বার্সেলোনা ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিলেন রাফিনিয়া

বার্সেলোনার ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়াকে ঘিরে সাম্প্রতিক সময়ে শুরু হয়েছে নতুন গুঞ্জন। আগামী বিশ্বকাপের পর সৌদি আরবে পাড়ি জমাতে পারেন, এমন খবর প্রকাশিত হলে আলোচনায় আসে তার ভবিষ্যৎ। এমনও বলা হয়েছিল, ক্লাবের সঙ্গে নাকি আগে থেকেই তার একটি সমঝোতা আছে।

তবে এসব খবরকে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন রাফিনিয়া নিজেই। ইনস্টাগ্রামে দেওয়া এক প্রতিক্রিয়ায় এই তারকা ফুটবলার স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, বার্সেলোনা ছাড়ার বিষয়ে কোনো সত্যতা নেই এসব খবরে।

রাফিনিয়া লেখেন, ‘ওরা এত বাস্তব আজগুবি কথা কোথা থেকে এনে লেখে, আমি সত্যিই জানি না। যে সব সময় ভুয়া খবর ছড়ায়, সে এবারও তাই করেছে—অভিনন্দন তাকে।’

২০২২ সালে ইংলিশ ক্লাব লিডস ইউনাইটেড থেকে বার্সেলোনায় যোগ দেন রাফিনিয়া। এরপর থেকেই বারবার তাকে নিয়ে ট্রান্সফার জল্পনা তৈরি হয়েছে। একাধিকবার প্রিমিয়ার লিগে ফেরার গুজব উঠেছে, আর সাম্প্রতিক সময়ে সেই জায়গা দখল করেছে সৌদি আরবের ক্লাবগুলো।


রাফিনিয়ার ফেরায় বদলে গেছে বার্সা—ফ্লিকের ভাগ্যও! তবে রাফিনিয়া বহুবারই জানিয়েছেন, বার্সেলোনার প্রতি তার ভালোবাসার কথা। চলতি মৌসুমের শুরুতেই নতুন চুক্তিতে সই করাও সেই প্রতিশ্রুতির প্রমাণ। ইনজুরি কাটিয়ে সদ্য মাঠে ফিরলেও রিয়াল বেতিসের বিপক্ষে ৫-৩ গোলের জয়ে তিনি বেঞ্চেই ছিলেন।

হান্সি ফ্লিকের অধীনে রাফিনিয়া দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। পেদ্রি ও লামিন ইয়ামালের সঙ্গে তার পারফরম্যান্স বার্সেলোনার আক্রমণভাগে নতুন প্রাণ এনেছে। সব ঠিক থাকলে মৌসুম শেষে বড় ট্রফির লড়াইয়েও দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে পারেন তিনি।

সব মিলিয়ে সৌদি আরবের আগ্রহ থাকলেও, আপাতত বার্সেলোনা ছাড়ার কোনো চিন্তা নেই রাফিনিয়ার। তার ভাষায়—এগুলো শুধুই গুজব, বাস্তবতার সঙ্গে যার কোনো সম্পর্ক নেই।

আইকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
জয়ের কৃতিত্ব দলের সবাইকে দিলেন সোহান Feb 07, 2026
img
শাহবাগ ছেড়েছে ইনকিলাব মঞ্চ, পরিস্থিতি স্বাভাবিক Feb 06, 2026
img
মিথ্যাচারের দাঁতভাঙা জবাব দেবে জনগণ: মির্জা আব্বাস Feb 06, 2026
img
নির্বাচিত হলে ফরিদপুরকে মাদক ও সন্ত্রাসমুক্ত করব: নায়াব ইউসুফ Feb 06, 2026
img
জামায়াত কি ইসলামের ঠিকাদারি নিয়েছে, প্রশ্ন সালাহউদ্দিন আহমেদের Feb 06, 2026
img
মানুষের নিরাপত্তা ও বিচার দুটিতেই ব্যর্থ সরকার: সারজিস আলম Feb 06, 2026
img
বরিশাল-১ আসনে বিএনপি প্রার্থীসহ সাতজনকে শোকজ Feb 06, 2026
img
পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইলেও করা যাবে না: শামা ওবায়েদ Feb 06, 2026
img
সরকারি কর্মচারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় জামায়াতের উদ্বেগ Feb 06, 2026
img
‘এটি একটি ভালো সূচনা’- যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক শেষে ইরানি পররাষ্ট্রমন্ত্রী Feb 06, 2026
img
শাহবাগে পুলিশের হামলায় এমপি প্রার্থী গুরুতর আহত Feb 06, 2026
img
রবিবার থেকে চট্টগ্রাম বন্দরে লাগাতার কর্মবিরতির হুঁশিয়ারি Feb 06, 2026
img
বিরতির পর বাংলা সিনেমায় ফিরছেন পরমব্রত Feb 06, 2026
img
কক্সবাজারে ব্লু-ইকোনমি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে : সালাহউদ্দিন আহমেদ Feb 06, 2026
img
বিএনপি ক্ষমতায় এলে নারীদের কর্মসংস্থান বাড়ানো হবে: রাশেদ খান Feb 06, 2026
img
প্রার্থীর অনশনের মুখে ফেনীর সহকারী কমিশনারকে প্রত্যাহার Feb 06, 2026
img
ফাইনালে ভারতের মুখোমুখি হওয়ার আগে অনুশীলন করতে পারেনি বাংলাদেশ Feb 06, 2026
img
আমরা উন্নত হলে ভারত অস্তিত্ব হারাবে, সেভেন সিস্টার ধ্বংস হবে : শিবির সভাপতি Feb 06, 2026
img
ইনটেরিম তুমি যেও না, এই নির্বাচন হবে না : জুলাইযোদ্ধা সুরভী Feb 06, 2026
img
৭২২ রানের ফাইনালে ইংলিশদের হারিয়ে চ্যাম্পিয়ন ভারত Feb 06, 2026