যদের মতামত নিয়ে সে এক বিন্দুও ভাবে না? এটা তাদের জন্য নয় যারা চায়, বরং তাদের জন্য যারা সামলাতে পারে। ওদের বলার মতো আর কিছু নেই, ধুর।’

অন্যদিকে ক্যাটিয়া একটি ভিডিওতে বলেন, ‘সবকিছু ছিল শুধু কাজের ফল, যেটা অনেক সমালোচক শুধুই শুনে এসেছে। হোয়াইট হাউসে একটি সফর, আর সঙ্গে সঙ্গে যেন এক আবেগের পারমাণবিক বিস্ফোরণ! ভণ্ডামির শেষ নেই। এমন এক হুঙ্কার ওঠেছে যে ভয় লাগে। যেন ক্রিশ্চিয়ানো দুনিয়ার শেষ ঘোষণা করেছে।’

আল-নাসরের হয়ে রোনালদো দুর্দান্ত মৌসুম কাটাচ্ছেন। এই বয়সেও অবিশ্বাস্য ধারাবাহিকতা বজায় রেখে। মাত্র নয় ম্যাচে ১০ গোল করেছেন এবং লিগের শীর্ষ গোলদাতাদের একজন। প্রথম ফুটবলার হিসেবে ১,০০০ গোলের মাইলস্টোনের দিকেই এগোচ্ছেন তিনি। আল-নাসরের পরবর্তী ম্যাচ ১০ ডিসেম্বর আল ওয়াহদার বিপক্ষে এক প্রীতি ম্যাচ। আর রোনালদো নিশ্চিত করেছেন, আসন্ন বিশ্বকাপই হবে পর্তুগালের হয়ে তার শেষ বড় টুর্নামেন্ট। তাহলে কি সবচেয়ে বড় মঞ্চ, বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে আরেকবার দেখা হতে পারে?

গত মাসে রোনালদো বলেছিলেন, ‘যদি আমাকে জিজ্ঞেস করেন, "ক্রিশ্চিয়ানো, বিশ্বকাপ জেতা কি তোমার স্বপ্ন?"- না, এটা আমার স্বপ্ন নয়।

বিশ্বকাপ জিতলেও আমার নাম ফুটবলের ইতিহাসে আর বদলাবে না, আমি মিথ্যা বলব না। আমি যা নিশ্চিত জানি তা হলো, আমি মুহূর্তটাকে উপভোগ করব। এই মুহূর্তই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা এখনো কোয়ালিফাই করিনি। মুহূর্ত উপভোগ করাই আসল।’

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
১২ বার কম্পন সিকিমে, ভূমিকম্পে কাঁপল উত্তর ভারত Feb 07, 2026
img
বাংলাদেশকে ছাড়াই আজ শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ম আসর Feb 07, 2026
img
নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ বিভীষণ চরিত্রে আলোচনায় বিজয় সেতুপতি Feb 07, 2026
img
বিএনপির সহযোগিতা ছাড়া জামায়াত কোথাও এমপি হয়নি: নুরুল হক নুর Feb 07, 2026
img
নির্বাচন ১২ তারিখেই হতে হবে: জাবের Feb 07, 2026
img
আন্দোলন দমনের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না: এনসিপির বিবৃতি Feb 07, 2026
img
কালো চিল হয়ে ভোটে হাত দিলে ডানা খুলে ফেলতে হবে : জামায়াত আমির Feb 07, 2026
img
ময়মনসিংহে ভয়াবহ অগ্নিকান্ডে ১০ দোকান পুড়ে ছাই Feb 07, 2026
img
গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর ওপর দুর্বৃত্তদের গুলির অভিযোগ Feb 07, 2026
img

ঢাকা-১৭ আসনে

ঘরে বসেই ভোটার স্লিপ সংগ্রহের সুবিধা চালু করল বিএনপি Feb 07, 2026
img
দেশের মানুষ ধানের শীষে ভোট দিতে মুখিয়ে আছে: আমান উল্লাহ আমান Feb 07, 2026
img
জয়ের কৃতিত্ব দলের সবাইকে দিলেন সোহান Feb 07, 2026
img
শাহবাগ ছেড়েছে ইনকিলাব মঞ্চ, পরিস্থিতি স্বাভাবিক Feb 06, 2026
img
মিথ্যাচারের দাঁতভাঙা জবাব দেবে জনগণ: মির্জা আব্বাস Feb 06, 2026
img
নির্বাচিত হলে ফরিদপুরকে মাদক ও সন্ত্রাসমুক্ত করব: নায়াব ইউসুফ Feb 06, 2026
img
জামায়াত কি ইসলামের ঠিকাদারি নিয়েছে, প্রশ্ন সালাহউদ্দিন আহমেদের Feb 06, 2026
img
মানুষের নিরাপত্তা ও বিচার দুটিতেই ব্যর্থ সরকার: সারজিস আলম Feb 06, 2026
img
বরিশাল-১ আসনে বিএনপি প্রার্থীসহ সাতজনকে শোকজ Feb 06, 2026
img
পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইলেও করা যাবে না: শামা ওবায়েদ Feb 06, 2026
img
সরকারি কর্মচারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় জামায়াতের উদ্বেগ Feb 06, 2026