পেনাল্টিতে ইন্টারের মাঠে লিভারপুলের জয়

ম্যাচ এগোচ্ছিল ড্রয়ের পথে। নির্ধারিত সময়ের আর মাত্র কয়েক মিনিট বাকি। এমন সময় ভাগ্য সহায় দিলো লিভারপুলকে। পেনাল্টি উপহার পেয়ে আদায় করে নিলো গোল। তাতে ঘরের মাঠে হারের হতাশায় ডুবলো ইন্টার মিলান।

চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে লিভারপুলের কাছে ১-০ গোলে হেরেছে ইন্টার। অলরেডদের হয়ে সফল স্পট কিকটি নিয়েছিলেন ডমিনিক সোবোজলাই।

ক্লাবের বিপক্ষে অবহেলার অভিযোগ তোলায় দল থেকে বাদ পড়েন মোহামেদ সালাহ। মিশরীয় ফরোয়ার্ড না থাকলেও ভারসাম্যপূর্ণ দলে নিয়ে মাঠে নামে লিভারপুল। সান সিরোতে সমানতালে চলে দুদলের আক্রমণ। ১৮তম মিনিটে উল্লেখযোগ্য আক্রমণ করে অলরেডরা। তবে তাদের জোড়া প্রচেষ্টা রুখে দেন গোলরক্ষক ইয়ান সোমার। প্রথমার্ধের যোগ করা সময়ে লাউতারো মার্টিনেজের ছয় গজ ‍দূরত্ব থেকে নেয়া হেড রুখে দিয়ে লিভারপুলের জাল অক্ষত রাখেন এলিসন বেকার। দুই গোলরক্ষকের নৈপুণ্যে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ড্রয়ে।

বিরতির পর আক্রমণে ধার বাড়ায় আর্না স্লটের শিষ্যরা। ৫৮তম মিনিটে তাদের দারুণ এক আক্রমণ নস্যাৎ হয়ে যায় ইন্টারের রক্ষণের বাধায়। ৮০তম মিনিটে তাদের আরেকবার রুখে দেন সোমার। গোলমুখে কনর ব্রাডলির নেয়া শট ফিরিয়ে দেন তিনি। তবে সোমার শেষ পর্যন্ত জাল অক্ষত রাখতে পারেননি। ঝামেলা পাকিয়ে ফেলেন ডিফেন্ডার আলেসান্দ্রো বাস্তোনি। বক্সে ফাউল করে উপহার দেন পেনাল্টি। ভিআর পরীক্ষায় নিশ্চিত করেন রেফারি। নির্ধারিত সময়ের তখন মাত্র দুই মিনিট বাকি। সফল স্পটকিকে দলকে এগিয়ে নেন সোবোজলাই। এরপর যোগ করা সাত মিনিটে আর কোনো দল জালের দেখা পায়নি। তাতে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।

সবশেষ দুই লিগ ম্যাচে জয়হীন, শেষ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ডাচ ক্লাব পিএসভির কাছে ঘরের মাঠে বিধ্বস্ত হয়েছিল ৪-১ ব্যবধানে। সব মিলিয়ে জয়টা বেশ প্রয়োজন ছিল দলটির।

৬ ম্যাচে এ নিয়ে চতুর্থ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের আটে অবস্থান করছে লিভারপুল। হারলেও ভালো অবস্থানে রয়েছে ইন্টার। ৬ ম্যাচে সমান ১২ পয়েন্ট নিয়ে তারা রয়েছে পাঁচে। 

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
জামায়াতের জান্নাতের বাসস্টেশন কোথায়, জানতে ইচ্ছে করে: সালাহউদ্দিন আহমদ Feb 06, 2026
img
আগামীর বাংলাদেশ হবে ইনসাফের : সাদিক কায়েম Feb 06, 2026
img
শায়খ আহমদুল্লাহর এপস্টেইন ফাইল নিয়ে পোস্ট Feb 06, 2026
img
‘ঘেউ ঘেউ’ করেন কঙ্গনা : অভিনেতা প্রকাশ রাজ Feb 06, 2026
img
সাতক্ষীরায় জামায়াতের রাজনীতি ত্যাগ করে বিএনপিতে যোগদান Feb 06, 2026
img
ওসমান হাদি হত্যা তদন্তে রবিবার জাতিসংঘে চিঠি পাঠাবে অন্তর্বর্তী সরকার Feb 06, 2026
img
পুরান ঢাকার অলিগলিতে মার্কিন রাষ্ট্রদূত, উপভোগ করলেন চা-বিরিয়ানি Feb 06, 2026
img
ভোটকেন্দ্রে পাহাড়ের মতো অটল থাকতে হবে : আনসার মহাপরিচালক Feb 06, 2026
img
শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ অর্থ বরাদ্দের অঙ্গীকার বিএনপির Feb 06, 2026
img
ভোটকেন্দ্র ধূমপানমুক্তের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের Feb 06, 2026
img
নতুন কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের Feb 06, 2026
img

সরকারের বিবৃতি

কেউ গুলিবিদ্ধ নন, করা হয়নি অতিরিক্ত বলপ্রয়োগ Feb 06, 2026
img
জেএসডির নির্বাচনী ইশতেহার ঘোষণা, রাষ্ট্র রূপান্তরের ১০ দফা প্রস্তাব Feb 06, 2026
img
৬ আরব দেশের সঙ্গে ভারতের ঐতিহাসিক চুক্তি Feb 06, 2026
img
দুই দশক পর পর্দায় ফিরছে ‘ম্যায় হু না’ সিক্যুয়েল Feb 06, 2026
img
মস্কোতে রুশ জেনারেল গুলিবিদ্ধ, হত্যাচেষ্টার মামলা Feb 06, 2026
img
২০ হাজার কিলোমিটার খাল খনন করার পরিকল্পনা আছে বিএনপির Feb 06, 2026
img
ভোটারদের টাকা দিচ্ছি, এমন অভিযোগ মিথ্যা: আব্দুল বাতেন Feb 06, 2026
img
বিএনপি ও আওয়ামী লীগকে জনগণ প্রত্যাখান করেছে : কর্নেল অলি Feb 06, 2026
img
দেশের স্বার্থ সবকিছুর ঊর্ধ্বে থাকবে : সালাহউদ্দিন আহমদ Feb 06, 2026