উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

ক্লাব ব্রুজকে ৩-০ গোলে হারিয়ে আর্সেনালের ছয়ে ছয়

তিন দিন আগে ঘরোয়া লিগে হতাশাজনক হারের ধাক্কা কী দারুণভাবেই না কাটিয়ে উঠল আর্সেনাল। দুর্দান্ত পারফরম্যান্সে ক্লাব ব্রুজকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে জায়গা প্রায় নিশ্চিত করে ফেলল মিকেল আর্তেতার দল।

বেলজিয়ান ক্লাবটির মাঠে বুধবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি ৩-০ গোলে জিতেছে আর্সেনাল। ননি মাদুয়েকের জোড়া গোলের পর, ব্যবধান বাড়ান গাব্রিয়েল মার্তিনেল্লি।

গত রোববার প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে ২-১ গোলে হেরে আর্সেনালের ১৮ ম্যাচের অপরাজেয় যাত্রায় ছেদ পড়ে। দারুণ জয়ে সেই হতাশায় প্রলেপ দিল দলটি।



এবারের চ্যাম্পিয়ন্স লিগে একমাত্র দল হিসেবে ছয় ম্যাচের সবগুলো জিতল আর্সেনাল। ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান সুসংহত করার পাশাপাশি পরের ধাপে এক পা দিয়ে রাখল তারা।

তাদের চেয়ে ৩ পয়েন্ট কম নিয়ে দুইয়ে বায়ার্ন মিউনিখ। সমান ১৩ পয়েন্ট করে নিয়ে পরের তিনটি স্থানে পিএসজি, ম্যানচেস্টার সিটি ও আতালান্তা।

ম্যাচের তৃতীয় মিনিটেই দূরপাল্লার শটে চেষ্টা করেন মার্টিন ওডেগোর; আর্সেনাল অধিনায়কের সেই শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক। ২১তম মিনিটে সফরকারীদের ডিফেন্ডার পিয়েরো ইনকাপিয়ের শট পোস্টে বাধা পায়।

দ্বিতীয় প্রচেষ্টা ভেস্তে যাওয়ার চার মিনিট পর গোল পেয়ে যায় আর্সেনাল। সতীর্থের পাস ধরে একজনকে কাটিয়ে, আরেকজনের বাধা এড়িয়ে ডি-বক্সের বাইরে ধেকে জোরাল শটে বল জালে পাঠান মাদুয়েকে।

বল দখলে একটু পিছিয়ে থাকলেও, ক্লাব ব্রুজ পাল্টা আক্রমণ করতে থাকে সমানতালে। বিরতির আগে ভালো কয়েকটি সুযোগও তৈরি করে তারা; তবে ক্রিস্তোস ও স্তানকোভিচের শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন দাভিদ রায়া।

দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে ব্যবধান আরও বাড়ান মাদুয়েকে। বাঁ দিক থেকে মার্তিন সুবিমেন্দি দূরের পোস্টে দারুণ ক্রস বাড়ান, বলের গতি-প্রকৃতি ঠিকমতো বুঝতে না পারেননি প্রথম পোস্টের কাছে থাকা গোলরক্ষক, ছুটে গিয়ে হেডে ফাঁকা জালে বল পাঠান ইংলিশ ফরোয়ার্ড।

চেলসি থেকে গত জুলাইয়ে আর্সেনালে যোগ দেওয়া মাদুয়েকের এবারের চ্যাম্পিয়ন্স লিগে গোল হলো তিনটি। কিছুক্ষণ পর ব্যবধান আরও বাড়িয়ে জয় প্রায় নিশ্চিত করে ফেলে আর্সেনাল। ডি-বক্সের বাইরে থেকে জোরাল শটে দূরের পোস্ট দিয়ে গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্তিনেল্লি।

আসরে চতুর্থ হারের পর, মাত্র ৪ পয়েন্ট নিয়ে ৩১ নম্বরে ক্লাব ব্রুজ।

এমআর 

Share this news on:

সর্বশেষ

img

নির্বাচনি ইশতেহার

প্রাথমিক-মাধ্যমিকের সব শিক্ষককে ট্যাব দেবে বিএনপি Feb 06, 2026
img
ইনকিলাব মঞ্চের জাবের ও রাকসুর জিএস সহ আহত অন্তত ২৩ Feb 06, 2026
img
পাঁচটি সুনির্দিষ্ট অধ্যায়ে বিভক্ত বিএনপি’র ইশতেহার Feb 06, 2026
img
পাচার হওয়া টাকা ওদের মুখের ভেতর হাত ঢুকিয়ে উদ্ধার করবো: জামায়াত আমির Feb 06, 2026
img
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এভিয়েশন হাবে রূপান্তরের প্রতিশ্রুতি বিএনপির Feb 06, 2026
img
ভোটের দিন নিজ আসনে ব্যাপক ঝামেলা হওয়ার শঙ্কা দেখছেন মির্জা আব্বাস Feb 06, 2026
img
হাদি হত্যার বিচার করা হবে : শফিকুর রহমান Feb 06, 2026
img
শাবিপ্রবিতে দুই পক্ষের সংঘর্ষে শিক্ষকসহ আহত ১৬, তদন্ত কমিটি গঠন Feb 06, 2026
img
পোস্টাল ব্যালটের ক্ষেত্রে একবিন্দু আপস করা হবে না: ইসি মাছউদ Feb 06, 2026
img
নির্বাচনী প্রচারণায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ির পার্টস ‘চুরি’ Feb 06, 2026
img
ঝোড়ো ব্যাটিংয়ে বৈভব সূর্যবংশীর রেকর্ড! Feb 06, 2026
img
গায়ে হলুদের মুহূর্ত প্রকাশ করলেন মধুমিতা Feb 06, 2026
img
এবার বাংলাদেশ পুনর্গঠনের পালা : তারেক রহমান Feb 06, 2026
img
মাঠের অবস্থা বুঝে বিএনপি অপচেষ্টা চালাচ্ছে: সারজিস আলম Feb 06, 2026
img
ইন্টারকন্টিনেন্টালের সামনে রণক্ষেত্র Feb 06, 2026
img
ফেনী জেলা কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৫১ কারাবন্দি Feb 06, 2026
img
জামায়াত ক্ষমতায় গেলে বিদেশিরা বাংলাদেশকে একঘরে করে ফেলবে: খায়রুল কবির খোকন Feb 06, 2026
img
জিয়াউর রহমান দেশকে তলাবিহীন ঝুড়ির অপবাদ থেকে মুক্ত করেছিলেন: তারেক রহমান Feb 06, 2026
img
এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে তদন্তের মুখে নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী Feb 06, 2026
img
বিএনপির নির্বাচনি ইশতেহারে ফ্যামিলি কার্ডসহ ৯ প্রধান প্রতিশ্রুতি Feb 06, 2026