সূর্যবংশীকে ছাপিয়ে পাকিস্তানি ব্যাটারের রেকর্ড

যুব ওয়ানডে অভিষেকেই রেকর্ডের পাতায় নাম লেখালেন সামির মিনহাস। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে মালয়েশিয়ার বিপক্ষে দুর্দান্ত এক ইনিংস খেলে একাধিক রেকর্ড গড়েছেন ১৯ বছর বয়সী পাকিস্তানি এই ব্যাটসম্যান।

দুবাইয়ে শুক্রবার টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপাকে পড়ে পাকিস্তান। ৩০ রানের মধ্যে দুই উইকেট হারানোর পর দলের হাল ধরেন সামির।

সঙ্গী আহমেদ হুসাইনকে নিয়ে তৃতীয় উইকেটে গড়েন রেকর্ড ২৯৩ রানের জুটি। সামির খেলেন ১৪৮ বলে অপরাজিত ১৭৭ রানের বিধ্বংসী ইনিংস, যেখানে ছিল ১১ চার ও ৮ ছক্কা।

এই ইনিংসটি যুব ওয়ানডেতে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। এতদিন রেকর্ডটি ছিল শাহজাইব খানের দখলে গত বছর একই টুর্নামেন্টে ভারতের বিপক্ষে করেছিলেন ১৫৯ রান।

শুধু তাই নয়, অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডও এখন সামিরের। কিছুক্ষণ আগেই একই ভেন্যুতে ১৭১ রান করা ভারতের বৈভব সূর্যবংশীকেও পেছনে ফেলেছেন তিনি।



সামিরের সঙ্গী আহমেদ হুসাইনও ছিলেন সমান উজ্জ্বল। ৮ চার ও ২ ছক্কায় ১১৪ বলে ১৩২ রান করেন তিনি।

তাদের ২৯৩ রানের জুটি যুব ওয়ানডেতে যেকোনো উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ জুটির রেকর্ডটি এখনো আছে ইংল্যান্ডের ড্যান লরেন্স ও জ্যাক বার্নহ্যামের। ২০১৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চট্টগ্রামে ফিজির বিপক্ষে দ্বিতীয় উইকেটে তারা যোগ করেছিলেন ৩০৩ রান।

নির্ধারিত ৫০ ওভারে পাকিস্তান তোলে ৩ উইকেটে ৩৪৫ রান। জবাবে বোলারদের দাপটে মাত্র ৪৮ রানে গুটিয়ে যায় মালয়েশিয়া।

ফলে ২৯৭ রানের বিশাল জয় পায় পাকিস্তান। ম্যাচ সেরার পুরস্কার উঠেছে সামির মিনহাসের হাতেই।

উল্লেখ্য, সামির মিনহাস পাকিস্তানের হয়ে চারটি টি-টোয়েন্টি খেলা স্পিনার আরাফাত মিনহাসের ছোট ভাই। 


আরপি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
জানুয়ারিতে সর্বোচ্চ আন্তর্জাতিক ফুটবলারের দলবদলের রেকর্ড Feb 06, 2026
img
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ বন্ধুর Feb 06, 2026
img
২০২৫-এ কোনো ছবি মুক্তি ছাড়াই আলোচনার শীর্ষে দীপিকা! Feb 06, 2026
img
চিত্রাঙ্গদার পোশাক ঘিরে বেবি বাম্পের জল্পনা! Feb 06, 2026
img
নিজ নাগরিকদের তাৎক্ষণিক ইরান ছাড়তে বলল যুক্তরাষ্ট্র Feb 06, 2026
img
ম্রুণাল ও বরুণের অনস্ক্রিন জুটি হওয়ায় চর্চা আরও তীব্র Feb 06, 2026
img
টেকনাফে বিএনপির নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, আহত ৫ Feb 06, 2026
img
সাকিবের 'সিংহাসন' দখলে নিতে বিশ্বকাপ মিশন শুরু করবে হাসারাঙ্গা ও রশিদ Feb 06, 2026
img
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনা ঘেরাও, টিয়ারগ্যাস নিক্ষেপ Feb 06, 2026
img
চীনকে মোকাবিলায় শক্তিশালী ড্রোন তৈরি করছে তাইওয়ান ও যুক্তরাষ্ট্র Feb 06, 2026
img
গাজীপুরে বিএনপি ও জামায়াত সংঘর্ষ, আহত ৫ Feb 06, 2026
img
যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের আগে বিশ্ববাজারে তেলের দামে পতন Feb 06, 2026
img
রোনালদোকে কড়া হুঁশিয়ারি দিল সৌদি প্রো লিগ Feb 06, 2026
img
হাতিরঝিলে পুলিশের এডিসিকে মারধরের মামলায় গ্রেপ্তার ৫ Feb 06, 2026
img
বন্দরের ১৫ কর্মচারীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ও সম্পদ তদন্তের আবেদন Feb 06, 2026
img
যোগীর নির্দেশে উত্তরপ্রদেশে মনোজ বাজপেয়ীর বিরুদ্ধে মামলা! Feb 06, 2026
img
আরও ৪৪৭৬ কোটি টাকা বাজার মূলধন বেড়েছে ডিএসইর Feb 06, 2026
img
২য় ‘বিবাহ অভিযান’ বিতর্কের পর বিধানসভায় হিরণ Feb 06, 2026
img

ইপিএ স্বাক্ষর

বাংলাদেশ-জাপান বাণিজ্য চুক্তির ঐতিহাসিক মুহূর্ত আজ Feb 06, 2026
img
বিশ্বকাপের আগে অজি শিবিরে বড় ধাক্কা Feb 06, 2026