ইচ্ছা করেই অবৈধ অ্যাকশন করেছিলেন সাকিব!

বিয়ার্ড বিফোর উইকেট পডকাস্টে রোববার (৭ ডিসেম্বর) নানা বিষয়ে কথা বলেছেন সাকিব আল হাসান। তিনি এটাও জানিয়েছেন, দেশের হয়ে পূর্ণাঙ্গ সিরিজ খেলেই অবসরে যেতে চান তিনি। তবে ২০২৪ সালে তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে, যার কারণে কিছুদিন বোলিং করতে পারেননি সাবেক বিশ্বসেরা এই ক্রিকেটার। তবে পডকাস্টে সাকিব জানান, কিছুটা উদ্দেশ্যপ্রণোদিতভাবেই ত্রুটিযুক্ত বোলিং অ্যাকশন করেছিলেন তিনি।

২০২৪ সালের সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে একমাত্র চারদিনের ম্যাচে খেলতে নেমেছিলেন সাকিব। ম্যাচে আম্পায়াররা তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। পরে লফবরা ইউনিভার্সিটিতে বোলিং অ্যাকশন শোধরানোর পরীক্ষা দেন, এবং অ্যাকশন অবৈধ প্রমাণিত হয়। পরে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড তাকে সবধরনের প্রতিযোগিতায় বোলিং থেকে নিষিদ্ধ করে।



বিয়ার্ড বিফোর উইকেট সাক্ষাৎকারে সাকিব বলেছেন, ‘আমি এটা কিছুটা ইচ্ছে করেই করেছিলাম, কারণ ওই ম্যাচে ৭০ ওভারের বেশি বোলিং করেছি। আমার ক্যারিয়ারে কোনো টেস্ট ম্যাচেও ৭০ ওভার বল করিনি। সারের হয়ে টনটনে সমারসেটের বিরুদ্ধে চারদিনের ম্যাচ খেলছিলাম। আমি খুব ক্লান্ত ছিলাম।’

সাকিব আরও বলেন, ‘পাকিস্তানে পরপর দুটি টেস্ট খেলেছি। সিরিজটা জিতেই সেই চারদিনের ম্যাচ খেলতে যাই। আম্পায়ার অন্তত আমাকে সেসময় সতর্ক করতে পারতেন, ভেবেছিলাম করবেন। নিয়ম আছে সেটার, তাদের অধিকারও ছিল। আমিও আর অভিযোগ করিনি।’

‘আমি পরীক্ষা দিতে গেলাম, ফেল করলাম। পরে নিজের পরীক্ষা দেখলাম। বুঝলাম কী কী সমস্যা হচ্ছে। এরপর দুই সপ্তাহ অনুশীলন করি, আবার সারেতে ফিরে যাই। তারা আমাকে সাহায্য করেছিল। দুটি সেশন করেই দেখি সব ঠিক হয়ে গেছে। মনে হল এটা তো খুব সহজ।’

এছাড়াও সাকিব সেই পডকাস্টে জানিয়েছেন, দেশের মানুষের জন্য তিনি এখনও রাজনীতি করতে চান। যেই রাজনীতির জন্য সাকিব ২০২৪ সালের পর এখন পর্যন্ত বাংলাদেশে পা রাখতে পারেননি, সেই রাজনীতি চালিয়ে যেতে চান তিনি। 

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
শাহবাগ ছেড়েছে ইনকিলাব মঞ্চ, পরিস্থিতি স্বাভাবিক Feb 06, 2026
img
মিথ্যাচারের দাঁতভাঙা জবাব দেবে জনগণ: মির্জা আব্বাস Feb 06, 2026
img
নির্বাচিত হলে ফরিদপুরকে মাদক ও সন্ত্রাসমুক্ত করব: নায়াব ইউসুফ Feb 06, 2026
img
জামায়াত কি ইসলামের ঠিকাদারি নিয়েছে, প্রশ্ন সালাহউদ্দিন আহমেদের Feb 06, 2026
img
মানুষের নিরাপত্তা ও বিচার দুটিতেই ব্যর্থ সরকার: সারজিস আলম Feb 06, 2026
img
বরিশাল-১ আসনে বিএনপি প্রার্থীসহ সাতজনকে শোকজ Feb 06, 2026
img
পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইলেও করা যাবে না: শামা ওবায়েদ Feb 06, 2026
img
সরকারি কর্মচারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় জামায়াতের উদ্বেগ Feb 06, 2026
img
‘এটি একটি ভালো সূচনা’- যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক শেষে ইরানি পররাষ্ট্রমন্ত্রী Feb 06, 2026
img
শাহবাগে পুলিশের হামলায় এমপি প্রার্থী গুরুতর আহত Feb 06, 2026
img
রবিবার থেকে চট্টগ্রাম বন্দরে লাগাতার কর্মবিরতির হুঁশিয়ারি Feb 06, 2026
img
বিরতির পর বাংলা সিনেমায় ফিরছেন পরমব্রত Feb 06, 2026
img
কক্সবাজারে ব্লু-ইকোনমি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে : সালাহউদ্দিন আহমেদ Feb 06, 2026
img
বিএনপি ক্ষমতায় এলে নারীদের কর্মসংস্থান বাড়ানো হবে: রাশেদ খান Feb 06, 2026
img
প্রার্থীর অনশনের মুখে ফেনীর সহকারী কমিশনারকে প্রত্যাহার Feb 06, 2026
img
ফাইনালে ভারতের মুখোমুখি হওয়ার আগে অনুশীলন করতে পারেনি বাংলাদেশ Feb 06, 2026
img
আমরা উন্নত হলে ভারত অস্তিত্ব হারাবে, সেভেন সিস্টার ধ্বংস হবে : শিবির সভাপতি Feb 06, 2026
img
ইনটেরিম তুমি যেও না, এই নির্বাচন হবে না : জুলাইযোদ্ধা সুরভী Feb 06, 2026
img
৭২২ রানের ফাইনালে ইংলিশদের হারিয়ে চ্যাম্পিয়ন ভারত Feb 06, 2026
img
আমরা নির্বাচনে দাঁড়িয়েছি ছোট ছোট শিশুদের ভবিষ্যতের জন্য : জোনায়েদ সাকি Feb 06, 2026