ক্যারিবীয় ব্যাটিংয়ে ধস নামানো পেসার ছিটকে গেলেন ম্যাচ থেকে

১৬ ওভার বল করে মাত্র ৩২ রান খরচায় ৪ উইকেট শিকার করেছেন ব্লেয়ার টিকনার। ওয়েস্ট ইন্ডিজের প্রথম পাঁচ ব্যাটারের চারজনকেই ফিরিয়েছেন নিউজিল্যান্ডের এই পেসার। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি ক্যারিবীয়রা। অথচ তাদের ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দেওয়া টিকনার পুরো ইনিংসও খেলতে পারলেন না। চোটের কারণে চলমান ওয়েলিংটন টেস্টে আর নামা হবে না ৩২ বছর বয়সী এই পেসারের।

সিরিজের দ্বিতীয় টেস্টে আগে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে মাত্র ২০৫ রানে গুটিয়ে যায়। মূলত ১৭৬ রানে ৫ ‍উইকেট হারানোর পরই চ্যালেঞ্জ জানাতে পারেননি আর কোনো সফরকারী ব্যাটার। তাদের বিপর্যস্ত করা ব্লেয়ার টিকনারকে ইনিংস শেষ হওয়ার আগেই মাঠ ছাড়তে হয়। বাউন্ডারিতে ফিল্ডিংয়ের সময় তার বাম হাত কাঁধের সংযোগস্থল থেকে সরে গেছে বলে জানা গেছে।

গতকাল (বুধবার) ওয়েলিংটন টেস্টে প্রথম দিনের দ্বিতীয় সেশনেই চোট নিয়ে মাঠ ছাড়েন টিকনার। দ্রুততম সময়ে তাকে হাসপাতালেও নেওয়া হয়েছিল। পরে স্কোয়াডে যোগ দিলেও তার জন্য অপেক্ষা করার কথা জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি), ‘বাউন্ডারি বাঁচাতে গিয়ে ডাইভ দেওয়ায় টিকনারের কাঁধ কিছুটা সরে গেছে। ফলে দ্বিতীয় টেস্টে, ফিল্ডিং-বোলিং কিংবা ব্যাটিংয়ে নামতে পারবেন না তিনি। বিশেষজ্ঞ চিকিৎসকের মূল্যায়নের অপেক্ষায় আছি আমরা, এরপর কবে নাগাদ টিকনার খেলায় ফিরতে পারবেন তা জানতে পারব।’



চলমান দ্বিতীয় টেস্টে পেস বিভাগকে নেতৃত্ব দিয়েছেন ব্লেয়ার টিকনার। কিন্তু ইনিংস শেষ হওয়ার আগেই ৬৭তম ওভারে স্ট্রেচারে করে তাকে তুলে নেওয়া হয়। ফাইন লেগে চারের বাউন্ডারি আটকাতে গিয়ে বাঁ হাতে ব্যথা পান টিকনার। তার দারুণ এই প্রচেষ্টার জন্য বেসিন রিজার্ভে হাজির দর্শকরা করতালিতে শুভেচ্ছা জানান। এই ম্যাচ দিয়ে ডানহাতি এই পেসার ২০২৩ সালের পর টেস্টে ফিরেছিলেন। মূলত ম্যাট হেনরি ও নাথান স্মিথের ইনজুরি দুয়ার খুলে দেয় টিকনারের জন্য। কিন্তু প্রত্যাবর্তনের ম্যাচেই তিনি ইনজুরিতে ছিটকে গেলেন।

টিকনারের ইনজুরি কিউইদের দুশ্চিন্তা আরও বাড়িয়েছে। কারণ ইতোমধ্যে চোটের তালিকায় আছেন বেন সিয়ার্স, উইল ও’রুর্ক ও ম্যাট ফিশার। এই মুহূর্তে মাঠে থাকা তিন পেসার জ্যাকব ডাফি, জ্যাক ফকস ও অভিষিক্ত মাইকেল রাই–ই তাদের পেস বিভাগের ভরসা। পার্ট টাইম মিডিয়াম পেসার হিসেবে ড্যারিল মিচেল আছেন অবশ্য, আর স্পিনার হিসেবে গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্রের পাশাপাশি বর্তমানে অনিয়মিত কেইন উইলিয়ামসনও হাত ঘোরাতে পারবেন প্রয়োজনে।

টিকনার না থাকায় ব্যাটিংয়েও একজন কম নিয়ে খেলতে হচ্ছে কিউইদের। ডেভন কনওয়ে ও মিচেল হেই–এর হাফসেঞ্চুরিতে প্রথম ইনিংসে ২৭৮ রান করেছে স্বাগতিক নিউজিল্যান্ড। ক্যারিবীয়দের বিপক্ষে তাদের লিড ৭৩ রানের।

ইএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
বিশ্বকাপের আগের দিন ভারত শিবিরে দুঃসংবাদ Feb 06, 2026
img
নির্বাচিত হলে জামায়াতই নির্ধারণ করবে সরকারপ্রধান কে হবেন: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
বয়কট ইস্যু সমাধানে পাকিস্তান সরকারের সঙ্গে জয় শাহকে যোগাযোগের পরামর্শ Feb 06, 2026
img
স্পর্শকাতর বিষয়ে কথা বলার জন্য সঠিক সময় প্রয়োজন : বুবলী Feb 06, 2026
img
ফাইনালে সূর্যবংশীর দুর্দান্ত সেঞ্চুরি Feb 06, 2026
img
আগামীকাল ঠাকুরগাঁও যাবেন তারেক রহমান, বঞ্চনা আর অবহেলার অবসান চায় এলাকাবাসী Feb 06, 2026
img
স্বাধীনতার বিরোধিতাকারীদের ভোট চাওয়ার অধিকার নেই: আবুল কালাম Feb 06, 2026
img
ভোলায় বিএনপি ও জামায়াতের সংঘর্ষ, আহত ১৯ Feb 06, 2026
img
নির্বাচনে ভোটার উপস্থিতি ৫৫ শতাংশের কম বা বেশি হতে পারে: ইসি আনোয়ারুল Feb 06, 2026
img
দেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম Feb 06, 2026
img
ঝালকাঠিতে ছাত্রদলের ফ্রি মেডিকেল ক্যাম্প Feb 06, 2026
img
লুট হওয়া অধিকাংশ অস্ত্র উদ্ধার হয়েছে: ইসি মাছউদ Feb 06, 2026
নবীজির মৃত্যুর গুজবের সময় যা ঘটেছিল | ইসলামিক জ্ঞান Feb 06, 2026
ঢাকা ১৯ আসনে ভোটের দৌ'ড়ে কে এগিয়ে? Feb 06, 2026
রমজানে যে আমল বেশি বেশি করতেন মহানবী | ইসলামিক জ্ঞান Feb 06, 2026
বাউফল উপজেলায় জামায়াত আমিরের বক্তব্য Feb 06, 2026
img
ভোট চুরি ও কেন্দ্র দখলের চেষ্টা করলে আরেকটি ৫ আগস্ট ঘটে যাবে: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
দিশার সঙ্গে তলবিন্দরের ভিডিও বিক্রি হচ্ছে হাজার হাজার টাকায়? Feb 06, 2026
img
ইরানের স্বার্থরক্ষায় চীনের সমর্থন Feb 06, 2026
ঢাকা ১৯ আসনে ভোটের দৌ'ড়ে কে এগিয়ে Feb 06, 2026