© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভুয়া র‍্যাবের ডাকাতির প্রস্তুতি, পল্টন থেকে গ্রেপ্তার ৬

শেয়ার করুন:
ভুয়া র‍্যাবের ডাকাতির প্রস্তুতি, পল্টন থেকে গ্রেপ্তার ৬

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫৩ এএম | ১০ ডিসেম্বর, ২০২৫
রাজধানীর পল্টন এলাকা থেকে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)। এ সময় তাদের কাছ থেকে র‍্যাবের কটি, হ্যান্ডকাফ ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী এ তথ্য জানান।

তিনি বলেন, পল্টন এলাকা থেকে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রাথমিকভাবে গ্রেপ্তারদের নাম জানায়নি র‍্যাব। এ বিষয়ে বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

এবি/টিকে

মন্তব্য করুন