এবার স্কোয়াডে জায়গা হলো না মোহাম্মদ সালাহর

ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচের স্কোয়াডে এবার জায়গা হলো না মোহাম্মদ সালাহর। টানা তিন ম্যাচ বেঞ্চে শুরু করায় রোববার বিস্ফোরক সাক্ষাৎকার দেন মিশরীয় ফরোয়ার্ড, যেখানে ক্লাব ও প্রধান কোচ আর্নে স্লটকে উদ্দেশ্য করে বিরূপ মন্তব্য করেন।

ইন্টার ম্যাচ সামনে রেখে সোমবারের সংবাদ সম্মেলনে স্লট জানান, সালাহর সঙ্গে ক্লাবের আচরণ নিয়ে করা মন্তব্যে হতবাক হয়েছেন তিনি। ওই সাক্ষাৎকারের কারণে সাবেক রোমা ফরোয়ার্ডের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তবে কোচ বলছেন, তিনি বিশ্বাস করেন একজন খেলোয়াড়ের ফেরার সম্ভাবনা সবসময় থাকে।

আফ্রিকান নেশন্স কাপ খেলতে সালাহর দেশে ফেরার আগে শনিবার ব্রাইটনের বিপক্ষে লিভারপুল খেলবে। সেই ম্যাচে তাকে খেলানো হবে কি না প্রশ্নে স্লট কোনো কথা দিতে পারলেন না। তিনি বললেন, ‘আমি মনে করি একটি বড় ম্যাচের আগে আমরা এখানে বসে আছি। ৩৬ ঘণ্টা হয়েছে লিডসে ৩-৩ গোলে ড্রয়ের পর। আপনাদের বুঝতে হবে, কালকের (ইন্টারের বিপক্ষে) জন্য আমি আমার দলকে সম্ভাব্য সেরা উপায়ে প্রস্তুত করার চেষ্টা করছি। আমার সব চিন্তা কালকে নিয়ে। আমরা এই ম্যাচে তাকে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, কালকের পর আবারো আমরা পরিস্থিতি নিয়ে ভাবব।’



এই মৌসুমে ১৩ লিগ ম্যাচে মাত্র চার গোল করেছেন সালাহ। সোমবার সকালেও তাকে ট্রেনিং সেন্টারে প্রথম দলের সঙ্গে অনুশীলন করতে দেখা গেছে। কিন্তু মঙ্গলবার রাতের ম্যাচের জন্য তাকে বাইরে রেখে শহর ছাড়ে লিভারপুল।

বিভিন্ন সূত্রে জানা গেছে, স্লটের সঙ্গে আলোচনা করে তার পূর্ণ সমর্থন নিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে ক্লাব। প্রকাশ্যে খেলোয়াড়ের মন্তব্যে ধরন ও সময়ের কারণে সবার স্বার্থে তাকে কিছু সময়ের জন্য বাইরে রাখাকে শ্রেয় মনে করা হচ্ছে। আপাতত কোনো শাস্তির মুখোমুখি হতে হচ্ছে না সালাহকে।

সব প্রতিযোগিতা মিলে গত ১৫ ম্যাচে মাত্র চারটি জিতেছে লিভারপুল। তবুও স্লট ক্লাব কর্তৃপক্ষের পূর্ণ সমর্থন পাচ্ছেন, এমনকি সালাহর মন্তব্যের পরও। চ্যাম্পিয়নস লিগে লিভারপুল বর্তমানে ১৩তম এবং সেরা আটে থেকে নকআউট পর্বে ওঠার সম্ভাবনা বাড়াতে চাইলে মিলানে জয় প্রয়োজন।

এসএস/টিকে

Share this news on:

সর্বশেষ

img
‘এটি একটি ভালো সূচনা’- যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক শেষে ইরানি পররাষ্ট্রমন্ত্রী Feb 06, 2026
img
শাহবাগে পুলিশের হামলায় এমপি প্রার্থী গুরুতর আহত Feb 06, 2026
img
রবিবার থেকে চট্টগ্রাম বন্দরে লাগাতার কর্মবিরতির হুঁশিয়ারি Feb 06, 2026
img
বিরতির পর বাংলা সিনেমায় ফিরছেন পরমব্রত Feb 06, 2026
img
কক্সবাজারে ব্লু-ইকোনমি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে : সালাহউদ্দিন আহমদ Feb 06, 2026
img
বিএনপি ক্ষমতায় এলে নারীদের কর্মসংস্থান বাড়ানো হবে: রাশেদ খান Feb 06, 2026
img
প্রার্থীর অনশনের মুখে ফেনীর সহকারী কমিশনারকে প্রত্যাহার Feb 06, 2026
img
ফাইনালে ভারতের মুখোমুখি হওয়ার আগে অনুশীলন করতে পারেনি বাংলাদেশ Feb 06, 2026
img
আমরা উন্নত হলে ভারত অস্তিত্ব হারাবে, সেভেন সিস্টার ধ্বংস হবে : শিবির সভাপতি Feb 06, 2026
img
ইনটেরিম তুমি যেও না, এই নির্বাচন হবে না : জুলাইযোদ্ধা সুরভী Feb 06, 2026
img
৭২২ রানের ফাইনালে ইংলিশদের হারিয়ে চ্যাম্পিয়ন ভারত Feb 06, 2026
img
আমরা নির্বাচনে দাঁড়িয়েছি ছোট ছোট শিশুদের ভবিষ্যতের জন্য : জোনায়েদ সাকি Feb 06, 2026
img

সিএনএনের প্রতিবেদন

এপস্টেইন ঝড়ে ক্ষমতাচ্যুত হতে পারেন ব্রিটেনের কিয়ার স্টারমার Feb 06, 2026
img
সোহানের ঝড়ো ইনিংসে দুর্বার একাদশের অবিশ্বাস্য জয় Feb 06, 2026
img
নাইট ক্লাবের সবার বিল মিটিয়ে দিয়েছিলেন সালমান খান! Feb 06, 2026
img
'ভাগম ভাগ ২'- এর কাস্টিংয়ে বড় চমক, গোবিন্দর স্থলে আসছেন কে? Feb 06, 2026
img
বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতাবেন নোরা ফাতেহি Feb 06, 2026
img
'ফোর্স ৩'- এ নতুন নায়িকা, মীনাক্ষী চৌধুরীর পরিবর্তে থাকছেন কে? Feb 06, 2026
img
‘ককটেল ২’-এর পুরো কাস্ট প্রকাশ, উত্তেজনায় ফ্র্যাঞ্চাইজি Feb 06, 2026
img
কেউ ভোট কেড়ে নিতে চাইলে হাতটা মোচড়ায়ে ফেলবেন: শফিকুর রহমান Feb 06, 2026